16/04/2026
একের পর এক পথসভা, পাড়া বৈঠকের মাধ্যমে বিষ্ণুপুর বিধানসভার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী তন্ময় ঘোষের সমর্থনে প্রচার সারলাম। দিন দিন মানুষজনের অভূতপূর্ব সাড়া আমাদের আগামীর পথচলা কে আরো সুগম করে তুলছে। বিষ্ণুপুরের উন্নয়নকে অব্যাহত রাখতে আপনারাও দলে দলে আগামী ২৩ তারিখ ২নং বোতাম টিপে আমাদের বিষ্ণুপুরের ভূমিপুত্র তন্ময় ঘোষ কে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আজ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, বিপুল উদ্দীপনা এবং অভূতপূর্ব উৎসাহ স্পষ্ট করে দিল - আসন্ন নির্বাচনে মা-মাটি-মানুষের জয় অনিবার্য। বিষ্ণুপুর বিধানসভার সচেতন মানুষ উন্নয়নের পক্ষেই নিজেদের অবস্থান স্পষ্ট করবেন। এই মাটিতে বিভেদ সৃষ্টিকারী শক্তির কোনো ঠাঁই নেই, বাংলা-বিরোধী শক্তির সমস্ত চক্রান্তের বিরুদ্ধে গণতান্ত্রিক পথেই জবাব দিতে দৃঢ়প্রতিজ্ঞ বিষ্ণুপুরবাসী। যে স্বৈরাচারী শক্তি মানুষের ভোটাধিকার হরণ করে গণতন্ত্র হত্যার অপচেষ্টা চালাচ্ছে, যে অপশক্তি এই পবিত্র বাংলার মাটিকে কলুষিত করতে উদ্যত, তাদের সমূলে উৎখাত করতে হবে। আগামী দিনে মানুষের সমর্থন, ভালোবাসা ও আশীর্বাদকে পাথেয় করেই তৃণমূল কংগ্রেস উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যাবে।
জয় তৃণমূল!
জয় বাংলা!
জয় বিষ্ণুপুর!
゚viralシviralシfypシ゚viralシalシ
#সর্বভারতীয়তৃণমূলকংগ্রেসজিন্দাবাদ
#মমতাবন্দ্যোপাধ্যায়জিন্দাবাদ
#অভিষেকবন্দ্যোপাধ্যায়জিন্দাবাদ
#মামাটিমানুষজিন্দাবাদ
Sahadeb Bagdi