SDO Bishnupur

SDO  Bishnupur This is an Official page of SDO Bishnupur to share Development, Welfare activities

রাখীবন্ধন। ভালোবাসা, ভ্রাতৃত্ব এবং রাষ্ট্রবাদের বন্ধনে আমন্ত্রণ।
27/08/2026

রাখীবন্ধন।
ভালোবাসা, ভ্রাতৃত্ব এবং রাষ্ট্রবাদের বন্ধনে আমন্ত্রণ।

21/08/2026

যাচ্ছি আমরা শিখতে সবাই ছড়ার কর্মশালায়
সেইখানেতেই গাঁথছি শব্দ অনেক রকম মালায়;
এলোমেলো শব্দ এসে জমে মনের মাঝে,
সেই শব্দ গাঁথতে গিয়ে মন বসে না কাজে।
গাছের পাতা নড়ে ওঠে বাগানেরই কোনে,
সেই নড়াতেই ভাবনা এল আমার ছোট মনে –
শিখতে থাকি, শিখতে থাকি হয় না তবু শেখা,
লিখতে থাকি, লিখতে থাকি শেষ হয় না লেখা,
ভাবতে ভাবতে সময় গেল, রাত্রি হল শেষ
সকালবেলা বুঝতে পারি কবিতাটি বেশ!

বরেণ্য শিশু সাহিত্যিক সুনির্মল বসু স্মরণে রামানন্দ মহাবিদ্যালয়ে হয়ে গেল শিশু-কিশোর আকাদেমি'র আয়োজনে এবং বিষ্ণুপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় ছড়া লেখার কর্মশালা,'ছড়াগড়া'।

সপ্তম শ্রেণীর ছাত্রীর সেদিন লেখা একটি ছড়া। মহকুমার বিভিন্ন প্রান্তের শিশু-কিশোররা তাহলে দু'দিনে এমন কত ছড়াই না লিখেছে!

18/08/2026

৯-১৭ আগষ্ট, ২০২৬, সরকারি নির্দেশিকা অনুযায়ী বিষ্ণুপুর মহকুমায় 'প্রতিটি বাড়িতে তিরঙ্গা' কর্মসূচী পালিত হল।

অনিয়মিত ছাত্রটি সপ্তাহব্যাপী বাধ্যতামূলক বিদ্যালয়ে এসে ফিরে পেল প্রতিদিনের ভালোলাগার জায়গা।

তিরঙ্গা সাইকেল যাত্রা, প্রভাত ফেরি, নৃত্যানুষ্ঠানের শিশুশিল্পীরা সচেতন হল জাতীয় পতাকার ব্যবহার সম্পর্কে। যে গ্রামের কাছে নিজের দেশের জাতীয় পতাকার সঙ্গে আত্মীয়তা ছিল দূর-সম্পর্কের , তারা প্রত্যেকে নিজের জাতীয় পতাকার সাথে গর্বিত ভারতবাসী।।

খাতার পাতায় আয়তক্ষেত্রে সদ্য রং ধরতে শেখা শিশুর কিছুটা চেনা ছবিটা যখন সত্যিকারের জাতীয় পতাকার রূপে বাড়িতে হল উত্তোলিত, শৈশব কাটিয়ে দেশের সুনাগরিক হওয়ার পথে একধাপ এগিয়ে গেল সেই ছোট্ট প্রাণ।

আমরা ভারতবাসী, আমরা সকলে এই গর্বের অংশীদার।

বন্দেমাতরম্।।🇮🇳



🕊️ আশিটা বছর!কম সময় নয়। কত ইতিহাস, কত দিনবদল, কত সংগ্রামের গল্প দিয়ে গড়া এই স্বাধীনতার পরিচর্যা। সেই গল্পেরই কিছু সাংস্ক...
18/08/2026

🕊️ আশিটা বছর!
কম সময় নয়।

কত ইতিহাস, কত দিনবদল, কত সংগ্রামের গল্প দিয়ে গড়া এই স্বাধীনতার পরিচর্যা।

সেই গল্পেরই কিছু সাংস্কৃতিক প্রতিফলনের চিত্র।

📍 যদুভট্ট মঞ্চ, বিষ্ণুপুর।


16/08/2026

🇮🇳জাতীয় পতাকা, একটি জাতির পরিচয়।

৮০-তম স্বাধীনতা দিবসে বিষ্ণুপুর মহকুমাবাসীর প্রতি প্রশাসনিক পরিষেবা অব্যাহত রাখার অঙ্গীকারে দায়বদ্ধ আমরা। জাতীয় পতাকা, জাতীয় স্তোত্র এবং জাতীয় সঙ্গীতের মহিমায় হলাম সিক্ত, যখন চোখে পড়ল, জাতীয় সঙ্গীত লাউডস্পিকারে বাজছে বলে, ব্যস্ত রাস্তার পাশে, প্রশাসনিক ভবনের পাঁচিলের অপর পাশে, গাছপালার ফাঁকেই দাঁড়িয়ে গেলেন মধ্যবয়সী মানুষটা। এটাই আমাদের দেশের প্রতি দায়বদ্ধতা।

বন্দেমাতরম্!

🇮🇳 তিরঙ্গার ছায়ায়, দেশপ্রেমের মায়ায়;‘তিরঙ্গা সাইকেল যাত্রা’–হোক অগ্রগতির প্রতীক। 🇮🇳📅 ১৪ই আগস্ট, ২০২৬ | শুক্রবার⏰ সময় : স...
13/08/2026

🇮🇳 তিরঙ্গার ছায়ায়, দেশপ্রেমের মায়ায়;
‘তিরঙ্গা সাইকেল যাত্রা’–হোক অগ্রগতির প্রতীক। 🇮🇳

📅 ১৪ই আগস্ট, ২০২৬ | শুক্রবার
⏰ সময় : সকাল ৭টা
📍 রামশঙ্কর মুক্তাঙ্গন ➡️ পোড়ামাটির হাট

আসুন, পোড়ামাটির হাটে সকল বিষ্ণুপুরবাসীর সমবেত উচ্চারণে, জাতীয়তাবোধে উচ্চারিত হোক—
'বন্দেমাতরম্'।

দেশের তরে, ঐক্যের তরে, অগ্রগতির তরে—
সকল বিষ্ণুপুরবাসী তিরঙ্গার সঙ্গে পথে নামি।
বন্দেমাতরম্!



Address

Bishnupur
722122

Opening Hours

Monday 10am - 6pm
Tuesday 10am - 6pm
Wednesday 10am - 6pm
Thursday 10am - 6pm
Friday 10am - 6pm
Saturday 10am - 6pm
Sunday 10am - 6pm

Telephone

+913244252055

Website

Alerts

Be the first to know and let us send you an email when SDO Bishnupur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to SDO Bishnupur:

Shortcuts

Share