Beldanga Municipality Traffic Volunteer

Beldanga Municipality Traffic Volunteer আমাদের পেজে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

07/03/2026
জরুরি নোটিশ৮.৩.২০২৬ শনিবার রাত্রি১২ টা থেকে ভাবতা রেলগেটে কাজ চলবে, জাতীয় সড়কের নিয়মাবলী
06/03/2026

জরুরি নোটিশ
৮.৩.২০২৬ শনিবার রাত্রি১২ টা থেকে ভাবতা রেলগেটে কাজ চলবে, জাতীয় সড়কের নিয়মাবলী

Happy Republic Day ❤️Receiving the Gallantry Award from Honourable District Magistrate Shri Nitin Singhania,IAS sir and ...
26/01/2026

Happy Republic Day ❤️
Receiving the Gallantry Award from Honourable District Magistrate Shri Nitin Singhania,IAS sir and SP sir 🇮🇳👍❤

Murshidabad District Police এর কিছু অফিসারদের রোদবদল তার মধ্যে আমাদের বেলডাঙ্গা থানার দুজন অফিসার Mourin Parveen এবং Tap...
15/01/2026

Murshidabad District Police এর কিছু অফিসারদের রোদবদল তার মধ্যে আমাদের বেলডাঙ্গা থানার দুজন অফিসার Mourin Parveen এবং Tapas Sarkar 💖

07/11/2025

মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে। বেলডাঙা থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী সমিত তালুকদার
মহাশয় এর পরিচালনায় বেলডাঙা সম্প্রীতি কাপ ২০২৫ শুভ উদ্বোধন। সকলকে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল ।
উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শ্রী কুমার সানি রাজ মহাশয়। এস ডি পিও ডক্টর উত্তম গড়াই। বেলডাঙ্গা ও রেজিনগর এর দুই বিধায়ক।
আরো বিশিষ্ট সমাজসেবী।

বেলডাঙা পৌরসভা ট্রাফিক ভলেন্টিয়ার দলের পক্ষ থেকেআমাদের শ্রদ্ধেয় পৌর মাতা শ্রীমতী অনুরাধা হাজরা ব্যানার্জী-এর জন্মদিনে ...
28/10/2025

বেলডাঙা পৌরসভা ট্রাফিক ভলেন্টিয়ার দলের পক্ষ থেকে

আমাদের শ্রদ্ধেয় পৌর মাতা শ্রীমতী অনুরাধা হাজরা ব্যানার্জী-এর জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।
তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নিরন্তর সামাজিক নেতৃত্বের জন্য রইল আমাদের শুভকামনা। 🎉

মুর্শিদাবাদের নতুন DM নীতিন সিংহানিয়া, মালদা জেলা শাসক ছিলেন তিনি।    #নতুন_জেলা_শাসক
27/10/2025

মুর্শিদাবাদের নতুন DM নীতিন সিংহানিয়া, মালদা জেলা শাসক ছিলেন তিনি।
#নতুন_জেলা_শাসক

12/10/2025

টোটোচালকদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।

১০০০ টাকা দিয়ে করতে হবে রেজিস্ট্রেশন।
আর প্রতিমাসে 100 টাকা করে টেক্স দিতে হবে ।
30 নভেম্বর লাস্ট ডেট। এর মধ্যে যারা রেজিস্ট্রেশন করবে না তাদের টোটো পুলিশ বাজেয়াপ্ত করতে বাধ্য হবে।

09/10/2025

রুদ্ধশ্বাস ২৫ মিনিট: ৩ বছরের অপহৃত শিশুকন্যা উদ্ধার মালদা পুলিশের

বেলা তখন প্রায় সাড়ে বারোটা।

ইয়ামাহা বাইকটা এসে থামল ঝড়ের গতিতে। ঠিক সেখানে, যেখানে নিজের মামার বাড়ির রাস্তার পাশে আপন মনে বন্ধুদের সঙ্গে খেলছিল মাত্র ৩ বছরের ছোট্ট একটি মেয়ে।

ঘটনা গতকালের। অকুস্থল, মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার বিষ্ণুপুর। সেখানের এক অনামী এলাকা কোতল। প্রতিবেশী রাজ্য বিহারের সীমানা থেকে সামান্য দূরেই।

বাইকে আরোহী দু'জন। মুখ ঢাকা ফুল মাস্ক হেলমেটে। কেউ কিছু বোঝার আগেই বাচ্চা মেয়েটিকে বাইকে তুলে নিয়ে দু'জন নিমেষে উধাও চন্ডীপুরের দিকে। দিনদুপুরে কিডন্যাপিং!

খবর থানায় আসার যা অপেক্ষা! হরিশচন্দ্রপুর থানা অ্যাকশনে নামল যুদ্ধকালীন ক্ষিপ্রতায়। সীমান্তবর্তী এলাকায় শুরু হয়ে গেল নাকা-চেকিং। বাইকের মডেল, রং এবং সম্ভাব্য গতিবিধি সম্পর্কে জানিয়ে দেওয়া হল স্থানীয় মানুষকে। সঙ্গে অনুরোধ, কেউ দেখতে পেলে যেন এক সেকেন্ডও দেরি না করে জানান পুলিশকে।

কাজও হল সতর্কবার্তায়। চণ্ডীপুরের কাছে দ্রুত ধাবমান ইয়ামাহাকে চিনে ফেললেন একজন। আটকানোর চেষ্টাও করলেন আপ্রাণ। কিন্তু বাইক বেপরোয়া গতিতে বাধা কাটিয়ে লক্ষ্মণপুর হয়ে অদৃশ্য হয়ে গেল ভালুকা রোডের দিকে, যেখান থেকে বিহার সীমান্ত অদূরেই।

কিন্তু বিহারে ঢুকতে পারলে তো! বাচ্চা মেয়েটিকে নিয়ে বাইকটি যখন ঢুকছে ইসলামপুরের দিকে, মুখোমুখি পড়ে গেল এসডিপিও চাঁচল সোমনাথ সাহা এবং সাব-ইন্সপেক্টর মোহাম্মদ জাকির হোসেনের।

মরিয়া হয়ে ফের গতি বাড়িয়ে পালানোর চেষ্টা ইয়ামাহা-আরোহীদের, কিন্তু বিফল। পিছলে পড়ল বাইক। সঙ্গে সঙ্গে ঝাঁপাল পুলিশ টিম। উদ্ধার হল শিশুটি, গ্রেফতার হল দুই দুষ্কৃতীর একজন। নাম, ছোটন নাগ। দুর্ভাগ্য, এই ডামাডোলের মাঝে পালাল দ্বিতীয় দুষ্কৃতী। তবে পালিয়ে আর যাবে কোথায়? নামধাম জানা হয়ে গেছে, ধরা পড়বে শিগগিরই।

এরপর? অপহৃত শিশুটিকে দ্রুত হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে এনে চিকিৎসা করিয়ে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া।

রুদ্ধশ্বাস অপারেশনে সময় লাগল কত?

মাত্র ২৫ মিনিট! ঠিকই পড়লেন, ২৫!

অভিনন্দন হরিশচন্দ্রপুর থানা। অভিনন্দন মালদা জেলা পুলিশ।

06/10/2025

পর্যটকদের সাহায্যে দার্জিলিং পুলিশের হটলাইন

গত রাতে ভারী বৃষ্টির কারণে দার্জিলিং-এর কিছু রাস্তায় ধস নেমেছে, যার ফলে যান চলাচল ব্যাহত হয়েছে। রাস্তা পরিষ্কারের কাজ চলছে এবং শীঘ্রই স্বাভাবিক যান চলাচল শুরু হবে বলে আশা করা হচ্ছে।

যে সব পর্যটক আটকে পড়েছেন বা সহায়তার প্রয়োজন, তাঁরা দার্জিলিং পুলিশ কন্ট্রোল রুমে +৯১ ৯১৪৭৮ ৮৯০৭৮ নম্বরে যোগাযোগ করতে পারেন।

05/10/2025

#মানবিক_মুখে_খড়গ্রাম_থানার_পুলিশ🙏💐

আজ রাত্রি আনুমানিক ১টা ১৫ মিনিট নাগাদ খড়গ্রাম থানায় পাতাশি বিবি নামে এক মহিলার কাছ থেকে একটি আবেগঘন ফোনকল আমাদের থানার নম্বরে আসে। কণ্ঠে কান্না নিয়ে আতঙ্কিত সেই মহিলা জানান যে, তার মেয়ে হঠাৎ এই রাত্রিতে ভীষণ অসুস্থ হয়ে পড়েছে এবং গভীর রাতে কোনো যানবাহন না পাওয়ায় তিনি অসহায় অবস্থায় রয়েছেন তাই তিনি থানার বড়বাবুর সঙ্গে কথা বলার অনুরোধ জানান।

খবর পেয়েই খড়গ্রাম থানার পক্ষ থেকে বড়বাবুর আদেশমত সঙ্গে সঙ্গে মহিলার সঙ্গে পুনরায় যোগাযোগ করা হয় এবং তাকে আশ্বস্ত করা হয় যে, যত দ্রুত সম্ভব গাড়ির ব্যবস্থা করে তার মেয়েকে হাসপাতালে পৌঁছে দেওয়া হবে। তারপর মাত্র দশ মিনিটের মধ্যেই খড়গ্রাম থানার রাতের পুলিশ পেট্রোল ডিউটির গাড়িটি ঘটনাস্থলে পৌঁছে যায় এবং মেয়েটির অবস্থা গুরুতর দেখে পুলিশ সদস্যরা দ্রুততার সঙ্গে মানবিক দায়িত্ববোধ থেকে নিজেরাই গাড়িতে করে তাকে খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে পৌঁছে দেন।

এই ঘটনাটি আবারও প্রমাণ করে যে পুলিশ শুধু আইন রক্ষাকারী নয়, মানুষের দুঃসময়ে পাশে থাকা এক নিবেদিত সঙ্গীও বটে। তবে আজ আমরা সত্যিই আনন্দিত এই ভেবে যে, মানুষের মনে সেই আস্থাটুকু আমরা গড়ে তুলতে পেরেছি যখন মানুষ বিপদের মুহূর্তে নির্বিধায়, নিঃসঙ্কোচে আমাদের তাদের কাছের মানুষ ভেবে সাহায্যের আর্জি জানাচ্ছে।

খড়গ্রাম থানার পক্ষ থেকে এলাকার সকল বাসিন্দাদের অনুরোধ — আপনারা সবসময় প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন এবং প্রয়োজনে নির্দ্বিধায় আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের প্রতিটি প্রয়োজনে, আমরা সর্বদা আমাদের সাধ্যমত আপনাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।
Murshidabad District Police West Bengal Police

মানবিক মুখে খড়গ্রাম থানার পুলিশ।রাত তখন প্রায় ১টা ১৫ মিনিট। আতঙ্কিত কণ্ঠে এক মা  পাতাশি বিবি ফোন করেন খড়গ্রাম থানায়।...
05/10/2025

মানবিক মুখে খড়গ্রাম থানার পুলিশ।

রাত তখন প্রায় ১টা ১৫ মিনিট। আতঙ্কিত কণ্ঠে এক মা পাতাশি বিবি ফোন করেন খড়গ্রাম থানায়। তাঁর মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, অথচ গভীর রাতে কোনো যানবাহন পাচ্ছেন না। চোখে জল, কণ্ঠে আতঙ্ক — শুধু একটাই আশা, পুলিশ কিছু করবে।

আর সেই আশাই বাস্তবে রূপ দিল খড়গ্রাম থানার মানবিক পুলিশ সদস্যরা।
থানার বড়বাবুর নির্দেশে মুহূর্তের মধ্যেই রাতের পেট্রোল ডিউটির গাড়ি পৌঁছে যায় ঘটনাস্থলে। পুলিশ নিজেরাই অসুস্থ মেয়েটিকে গাড়িতে তুলে দ্রুত হাসপাতালে পৌঁছে দেন।

এই ঘটনাটি প্রমাণ করে পুলিশ শুধু আইনরক্ষক নয়, সাধারণ মানুষের বিপদের সময়ের ভরসা, মানবতার সত্যিকারের প্রতিচ্ছবি।

আজকের এই উদ্যোগে আবারও প্রমাণিত হলো, খড়গ্রাম থানার পুলিশ মানুষের পাশে ,নিঃস্বার্থভাবে, নিঃসংকোচে, মানবিকতায় ভর করে।

সেলুট খড়গ্রাম থানার মানবিক পুলিশ সদস্যদের প্রতি।
এমন উদ্যোগই বাংলার গর্ব। ❤️

Address

Beldanga

Website

Alerts

Be the first to know and let us send you an email when Beldanga Municipality Traffic Volunteer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share