ভূমিকৃতি ওয়েলফেয়ার সোসাইটি

  • Home
  • India
  • Birbhum
  • ভূমিকৃতি ওয়েলফেয়ার সোসাইটি

ভূমিকৃতি ওয়েলফেয়ার সোসাইটি " মানব সেবাই পরম ধর্ম "

জন্মদিনের সেরা উদযাপন—স্বেচ্ছায় রক্তদান 🎂🩸খুবই জরুরি পরিস্থিতিতে দুবরাজপুর মনিমহেস হাসপাতালে এক মুমূর্ষু রোগীর জন্য রক্...
02/07/2026

জন্মদিনের সেরা উদযাপন—স্বেচ্ছায় রক্তদান 🎂🩸

খুবই জরুরি পরিস্থিতিতে দুবরাজপুর মনিমহেস হাসপাতালে এক মুমূর্ষু রোগীর জন্য রক্তের প্রয়োজন দেখা দেয়। ঠিক সেই সংকটময় মুহূর্তে মানবতার ডাকে সাড়া দিয়ে আমাদের গ্রুপের সদস্য #আদিত্য ভাই নিজের জন্মদিনেই এক মুহূর্ত দেরি না করে এগিয়ে এসে স্বেচ্ছায় রক্তদান করেন ❤️

এটি ছিল তাঁর ১২তম স্বেচ্ছায় রক্তদান। একজন অচেনা মানুষের জীবনে নতুন আশার আলো জ্বালিয়ে তিনি আবারও মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন 🙏

আদিত্য ভাইকে জানাই আন্তরিক রক্তিম অভিনন্দন ও জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আপনার এই মহৎ উদ্যোগ আরও অনেক মানুষকে স্বেচ্ছায় রক্তদানে অনুপ্রাণিত করুক—এই কামনাই রইল 💝

আমরা গর্বিত সেই সব রক্তযোদ্ধাদের জন্য, যারা নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ান।

আসুন, আমরা সবাই স্বেচ্ছায় রক্তদান করি।
এক ব্যাগ রক্ত, একটি জীবন—মানবতার জন্য এটাই হোক আমাদের অঙ্গীকার ❤️🙏🏻
ভূমিকৃতি ওয়েলফেয়ার সোসাইটি

এক ব্যাগ রক্ত হতে পারে কারও নতুন জীবনের আশার আলো। রক্তদান শুধু একটি দান নয়, এটি মানবতার প্রতি ভালোবাসা ও দায়িত্বের প্র...
14/06/2026

এক ব্যাগ রক্ত হতে পারে কারও নতুন জীবনের আশার আলো। রক্তদান শুধু একটি দান নয়, এটি মানবতার প্রতি ভালোবাসা ও দায়িত্বের প্রকাশ।

আজ বিশ্ব রক্তদাতা দিবসে সকল স্বেচ্ছায় রক্তদাতাদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা ❤️

আসুন, নিয়মিত রক্তদান করি।
নিরাপদ রক্ত নিশ্চিত করি।
আরও বেশি মানুষকে জীবন বাঁচানোর এই মহৎ কাজে উৎসাহিত করি।

“আপনার এক ফোঁটা রক্ত, কারও পুরো জীবনের হাসি।”

মানবতার ডাকে সাড়া দিন 🙏🏻সিউড়ীতে এক অত্যন্ত জরুরি পরিস্থিতিতে দিশা সরেন (বয়স-১৫) নামে এক বাচ্চা মেয়ের জন্য O+ রক্তের ...
23/05/2026

মানবতার ডাকে সাড়া দিন 🙏🏻

সিউড়ীতে এক অত্যন্ত জরুরি পরিস্থিতিতে দিশা সরেন (বয়স-১৫) নামে এক বাচ্চা মেয়ের জন্য O+ রক্তের প্রয়োজন দেখা দেয়।

প্রত্যেক রাজনৈতিক দল ও প্রত্যেকটি ক্লাবের কাছে আন্তরিক আবেদন —
রক্তদানের জন্য এগিয়ে আসুন 🙏🏻

বর্তমানে ব্লাড ব্যাংকে রক্তের ভীষণ সংকট দেখা দিয়েছে, অনেক অসহায় মানুষ রক্তের অভাবে কষ্ট পাচ্ছেন।

ভূমিকৃতি ওয়েলফেয়ার সোসাইটি

মানবতার ডাকে সাড়া দিন 🙏🏻প্রত্যেক রাজনৈতিক দল ও প্রত্যেকটি ক্লাবের কাছে আন্তরিক আবেদন —রক্তদানের জন্য এগিয়ে আসুন 🙏🏻বর্ত...
13/05/2026

মানবতার ডাকে সাড়া দিন 🙏🏻

প্রত্যেক রাজনৈতিক দল ও প্রত্যেকটি ক্লাবের কাছে আন্তরিক আবেদন —
রক্তদানের জন্য এগিয়ে আসুন 🙏🏻

বর্তমানে ব্লাড ব্যাংকে রক্তের ভীষণ সংকট দেখা দিয়েছে, অনেক অসহায় মানুষ রক্তের অভাবে কষ্ট পাচ্ছেন।

সিউড়ীতে এক অত্যন্ত জরুরি পরিস্থিতিতে এক রোগীর জন্য A+ রক্তের প্রয়োজন দেখা দেয়।
ঠিক সেই কঠিন মুহূর্তে মানবতার ডাকে সাড়া দিয়ে আমাদের গ্রুপের সদস্য শুভ ভাই এক মুহূর্তও দ্বিধা না করে এগিয়ে আসেন ❤️

স্বেচ্ছায় রক্তদান করে তিনি শুধু একটি অসহায় মানুষের জীবন বাঁচাতেই সাহায্য করেননি,
বরং মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ স্থাপন করেছেন
অসংখ্য ধন্যবাদ ও রক্তিম অভিনন্দন শুভ ভাইকে 🩸

কারণ এই নিয়ে তিনি পঞ্চম বারের মতো রক্তদান করলেন ❤️
আপনার এই মহান উদ্যোগ সমাজের অসংখ্য মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।
আপনার মতো মানুষরাই প্রমাণ করে —
মানবতা আজও বেঁচে আছে 🙏

আমরা গর্বিত সেইসব রক্তযোদ্ধাদের নিয়ে,
যারা একটি ফোন কল পেলেই ছুটে এসে রক্তদানের মাধ্যমে নতুন জীবনের আশার আলো জ্বালিয়ে দেন ❤️

সকল যুব সমাজের প্রতি আমাদের আন্তরিক আহ্বান —
এসো, স্বেচ্ছায় রক্তদান করি এবং মানবতার পাশে দাঁড়াই।

ভূমিকৃতি ওয়েলফেয়ার সোসাইটি




12/05/2026

মানবতার ডাকে সাড়া দিন 🩸

প্রত্যেক রাজনৈতিক দল ও প্রত্যেকটি ক্লাবের কাছে আন্তরিক আবেদন —
রক্তদানের জন্য এগিয়ে আসুন 🙏🏻

বর্তমানে ব্লাড ব্যাংকে রক্তের ভীষণ সংকট দেখা দিয়েছে, অনেক অসহায় মানুষ রক্তের অভাবে কষ্ট পাচ্ছেন।

আপনার সামান্য উদ্যোগ, একটি রক্তদান —
কারও জীবনে ফিরিয়ে দিতে পারে নতুন আশা ও নতুন প্রাণ ❤️

আসুন, দল-মত ভুলে মানবতার পাশে দাঁড়াই।
রক্ত দিন, জীবন বাঁচান 🙏

খুবই জরুরি পরিস্থিতিতে মহ‌ঃ বাজার ব্লকের এক মুমূর্ষু রোগীর জন্য সিউড়ি সদর হাসপাতালে O+ রক্তের প্রয়োজন দেখা দেয় 🩸এই সং...
28/04/2026

খুবই জরুরি পরিস্থিতিতে মহ‌ঃ বাজার ব্লকের এক মুমূর্ষু রোগীর জন্য সিউড়ি সদর হাসপাতালে O+ রক্তের প্রয়োজন দেখা দেয় 🩸

এই সংকটময় মুহূর্তে মানবতার ডাকে সাড়া দিয়ে আমাদের গ্রুপের সদস্য #দীপাঞ্জন ভাই এক মুহূর্তও দেরি না করে এগিয়ে আসেন। স্বেচ্ছায় রক্তদান করে তিনি শুধু একটি মূল্যবান জীবন রক্ষা করেননি, বরং মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন 🙏🏻

দীপাঞ্জন ভাইকে জানাই আন্তরিক অভিনন্দন,
ষষ্ঠ বার রক্তদান করে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করার জন্য ❤️
শুভকামনা রইলো আপনার আগামী দিনের জন্য 💝

আমরা গর্বিত সেই সব মানুষদের জন্য, যারা একটি ফোন কল পেলেই ছুটে এসে রক্তদানে নিজেদের যুক্ত করেন এবং মানবিকতার আলো ছড়িয়ে দেন ❤️

সকল যুব সমাজের প্রতি আমাদের আন্তরিক আহ্বান —
এসো, রক্তদানের মাধ্যমে মানবতার পাশে দাঁড়াই।
এসো, একসাথে জীবন বাঁচানোর পথে এগিয়ে যাই 🙏🩸
ভূমিকৃতি ওয়েলফেয়ার সোসাইটি




খুবই জরুরি পরিস্থিতিতে সিউড়ীর এক মুমূর্ষু রোগীর জন্য সিউড়ি সদর হাসপাতালে B+ রক্তের প্রয়োজন দেখা দেয় 🩸এই সংকটময় মুহূ...
16/04/2026

খুবই জরুরি পরিস্থিতিতে সিউড়ীর এক মুমূর্ষু রোগীর জন্য সিউড়ি সদর হাসপাতালে B+ রক্তের প্রয়োজন দেখা দেয় 🩸

এই সংকটময় মুহূর্তে মানবতার ডাকে সাড়া দিয়ে আমাদের গ্রুপের সদস্য #শিবা ভাই এক মুহূর্তও দেরি না করে এগিয়ে আসেন। স্বেচ্ছায় রক্তদান করে তিনি শুধু একটি মূল্যবান জীবন রক্ষা করেননি, বরং মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন 🙏🏻

শিবা ভাইকে জানাই আন্তরিক অভিনন্দন,
প্রথমবার রক্তদান করে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করার জন্য ❤️
শুভকামনা রইলো আপনার আগামী দিনের জন্য 💝

আমরা গর্বিত সেই সব মানুষদের জন্য, যারা একটি ফোন কল পেলেই ছুটে এসে রক্তদানে নিজেদের যুক্ত করেন এবং মানবিকতার আলো ছড়িয়ে দেন ❤️
সকল যুব সমাজের প্রতি আমাদের আন্তরিক আহ্বান —
এসো, রক্তদানের মাধ্যমে মানবতার পাশে দাঁড়াই।
এসো, একসাথে জীবন বাঁচানোর পথে এগিয়ে যাই 🙏🩸
ভূমিকৃতি ওয়েলফেয়ার সোসাইটি




খুবই জরুরি পরিস্থিতিতে সিউড়ীর এক মুমূর্ষু রোগীর জন্য সিউড়ি সদর হাসপাতালে O+ রক্তের প্রয়োজন দেখা দেয় 🩸এই সংকটময় মুহূ...
15/04/2026

খুবই জরুরি পরিস্থিতিতে সিউড়ীর এক মুমূর্ষু রোগীর জন্য সিউড়ি সদর হাসপাতালে O+ রক্তের প্রয়োজন দেখা দেয় 🩸

এই সংকটময় মুহূর্তে মানবতার ডাকে সাড়া দিয়ে আমাদের গ্রুপের সদস্য #অর্পণ ভাই এক মুহূর্তও দেরি না করে এগিয়ে আসেন। স্বেচ্ছায় রক্তদান করে তিনি শুধু একটি মূল্যবান জীবন রক্ষা করেননি, বরং মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন 🙏🏻

অর্পণ ভাইকে জানাই আন্তরিক অভিনন্দন,
প্রথমবার রক্তদান করে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করার জন্য ❤️
শুভকামনা রইলো আপনার আগামী দিনের জন্য 💝

আমরা গর্বিত সেই সব মানুষদের জন্য, যারা একটি ফোন কল পেলেই ছুটে এসে রক্তদানে নিজেদের যুক্ত করেন এবং মানবিকতার আলো ছড়িয়ে দেন ❤️
সকল যুব সমাজের প্রতি আমাদের আন্তরিক আহ্বান —
এসো, রক্তদানের মাধ্যমে মানবতার পাশে দাঁড়াই।
এসো, একসাথে জীবন বাঁচানোর পথে এগিয়ে যাই 🙏🩸
ভূমিকৃতি ওয়েলফেয়ার সোসাইটি




খুবই জরুরীকালীন পরিস্থিতিতে গত ০৭.০৪.২০২৬ রাত্রে এক বৃদ্ধ মহিলার AB+ রক্তের প্রয়োজন পড়ে সিউড়ি সদর হাসপাতালে 🩸এই সময় ...
09/04/2026

খুবই জরুরীকালীন পরিস্থিতিতে গত ০৭.০৪.২০২৬ রাত্রে এক বৃদ্ধ মহিলার AB+ রক্তের প্রয়োজন পড়ে সিউড়ি সদর হাসপাতালে 🩸

এই সময় রক্তদানের জন্য এগিয়ে আসে #দেবরাজ_চক্রবর্তী ❤️ রাত্রি ১০:০০ সময় রক্তের প্রয়োজনে #দেবরাজ সিউড়ি ব্লাড সেন্টার এ এসে রক্তদান করে 💙 এই নিয়ে দেবরাজ ষষ্ঠ তম রক্তদান করল 🥰

আমাদের পুরো টিমের তরফ থেকে তোমায় কুর্নিশ জানাই 💝 তোমার মত রক্ত যোদ্ধাকে আমরা পেয়েছি ❤️ এভাবে সব সময় মানুষের পাশে থেকো 🙏

এইভাবেই সকল যুব সমাজকে রক্তদানের জন্য এগিয়ে আসার আহ্বান জানাই 🙏
ভূমিকৃতি ওয়েলফেয়ার সোসাইটি


#রক্তদান_জীবনদান

গতকাল ইলামবাজারের এক যুবক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে শান্তিনিকেতন মেডিকেল কলেজে ভর্তি হন। তাঁর জন্য জরুরি ভিত্তিতে AB...
08/02/2026

গতকাল ইলামবাজারের এক যুবক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে শান্তিনিকেতন মেডিকেল কলেজে ভর্তি হন। তাঁর জন্য জরুরি ভিত্তিতে AB- (Negative) রক্তের প্রয়োজন হয়🩸

বোলপুর ও সিউড়ি ব্লাড সেন্টারে রক্ত না থাকায়, এক্সচেঞ্জের মাধ্যমে রক্ত সংগ্রহ করার জন্য আমরা দ্রুত রামপুরহাট মেডিকেল কলেজ ব্লাড সেন্টারে যোগাযোগ করি এবং রাত্রেই রোগীর পরিবারের সঙ্গে সেখানে পৌঁছে যাই -

এই সংকটময় মুহূর্তে মানবতার ডাকে সাড়া দিয়ে ইলামবাজারের সঞ্জু ভাই এক মুহূর্তও দেরি না করে এগিয়ে আসেন। নিজের জীবনের প্রথম রক্তদান করে তিনি একটি মূল্যবান জীবন বাঁচালেন এবং মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন 🩸👏

অসংখ্য ধন্যবাদ ও রক্তিম অভিনন্দন সঞ্জু ভাইকে
সবসময় এভাবেই মানুষের পাশে থাকুন 🙏💖

সকল যুব সমাজের প্রতি আমাদের আহ্বান—
এসো, রক্তদানের মাধ্যমে জীবন বাঁচাই।
এসো, মানবতার পথে একসাথে এগিয়ে যাই 🙏🩸

ভূমিকৃতি ওয়েলফেয়ার সোসাইটি




Address

Suri
Birbhum

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভূমিকৃতি ওয়েলফেয়ার সোসাইটি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category