বৈদিক সংস্কৃতিক চর্চা কেন্দ্র

  • Home
  • India
  • Burdwan
  • বৈদিক সংস্কৃতিক চর্চা কেন্দ্র

বৈদিক  সংস্কৃতিক চর্চা কেন্দ্র ভালোবাসি যাদের,,, ভালোবাসে যারা �

“আজকের এই আলোচনা সভায় আমরা স্বাধীনতা দিবসের তাৎপর্য এবং শ্রাবণ মাসের পবিত্র সোমবারে মহিলাদের শিবের মাথায় জল নিবেদনের ক...
26/07/2026

“আজকের এই আলোচনা সভায় আমরা স্বাধীনতা দিবসের তাৎপর্য এবং শ্রাবণ মাসের পবিত্র সোমবারে মহিলাদের শিবের মাথায় জল নিবেদনের কর্মসূচি নিয়ে আলোচনা করেছি। স্বাধীনতা দিবস আমাদের দেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগী বীর শহিদদের স্মরণ করার দিন। একই সঙ্গে শ্রাবণ মাসে ভগবান শিবের পূজা ও জলাভিষেক হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয়, উক্ত দিনে সকলের উপস্থিতি একান্ত ভাবে কাম্য*!

💫💫আজ আমি আপনাদের শুধু একটি কথাই বলতে চাই—জীবনে কখনো হাল ছেড়ে দেবেন না।সাফল্য কখনো একদিনে আসে না। প্রতিটি বড় অর্জনের পে...
23/07/2026

💫💫আজ আমি আপনাদের শুধু একটি কথাই বলতে চাই—জীবনে কখনো হাল ছেড়ে দেবেন না।
সাফল্য কখনো একদিনে আসে না। প্রতিটি বড় অর্জনের পেছনে থাকে অসংখ্য ব্যর্থতা, ত্যাগ, পরিশ্রম এবং ধৈর্য। যারা আজ সফল, তারাও একসময় আপনার-আমার মতোই সংগ্রাম করেছেন। পার্থক্য শুধু একটাই—তারা থেমে যাননি।
মনে রাখবেন, অন্ধকার রাতের পরই সূর্য ওঠে। জীবনের কঠিন সময়গুলো আমাদের ভেঙে দেওয়ার জন্য নয়, বরং আরও শক্তিশালী করে গড়ে তোলার জন্য আসে।💥💥

বৈদিক সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতা একটি খন্ড মুহূর্ত। আজ আমাদের অতিথি রূপে হাজির ছিল...
21/07/2026

বৈদিক সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতা একটি খন্ড মুহূর্ত। আজ আমাদের অতিথি রূপে হাজির ছিলেন আমাদের রাজনৈতিক অভিভাবক মাননীয় সন্দীপ নন্দী মহাশয় আমাদের রাজনৈতিক পথপ্রদর্শক মাননীয় সুনীল গুপ্ত মহাশয়। এবং আমাদের সকলের শ্রদ্ধাভাজন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী মাননীয় সৌমরাজ ব্যানার্জি মহাশয় ও আমাদের প্রিয় বিশিষ্ট সমাজসেবী শিক্ষক মাননীয় প্রশান্ত রায় মহাশয় ও আমাদের চার নাম্বার মন্ডলের কর্মচঞ্চল সভাপতি মাননীয় অমৃতেন্দু চন্দ্র মহাশয়। মোট ২৫০ জন প্রতিযোগী প্রতিযোগিনী এই প্রতিযোগিতা অংশগ্রহণ করে। প্রত্যেক প্রতিযোগী প্রতিযোগিনী এবং মাননীয় শ্রদ্ধেয় বিচারক গণ ও আমাদের সংগঠনের চালিকাশক্তি এলাকার সমস্ত যুবক ও যুবতীদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই।

ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সদস্য মাননীয় সন্দীপ নন্দী মহাশয় তার মূল্যবান বক্তব্য রাখছেন। অনেক অনেক ধন্যবাদ দাদা ...
21/07/2026

ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সদস্য মাননীয় সন্দীপ নন্দী মহাশয় তার মূল্যবান বক্তব্য রাখছেন। অনেক অনেক ধন্যবাদ দাদা আপনি যেভাবে আন্তরিকতার সঙ্গে আমাদের সংস্থার প্রতিটি অনুষ্ঠানে এসে আমাদের ধন্য করেন। তার জন্য আপনাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রণাম জানাই।

বিশিষ্ট চিকিৎসক  ও সমাজসেবী মাননীয় সৌম্যরাজ ব্যানার্জি মহাশয়ের আমাদের   অনুষ্ঠানে গৌরজ্বল উপস্থিতি  আমাদের উৎসাহিত, গর...
21/07/2026

বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী মাননীয় সৌম্যরাজ ব্যানার্জি মহাশয়ের আমাদের অনুষ্ঠানে গৌরজ্বল উপস্থিতি আমাদের উৎসাহিত, গর্বিত করেছে। আগামী পথ চলার রসদ জুগিয়েছে। ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রিয় ডাক্তারবাবু আপনাকে। আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে আপনার উপস্থিতি এটা কে তারকা খচিত করে তুলেছিল।

আগামীকাল শুভ রথযাত্রা উপলক্ষে বৈদিক সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে একটি সুসজ্জিত রথ প্রদর্শন  প্রতিযোগিতার আয়োজন করা ...
15/07/2026

আগামীকাল শুভ রথযাত্রা উপলক্ষে বৈদিক সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে একটি সুসজ্জিত রথ প্রদর্শন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে প্রতিযোগিতার স্থান ভাতছালা বারোয়ারি দুর্গা মন্দিরে প্রাঙ্গন
প্রতিযোগিতার সময় বৈকাল ৪ ঘটিকা
এই প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হবে এছাড়াও আরও পাঁচ জন বিজয়ী প্রতিযোগীদের ও পুরস্কৃত করা হবে,সকল বর্ধমানবাসীকে আমন্ত্রণ জানানো হচ্ছে আপনারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিযোগিতাটিকে সাফল্যমন্ডিত করে তুলুন**

আজ ৬ ই জুলাই ভারত কেশরী পশ্চিমবঙ্গের সৃষ্টিকর্তা ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫ তম আবির্ভাব দিবস ।আমরা বৈদিক সাংস্কৃতিক চ...
06/07/2026

আজ ৬ ই জুলাই ভারত কেশরী পশ্চিমবঙ্গের সৃষ্টিকর্তা ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫ তম আবির্ভাব দিবস ।আমরা বৈদিক সাংস্কৃতিক চর্চা কেন্দ্র উদ্যোগে ১৮নম্বর ওয়ার্ডে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান করে ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করলাম।
এর পাশাপাশি অনুষ্ঠান শুরু করার পূর্বে আমাদের সহকর্মী বিশিষ্ট সমাজসেবী অনিমেষ দাসের অকাল প্রয়াণে মর্মাহত আমরা অনিমেষ দাসের স্মৃতি উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করলাম।

""স্বাস্থ্যই সম্পদ ""এই সমাজসেবামূলক কাজকে সামনে রেখে আজ বর্ধমান ১৮নম্বর ওয়ার্ড ভাতছালা বাঁকার মাঠে বৈদিক সংস্কৃতিক চর্চ...
05/07/2026

""স্বাস্থ্যই সম্পদ ""এই সমাজসেবামূলক কাজকে সামনে রেখে আজ বর্ধমান ১৮নম্বর ওয়ার্ড ভাতছালা বাঁকার মাঠে বৈদিক সংস্কৃতিক চর্চা কেন্দ্রর উদ্যোগে
এক বিরাট স্বাস্থ কল্যাণ জন শিবিরের আয়োজন করা হয়েছিলো,,, আপনাদের ভালোবাসা আর সহযোগিতা ছাড়া আমরা এই সমাজ সেবক মূলক কাজ আজ সুষ্ঠ ভাবে সফল করতে পারতাম না,,
আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ নিয়েই আমাদের সামাজিক কর্মসূচি আমরা আগামী দিনেও পরিচালনা করবো। ধন্যবাদ!💫

Address

Bhatchala, Ghoshalmath, Purba Bardhaman
Burdwan
713103

Website

Alerts

Be the first to know and let us send you an email when বৈদিক সংস্কৃতিক চর্চা কেন্দ্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category