SDPO Bardhaman Sadar South

SDPO Bardhaman Sadar South Office of “SDPO Bardhaman Sadar South” is located at Seharabazar. CI(C) Sadar office is situated in the ground floor of SDPO office building.

SDPO Sadar South office building is also very near to Seharabazar Out Post.

স্বাধীনতার গৌরব, ঐক্যের শক্তি ও উন্নতির পথে একসঙ্গে এগিয়ে চলার অঙ্গীকারে উদযাপিত হোক ৮০তম স্বাধীনতা দিবস।দেশের অগণিত বী...
14/08/2026

স্বাধীনতার গৌরব, ঐক্যের শক্তি ও উন্নতির পথে একসঙ্গে এগিয়ে চলার অঙ্গীকারে উদযাপিত হোক ৮০তম স্বাধীনতা দিবস।

দেশের অগণিত বীর শহিদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আসুন, ঐক্য, সম্প্রীতি ও দায়িত্ববোধের সঙ্গে গড়ে তুলি আরও নিরাপদ, সমৃদ্ধ ও শক্তিশালী ভারত।

বর্ধমান সদর দক্ষিণ মহকুমা পুলিশের পক্ষ থেকে সকলকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 🇮🇳

জয় হিন্দ।

সাধারণ মানুষের হারিয়ে যাওয়া মোবাইল ফোন তাঁদের হাতে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে মাধবডিহি থানার উদ্যোগে আজ থানা প্রাঙ্গণে "প...
11/08/2026

সাধারণ মানুষের হারিয়ে যাওয়া মোবাইল ফোন তাঁদের হাতে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে মাধবডিহি থানার উদ্যোগে আজ থানা প্রাঙ্গণে "পুনঃপ্রাপ্তি" শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মোট ৭৫টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে সেগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত পুলিশ আধিকারিকরা মোবাইল ফোন হারানোর বিভিন্ন কারণ নিয়ে আলোচনা করেন এবং এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। পর্যালোচনায় দেখা যায়, অধিকাংশ ক্ষেত্রেই অসাবধানতা ও অসচেতনতার কারণেই মোবাইল ফোন হারিয়ে যায়। তাই জনসমাগমস্থল, যানবাহন কিংবা বাজার-হাটে চলাফেরার সময় ব্যক্তিগত সামগ্রী সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

পাশাপাশি, মোবাইল ফোন হারিয়ে গেলে দ্রুত নিকটবর্তী থানায় অভিযোগ দায়ের করা এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করলে তা উদ্ধারে পুলিশের পক্ষে অনেকটাই সুবিধা হয় বলেও জানানো হয়।
জনসেবায় প্রতিশ্রুতিবদ্ধ পুলিশ শুধু অপরাধ দমনেই নয়, মানুষের হারিয়ে যাওয়া সম্পদ ফিরিয়ে দিতেও সমানভাবে অঙ্গীকারবদ্ধ।


10/08/2026

Speed Thrills but Kills..


গত ২রা আগস্ট জামালপুর থানায় গোপিকান্তপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিযোগ করেন যে বিদ্যালয় থেকে কয়েকটি কম্পি...
09/08/2026

গত ২রা আগস্ট জামালপুর থানায় গোপিকান্তপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিযোগ করেন যে বিদ্যালয় থেকে কয়েকটি কম্পিউটার মনিটর,একটি ল্যাপটপ, মাইক,টেবিল ফ্যান এবং অন্যান্য জিনিমনিটর কে বা কারা চুরি করেছে।

ASI কার্তিক হাঁসদা এই তদন্তে নেমে একজন অভিযুক্তকে গ্রেফতার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার কাছ থেকে নিম্নলিখিত জিনিসগুলি উদ্ধার করেন যথা
৩টি মনিটর, ১টি ল্যাপটপ, ১টি টেবিল ফ্যান, ১টি কিবোর্ড, ১টি মাউস, ১টি স্পিকার, ১টি মাইক্রোফোন, ১টি ইলেকট্রিক বোর্ড, ১টি ল্যাপটপ চার্জার, ১টি রিমোট এবং ২টি স্ট্যাপলার। অভিযুক্তকে তিন দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। বাকি জিনিসপত্র উদ্ধারের জন্য তদন্ত চলছে। আপাত তদন্তে এই সাফল্যে স্কুলের শিক্ষক সহ ছাত্র ছাত্রীরা ভীষণ আনন্দিত।


𝐒𝐩𝐞𝐞𝐝 𝐓𝐡𝐫𝐢𝐥𝐥𝐬 𝐁𝐮𝐭 𝐊𝐢𝐥𝐥𝐬 🚦পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে সদর দক্ষিণ মহকুমার‌ বিভিন্ন থানা...
09/08/2026

𝐒𝐩𝐞𝐞𝐝 𝐓𝐡𝐫𝐢𝐥𝐥𝐬 𝐁𝐮𝐭 𝐊𝐢𝐥𝐥𝐬 🚦

পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে সদর দক্ষিণ মহকুমার‌ বিভিন্ন থানা এলাকায় একাধিক জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এর লক্ষ্য ছিল সাধারণ মানুষের পাশাপাশি আগামী প্রজন্মের মধ্যেও সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং পথ দুর্ঘটনা প্রতিরোধে দায়িত্বশীল আচরণের বার্তা পৌঁছে দেওয়া।‌ এছাড়াও 𝐓𝐚𝐛𝐥𝐞𝐚𝐮-এর মাধ্যমে 𝐓𝐫𝐚𝐟𝐟𝐢𝐜 𝐀𝐰𝐚𝐫𝐞𝐧𝐞𝐬𝐬 কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে ট্রাফিক আইন মেনে চলা, হেলমেট ব্যবহার, অতিরিক্ত গতি পরিহার এবং নিরাপদে পথ চলার বিষয়ে সচেতন করা হয়।




গত ০৫.০৮.২০২৬ তারিখে সকালবেলা সেহেরাবাজার এসটিজি-তে কর্তব্যরত টি.এইচ.জি সৌমেন সোম তাঁর ট্রাফিক দায়িত্ব পালনের সময় পোলে...
09/08/2026

গত ০৫.০৮.২০২৬ তারিখে সকালবেলা সেহেরাবাজার এসটিজি-তে কর্তব্যরত টি.এইচ.জি সৌমেন সোম তাঁর ট্রাফিক দায়িত্ব পালনের সময় পোলেমপুর সবজি বাজারের কাছে রাস্তার উপর একটা ব্যাগ পড়ে থাকতে দেখে এবং সেটা খুলে তার মধ্যে কিছু টাকা দেখতে পায়। ঘটনা বুঝতে পেরে তৎক্ষণাৎ সে সমস্ত টাকা পোলেমপুর পুলিশ ফাঁড়ির ইন-চার্জ আনোয়ার হোসেনের নিকট হস্তান্তর করেন।
পরবর্তীতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় উক্ত টাকা গুলি একটা চলন্ত মোটর ভ্যানে বসে থাকা মানুষের থেকে অসাবধানতাবশত রাস্তায় পড়ে যায়। এরপরে আরোও অন্যান্য ম্যানুয়াল সূত্র যাচাই করে প্রকৃত অর্থের মালিককে খুঁজে বের করা হয়। উক্ত উদ্ধারকৃত টাকার মালিকানা যথাযথভাবে যাচাই করার পরে উদ্ধারকৃত সম্পূর্ণ ₹১,৬০,০০০/- (এক লক্ষ ষাট হাজার টাকা) টাকা প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়। আরও জানা যায় যে উক্ত ব্যক্তির দেবীপুরে একটি মুড়ি মিল আছে এবং ঘটনার দিন মোটর ভ্যানে করে তিনি খণ্ডঘোষ থানার অন্তর্গত ভবতারিণী রাইস মিলে চাল কিনতে যাচ্ছিলেন এবং পথের মধ্যে অসাবধানতাবশত ব্যাগটি পড়ে যায়।


৪৮ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া বারো চাকার লরি উদ্ধার:গত ৫ আগস্ট মধ্যরাতে রায়না থানার অন্তর্গত খালের পুল এলাকার ইন্ডিয়ান অ...
08/08/2026

৪৮ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া বারো চাকার লরি উদ্ধার:

গত ৫ আগস্ট মধ্যরাতে রায়না থানার অন্তর্গত খালের পুল এলাকার ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের সামনে থেকে একটি বারো চাকার লরি চুরি হয়ে যায়। পরদিন গাড়ির মালিক রায়না থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে রায়না থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। তদন্তে নেমে বেলসর ফাঁড়ির ইনচার্জ আশপাশের বিভিন্ন থানার অধীনস্থ রাস্তার ধারের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন এবং চুরি যাওয়া লরিটির গতিবিধি সম্পর্কে গুরুত্বপূর্ণ সূত্র পান।
প্রাপ্ত সূত্রের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে হুগলি জেলার মগরা থানার অন্তর্গত চন্দ্রহাটি এলাকা, ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশনের নিকটবর্তী স্থান থেকে চুরি যাওয়া লরিটি সফলভাবে উদ্ধার করে রায়না থানায় নিয়ে আসে।


🌸 কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি 🌸 তাঁর অমর সাহিত্যকীর্তি, মানবতাবাদ ও বিশ্বভ্রাতৃত্বের ...
08/08/2026

🌸 কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি 🌸 তাঁর অমর সাহিত্যকীর্তি, মানবতাবাদ ও বিশ্বভ্রাতৃত্বের বাণী আজও আমাদের পথ দেখায়। তাঁর সৃষ্টির আলোয় সমৃদ্ধ হোক আমাদের সমাজ ও আগামী প্রজন্ম।

বিশ্বকবি ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে বর্ধমান সদর দক্ষিণ মহকুমার সকল থানায় যথাযোগ্য মর্যাদায় তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এসডিপিও সদর সাউথ, সার্কেল ইন্সপেক্টর সহ সকল থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং কর্মীবৃন্দ কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে। কবিগুরুর প্রতি বিনম্র শ্রদ্ধা। 🙏🌸


সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আজ বর্ধমান–মুথাডাঙ্গা সড়কের পাশে পহলানপুর এলাকায় একটি সড়ক নিরাপত্তা সচেতনতামূলক ট্যাবলো...
04/08/2026

সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আজ বর্ধমান–মুথাডাঙ্গা সড়কের পাশে পহলানপুর এলাকায় একটি সড়ক নিরাপত্তা সচেতনতামূলক ট্যাবলো প্রদর্শন করা হয়।

এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মধ্যে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন ও নিয়ম মেনে চলার গুরুত্ব তুলে ধরা এবং পথ দুর্ঘটনা প্রতিরোধে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনে উৎসাহিত করা।

ট্যাবলোর মাধ্যমে হেলমেট ব্যবহার, সিটবেল্ট বাঁধা, নির্ধারিত গতিসীমা মেনে চলা, মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো এবং ট্রাফিক সিগন্যাল ও অন্যান্য সড়ক নিরাপত্তা বিধি অনুসরণের মতো গুরুত্বপূর্ণ বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়।
নিরাপদ সড়ক গড়ে তুলতে জনসচেতনতাই সবচেয়ে বড় শক্তি—এই বার্তা পৌঁছে দিতেই বর্ধমান সদর দক্ষিণ মহকুমা পুলিশের এই উদ্যোগ।


📢 𝐑𝐨𝐚𝐝 𝐒𝐚𝐟𝐞𝐭𝐲 𝐖𝐞𝐞𝐤 𝟐𝟎𝟐𝟔: 𝐀 𝐂𝐫𝐞𝐚𝐭𝐢𝐯𝐞 𝐂𝐎𝐌𝐏𝐄𝐓𝐈𝐓𝐈𝐎𝐍 𝐨𝐧 "𝐒𝐩𝐞𝐞𝐝 𝐓𝐡𝐫𝐢𝐥𝐥𝐬 𝐁𝐮𝐭 𝐊𝐢𝐥𝐥𝐬"  ~  সড়ক নিরাপত্তা সপ্তাহ ২০২৬: ‘গতি রোমাঞ্চ...
04/08/2026

📢 𝐑𝐨𝐚𝐝 𝐒𝐚𝐟𝐞𝐭𝐲 𝐖𝐞𝐞𝐤 𝟐𝟎𝟐𝟔: 𝐀 𝐂𝐫𝐞𝐚𝐭𝐢𝐯𝐞 𝐂𝐎𝐌𝐏𝐄𝐓𝐈𝐓𝐈𝐎𝐍 𝐨𝐧 "𝐒𝐩𝐞𝐞𝐝 𝐓𝐡𝐫𝐢𝐥𝐥𝐬 𝐁𝐮𝐭 𝐊𝐢𝐥𝐥𝐬" ~ সড়ক নিরাপত্তা সপ্তাহ ২০২৬: ‘গতি রোমাঞ্চ দেয়, কিন্তু প্রাণ কেড়ে নেয়’—বিষয়ক সৃজনশীল প্রতিযোগিতা🚦

পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে সর্বস্তরের মানুষের জন্য আয়োজন করা হয়েছে এক বিশেষ প্রতিযোগিতার! 'নিরাপদ রাস্তা নিরাপদ পশ্চিমবঙ্গ'-এর বার্তাকে সামনে রেখে আপনার সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আজই অংশগ্রহণ করুন।

📌 বিষয়বস্তু (𝐓𝐨𝐩𝐢𝐜𝐬 ): "𝐒𝐩𝐞𝐞𝐝 𝐓𝐡𝐫𝐢𝐥𝐥𝐬 𝐁𝐮𝐭 𝐊𝐢𝐥𝐥𝐬" - "গতি রোমাঞ্চ দেয়, কিন্তু প্রাণ কেড়ে নেয়"

নিম্নলিখিত ৪টি বিভাগে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে:
📸 ফটোগ্রাফি (𝗣𝗵𝗼𝗴𝗿𝗮𝗽𝗵𝘆)
🎬 ক্রিয়েটিভ রিলস (𝗖𝗿𝗲𝗮𝘁𝗶𝘃𝗲 𝗥𝗲𝗲𝗹𝘀)
🎨 হাতে আঁকা পোস্টার (𝗗𝗿𝗮𝘄𝗶𝗻𝗴 𝗣𝗼𝘀𝘁𝗲𝗿)
🤖 এআই (𝗔𝗜) দ্বারা তৈরি পোস্টার

📩 কীভাবে অংশগ্রহণ করবেন?
অংশগ্রহণ করার পদ্ধতি অত্যন্ত সহজ! এই নির্দিষ্ট বিষয়ের ওপর আপনার তৈরি করা কন্টেন্ট (ছবি, রিলস বা পোস্টার) নিজের নাম ফোন নম্বর ঠিকানা সহ সরাসরি আমাদের এই ফেসবুক পেজে ডাইরেক্ট মেসেজ (𝗗𝗶𝗿𝗲𝗰𝘁 𝗠𝗲𝘀𝘀𝗮𝗴𝗲) বা ইনবক্স করে পাঠিয়ে দিন।

সময় : প্রতিযোগিতার শেষ তারিখ ০৭.০৮.২০২৬ রাত ১২ টা পর্যন্ত।

🏆 পুরস্কার:
এই প্রতিযোগিতায় থাকছে আকর্ষণীয় পুরস্কার। এছাড়াও প্রতিটি বিভাগের সেরা ৫ জনের পোস্ট শেয়ার করা হবে জেলা পুলিশের ফেসবুক পেজে।

সবাইকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে। আসুন, আপনার সৃজনশীলতার মাধ্যমে একসাথে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করি!




West Bengal Police

Address

Office Of SDPO Bardhaman Sadar South
Burdwan
713101

Alerts

Be the first to know and let us send you an email when SDPO Bardhaman Sadar South posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to SDPO Bardhaman Sadar South:

Shortcuts

Share