CPIML Liberation, West Bengal সি পি আই এম-এল লিবারেশন, পশ্চিমবঙ্গ

  • Home
  • India
  • Bishnupur
  • CPIML Liberation, West Bengal সি পি আই এম-এল লিবারেশন, পশ্চিমবঙ্গ

CPIML Liberation, West Bengal সি পি আই  এম-এল লিবারেশন, পশ্চিমবঙ্গ Official page of CPIML Liberation, West Bengal.
(1)

নেপালের বিপর্যস্ত মানুষের সংহতিতে চুঁচুড়া ও কোন্নগরে ত্রাণসংগ্রহ অভিযান
06/09/2026

নেপালের বিপর্যস্ত মানুষের সংহতিতে চুঁচুড়া ও কোন্নগরে ত্রাণ
সংগ্রহ অভিযান

06/09/2026

পাটনায় জেন জি রাইজিং কনভেনশনে কমরেড নেহা

05/09/2026

ওবিসি কোটা সংকোচনের ফলে সংকটে বাংলার নিয়োগ প্রক্রিয়া! বঞ্চিত হচ্ছে বাংলার ছাত্রযুব।
অধিকার ও ন্যায্য নিয়োগের দাবিতে যুবসমাজের পাশে লড়ছে সিপিআই(এমএল) লিবারেশন।

05/09/2026

■ তৃতীয় দিনে বিষ্ণুপুর পৌরসভায় সাফাই কর্মীদের কর্মবিরতি

বাঁকুড়ার বিষ্ণুপুর পৌরসভার বিভিন্ন বিভাগ থেকে অন্যায় ভাবে নোটিশ ছাড়া প্রায় ১৭৩ জনকে ছাঁটাই করা হয়েছে। যার মধ্যে সাফাইকর্মী ৪৩ জন রয়েছেন। বলা হচ্ছে ৬০ বছরের উপর বয়সের কর্মীদের ছাঁটাই করা হয়েছে। কিন্তুু এর মধ্যে বেশ কয়েকজন কর্মী আছেন, যাদের ৬০ বছর বয়স হয়নি।
সাফাইকর্মীরা প্রশ্ন তুলেছেন কোনো নোটিশ ছাড়াই কেনো ছাঁটাই হবে? যাদের ৬০ বছর বয়স হয়নি, তারাও কিসের ভিত্তিতে বাদ?

যদি ষাটোর্ধদের ছাঁটাই করা হয় তাহলে কেন নিয়ম অনুযায়ী তাঁদের প্রাপ্য এককালীন সাহায্য বাবদ ৫ লক্ষ টাকা, বকেয়া বেতন মিটিয়ে অবসর দেওয়া হলো না?
উৎসবের মরশুমের ঠিক আগে, বকেয়া না মিটিয়ে, বোনাস না দিয়ে এই ছাঁটাই সম্পূর্ণ অবৈধ ও শ্রম আইন বিরোধী।
সাফাইকর্মীদের এই আন্দোলনে পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মচারীরা যোগ দিয়েছেন।

04/09/2026
পরিবহন শ্রমিকদের পরিবহন ভবন অভিযানট্যাক্সি, যাত্রী সাথী, অ্যাপ ক্যাব সহ বাইক ট্যাক্সির উপর পুলিশি জুলুম বন্ধ করার দাবীতে...
03/09/2026

পরিবহন শ্রমিকদের পরিবহন ভবন অভিযান

ট্যাক্সি, যাত্রী সাথী, অ্যাপ ক্যাব সহ বাইক ট্যাক্সির উপর পুলিশি জুলুম বন্ধ করার দাবীতে এবং যাত্রী সাথী সহ অন্যান্য গণপরিবহনের ভাড়ার ওপর রাজ্য সরকারের নিয়ন্ত্রন সহ ৯ দফা দাবিতে আজ এ আই সি সি টি ইউ, এ আই টি ইউ সি, এ আই ইউ টি ইউ সি র আহ্বানে সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ধর্মঘট পালিত হয়। ৯ দফা দাবি নিয়ে তিনটি ইউনিয়নের পরিবহন শ্রমিকরা দুপুর ১ টায় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল শুরু করে পরিবহন ভবনের সামনে সমবেত হয়। এই মিছিলে সিটুর পরিবহনের রাজ্য নেতৃত্ব সমর্থন জানিয়ে অংশগ্রহণ করেন। পরিবহন ভবনের সামনে বক্তব্য রাখেন এ আই সি সি টি ইউ র রাজ্য সাধারণ সম্পাদক বাসুদেব বসু সহ অন্যান্য ট্রেড ইউনিয়নের নেতৃত্ব। এ আই সি সি টি ইউ র অন্যতম সম্পাদক ও পরিবহন ইউনিয়নের নেতা দিবাকর ভট্টাচার্য সহ অন্যান্য ইউনিয়নের নেতৃবৃন্দ পরিবহন মন্ত্রীর সাথে সাক্ষাৎ করে ৯ দফা দাবি সম্বলিত স্মারক লিপি পেশ করেন। এই মিছিলে এ আই সি সি টি ইউ র অন্তর্ভুক্ত অল বেঙ্গল মোটর ট্রান্সপোর্ট শ্রমিক- কর্মচারী ফেডারেশনের শ্রমিকেরা অংশ গ্রহণ করেন।

03/09/2026

CPI(ML) Liberation strongly condemns the three-year imprisonment and fine imposed by a Pilibhit court on party leader Afroz Alam, member of the Uttar Pradesh State Standing Committee and UP State Convenor of the Insaf Manch, along with seven other party activists and poor villagers, in a 2011 case arising from their struggle against the illegal occupation of Gram Sabha land. During the course of the case, the comrades were badly beaten and subjected to brutal torture, including the use of rollers on their thighs.

The case is a clear instance of the state machinery being used to shield powerful land-grabbers and target those fighting for the rights of the rural poor. Instead of acting against the influential encroachers, the police implicated the protesting villagers and CPI(ML) activists and subsequently invoked the Gangsters Act against them. Though the court has granted interim bail to all eight comrades, the conviction comes against the backdrop of increasingly vindictive targeting and repression of workers' and farmers' movements in Uttar Pradesh under the Yogi Adityanath-led BJP government.

Just yesterday, the Allahabad High Court quashed the NSA detention of Aakriti Chaudhary, a Delhi University graduate who had spent more than five months in preventive detention for supporting workers fighting for wage increases. The Court termed the case “concocted” and awarded ₹5 lakh in compensation. Several workers and activists continue to remain incarcerated, including under the draconian NSA. The Yogi regime has also recently intensified its witch-hunt against activists of Left parties and the farmers' movement, including through directions for the preparation of large-scale and unlawful dossiers containing personal and family information of activists.

These incidents expose the vindictive and anti-people character of the Yogi-BJP regime and its systematic misuse of state power to suppress workers', farmers' and people's democratic struggles.

This large-scale criminalisation of dissent and democratic voices, the imposition of draconian laws, and the targeting of activists fighting for people's rights must be firmly resisted.

১ সেপ্টেম্বর, ১৯৩৯ সালে হিটলারের জার্মানি পোল্যান্ড আক্রমণ করে এবং গোটা বিশ্বকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেয়। বি...
01/09/2026

১ সেপ্টেম্বর, ১৯৩৯ সালে হিটলারের জার্মানি পোল্যান্ড আক্রমণ করে এবং গোটা বিশ্বকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেয়। বিশ্বজুড়ে এই দিনটি সাম্রাজ্যবাদ ও যুদ্ধের বিরুদ্ধে এবং শান্তি ও ন্যায়ের পক্ষে দৃঢ় সংকল্পের দিন হিসেবে পালিত হয়।
বামপন্থী দলগুলির আহ্বানে কলকাতা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, বাঁকুড়া সহ বিভিন্ন জেলায় আজ যুদ্ধ বিরোধী সাম্রাজ্যবাদবিরোধী মিছিল প্রতিবাদ কর্মসূচী।

🎙গণতন্ত্রের চতুর্থস্তম্ভ সংবাদমাধ্যমের কার্যালয়ে ফ্যাসিস্ট গেরুয়া সন্ত্রাসের তীব্র নিন্দা জানাই।আজ ১ সেপ্টেম্বর আনন্দবাজ...
01/09/2026

🎙গণতন্ত্রের চতুর্থস্তম্ভ সংবাদমাধ্যমের কার্যালয়ে ফ্যাসিস্ট গেরুয়া সন্ত্রাসের তীব্র নিন্দা জানাই।

আজ ১ সেপ্টেম্বর আনন্দবাজার পত্রিকার কলকাতাস্থিত মূখ্য কার্যালয়ে বিজেপি-আরএসএসের গৈরিক সন্ত্রাসীরা ফ্যাসিস্ট কায়দায় হামলা চালায়। এরা সংবাদপত্রের অফিসের দেওয়ালে গেরুয়া রঙ লেপে দিয়ে গুন্ডামির বহি:প্রকাশ ঘটিয়েছে এবং নিজেদের ফ্যাসিবাদী চরিত্রকে উন্মোচিত করেছে।

১৯ আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের অভ্যন্তরে স্থানীয় বিধায়িকা ও পূর্বতন অস্থায়ী উপাচার্যের নেতৃত্বে অবৈধভাবে অনুপ্রবেশকারী গেরুয়া বাহিনী মধ্যরাত অবধি প্রশাসনিক ভবনে অগ্নিসংযোগ ও হোস্টেলবাসী ছাত্রছাত্রীদের উপর প্রাণঘাতী হামলার প্রচেষ্টা নেয়। পরের দিন আবারও মিছিল নিয়ে ক্যাম্পাসে তাদের অনুপ্রবেশের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্রসংগঠনগুলি, প্রাক্তনী ও স্থানীয় বাসিন্দাদের সংহত প্রতিরোধে ব্যর্থ হয়।

এই অভূতপূর্ব ও ন্যক্কারজনক হামলাকে আনন্দবাজার পত্রিকা 'গেরুয়া গুন্ডামি' নামে অভিহিত করায় সংবাদপত্রের মতপ্রকাশের সাংবিধানিক অধিকারের উপর কোপ বসাতে ও এক ভয়ের রাজত্ব কায়েম করতে মরিয়া বিজেপি- আরএসএসের গুন্ডারা প্রকাশ্য দিবালোকে হামলা নামিয়ে এনেছে। সংবাদপত্রের বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রত্যক্ষ হুমকি ও উস্কানি এই হামলার প্ররোচনা জুগিয়েছে।

আমরা এই গেরুয়া সন্ত্রাসী হামলাকে তীব্র ধিক্কার জানাই এবং হামলাকারী গৈরিক গুন্ডাদের অবিলম্বে গ্রেপ্তার করে, এদের বিরুদ্ধে দ্রুত তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

অভিজিৎ মজুমদার
রাজ্য সম্পাদক
সিপিআই(এমএল) লিবারেশন।
১ সেপ্টেম্বর ২০২৬

01/09/2026

১লা সেপ্টেম্বর সাম্রাজ্যবাদ ও যুদ্ধ বিরোধী
আন্তর্জাতিক শান্তি ও সংহতি দিবসে
বামপন্থী দলসমূহের আহ্বানে কেন্দ্রীয় মহামিছিল

বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তুলুন।

যুদ্ধ নয় শান্তি চাই, কাজ চাই, খাদ্য চাই।

[No to war, Free Palestine, End Genocide, End Occupation, End Israeli Apartheid, Imperialism down down]

Address

Bishnupur
722122

Telephone

03322651679

Alerts

Be the first to know and let us send you an email when CPIML Liberation, West Bengal সি পি আই এম-এল লিবারেশন, পশ্চিমবঙ্গ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to CPIML Liberation, West Bengal সি পি আই এম-এল লিবারেশন, পশ্চিমবঙ্গ:

Shortcuts

Share