17/08/2026
গত কয়েক বছরের মত এ বছরও 15 ই আগস্ট বিষ্ণুপুর স্বস্তিক কনসট্রাকশন এর কর্ণধার সোমনাথ দে মহাশয় ভড়া রাসবিহারী দাস কাঠিয়াবাবা বৃদ্ধ আশ্রমের আবাসিকদের ও বৃদ্ধ আশ্রমের যে কোন কাজে যাদের সাহায্য পাওয়া যায় তাদের দুপুরের খাবারের ও টিফিনের ব্যবস্থা করেছিলেন। ঐদিন উনি নিজের লোক দিয়ে সমস্ত কাজ করিয়ে (পরিবেশন পর্যন্ত) সকলকে খাইয়ে গেলেন এবং নিজেরাও একসঙ্গে খেয়ে গেলেন। উনার সংঙ্গে আগত সাথীরা গান বাজনার মাধ্যমে আনন্দ করে ও আনন্দ দিয়ে সাধীনতা দিবসটি অত্যন্ত সুন্দরভাবে পালন করে গেলেন। প্রতিবারের মত এবারও আশ্রমের আবাসিকদের প্রত্যেককে অনেক জিনিস সহ একটি করে কিট উপহার দিলেন। আশ্রমের জন্য অনেক চাল ,বিস্কুট ও নিত্য ব্যবহার্য্য দ্রবাদি দিয়ে গেলেন। আশ্রমের অন্য অনেক কাজে উনার সাহায্য পাই । আশ্রমের আবাসিকগন খুব তৃপ্তির সংঙ্গে অনুষ্ঠানের আনন্দ উপভোগ করলেন ও খাওয়া দাওয়া করলেন। তারা সোমনাথবাবুর ও তার পরিবারের সবার ও তার সংস্থার উন্নতির জন্য কামনা করলেন। আশ্রমের পক্ষ থেকে আমরাও তাঁকে , তাঁর পরিবারের সদস্যদের ও সংস্থার সকল কর্মীদের আন্তরিক অভিনন্দন,শুভেচ্ছা ও অনেক অনেক ধন্যবাদ জানাই । তাঁর পরিবারের সদস্যদের ও সংস্থার সার্বিক উন্নতির জন্য কামনা করি ।🙏🙏🙏