17/03/2024
রাস্তা চওড়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে হয়েছে আমাকে। রাস্তা চওড়া হবে। রাস্তার ধারে বড় গাছ দাঁড়িয়ে আছে। সে কাটা পড়বে, এই আশঙ্কায় সরকারি ইঞ্জিনিয়ারকে বললাম, সাহেব, রাস্তা বাড়ানোর কারণে গাছটা যাতে মারা না পড়ে, সেটা দেখবেন। ইঞ্জিনিয়ার সাহেব উদাসীন ভাবে বললেন, রাস্তা চওড়া করতে গেলে গাছ তো কাটা পড়বেই!
বললাম, কেন, চেষ্টা করলে গাছকে তো রিপ্ল্যান্ট করা যায়?
ইঞ্জিনিয়ার আমার অজ্ঞতা দেখে অবাক হলেন। বললেন, সে সব বিদেশে হয়, এদেশে ওই টেকনোলজি কোথায়?
অবাক হলাম। যে দেশ চন্দ্রযান পাঠাতে পারে, আদিত্যযান পাঠাতে পারে, সে একটা জীবন্ত গাছকে প্রতিস্থাপনের প্রশ্নে নিরুত্তর থেকে যাবে?
হায় জগদীশ!
Copied # #