09/08/2026
কম নিরঞ্জন সাহার সপ্তম মৃত্যুবার্ষিকীতে নিরঞ্জন সাহা স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে আজ ৯ই আগস্ট ২০২৬, রবিবার বসিরহাট টাউন হলে অনুষ্ঠিত হলে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির। উক্ত শিবিরের ৫৪ জন রক্তদান করেছেন এবং ১৫০ উপরে মানুষ চক্ষু এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরে স্বাস্থ্য এবং চোখ পরীক্ষা করেছেন।সহযোগিতায় বসিরহাট জেলা হাসপাতাল ও বসিরহাট ব্লাড ব্যাঙ্ক।মঞ্চ থেকে সংবর্ধিত করা হয় ইন্টারন্যাশনাল ক্যারাটে জোড়া স্বর্ণপদক বিজয়ী বসিরহাটের গর্ব সম্পূর্ণা নন্দীকে। রক্তদান শিবির উদ্বোধন করেন কমরেড প্রণব মজুমদার। উপস্থিত ছিলেন কমরেড হামালউদ্দিন আহমেদ, কমরেড রাজু আহমেদ কমরেড রাজীব বিশ্বাস, কমরেড দীপেশ চৌধুরী, কম কিনকর কান্তি রায় ও অন্যান্য নেতৃত্ববৃন্দ। উক্ত শিবিরে সহযোগিতায় ছিলো ছাত্র,যুব, মহিলা, ক্ষেতমজুর, শ্রমিক সংগঠন ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ।