04/03/2026
এই সময়কালে যখন ব্লাড ব্যাংকে রক্তের হাকার তখন রক্তের সেতু বন্ধনের সদস্যরা ছুটে যায় মানুষের প্রাণ বাঁচাতে । আজ বহরমপুর ব্লকের পাকুরিয়া গ্রামের বাসিন্দা পাপাই বর্মন মানবিক ভাবে এগিয়ে এলেন বহরমপুর ব্লকের বেলেপুকুরের বাসিন্দা অনিমা বিশ্বাসের প্রাণ বাঁচাতে । যিনি বহরমপুরের বিকন হসপিটালে ভর্তি আছেন উনার জরুরীকালীন ১ ইউনিট A+ রক্তের ভীষণ প্রয়োজন । পাপাই নিজে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে গিয়ে ১ ইউনিট A+ রক্ত দিলেন ওই মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচানোর জন্য । ঈশ্বরের কাছে মুমূর্ষু রোগীর দ্রুত সুস্থতা কামনা করি এবং পাপাই কে জানাই অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা 🥰 আসুন আমরা সবাই এগিয়ে আসি এই মহৎ কাজে #রক্তদানজীবনদান