The ROAD of LIGHT

The ROAD of LIGHT we are a team.our focus & goal is only socialwork. if your are interested to help poor child & social, you can join us any time.

Happy children's day বছরটা ছিল 2017, এই সময় থেকেই আমাদের পথচলা শুরু হয়েছিল। আর এই সময় থেকেই আপনাদের অফুরন্ত ভালোবাসা ...
15/11/2023

Happy children's day

বছরটা ছিল 2017, এই সময় থেকেই আমাদের পথচলা শুরু হয়েছিল। আর এই সময় থেকেই আপনাদের অফুরন্ত ভালোবাসা আমাদের একটু একটু করে এগিয়ে নিয়ে গেছে দেখতে দেখতে সাতটা বছর এই ভাবেই পাশে আছেন, সব সময়ই একটি বৃক্ষের মতো আশ্রয় দিয়েছেন আপনারা সকলে, আপনাদের কোন সময়ই আমি ধন্যবাদ জানাই না কারণ ধন্যবাদটা খুব একটি ছোট শব্দ অল্প মধ্যে সীমাবদ্ধ, তাই আপনাদের সকলকে সব সময় বলি ভালোবাসি আপনাদের যেটা অফুরন্ত, এত দৃঢ় বিশ্বাস ও ভালোবাসা আমাদের প্রতি আপনারা রেখেছেন তার জন্য আমরা সত্যিই খুবই কৃতজ্ঞ।
একইভাবে আপনারা সকলে ওদের হাসির কারণ হয়ে ওঠেন, একটা দিনের জন্য ওরা খুব সুন্দর করে হেসে ওঠে আনন্দ পায়, শুধুমাত্র আপনাদের জন্য। হয়তো আপনাদের নাম ছোট্ট মিষ্টি ধুলো মাখা মুখগুলো কেউ জানে না কিন্তু তারা আপনাদের ভালোবাসাটা অনুভব করতে পারে। আপনারা সবসময় বুঝিয়ে দেন একতা দিয়ে একটি কাজ করলে সুন্দরভাবে সম্পূর্ণ করা যায়।

আজকের মেনু ছিল
চিকেন বিরিয়ানি।
তিনটি করে গোলাপ জামুন।
পার্ক এবং মঞ্চ চকলেট।
একটি করে কেক।
একটি করে সাবান।

নিজের সময় এবং পরিশ্রম দিয়ে যত্ন সহকারে কাজটিকে সম্পূর্ণ করেছেন সেই সকল সদস্য।
Sahid Ankan Layek
Sabnam Priya
Joyashree Chakraborty
Manik Ram Rao
Halima Khatun
Sk Rakibul Hossain
Jaidur Hossain
Parveen
Khatun
hossain

আপনাদের ধন্যবাদ জানাবো না আপনাদের জন্যও শুধুমাত্র কেবল একটি শব্দ থাকবে যেটি ভালোবাসা, ভালো থাকবেন।

জানি, প্রত্যেক উৎসবেই আনন্দ থাকে। ঠিক যেমন দূর্গা পূজো বেশ খুশিতেই কাটালাম আমরা সবাই। আবার সামনেই দীপাবলির অপেক্ষায়। একট...
27/10/2023

জানি, প্রত্যেক উৎসবেই আনন্দ থাকে। ঠিক যেমন দূর্গা পূজো বেশ খুশিতেই কাটালাম আমরা সবাই। আবার সামনেই দীপাবলির অপেক্ষায়। একটার পর একটা উৎসব আসতেই থাকে। সে হোক ঈদ, দূর্গা পূজো বা বড়দিন।
উৎসব তো কেবল উপলক্ষ্য মাত্র। আসল ব্যাপার কিন্তু খুশি, হাসি, আনন্দ এগুলোই।

ঠিক তাই জন্যই খুশি ও হাসি ফোটানোর জন্য দীপাবলির ঠিক পরেই আগামী 14ই নভেম্বর শিশু দিবস উপলক্ষে আমরা বর্ধমানের কিছু পথশিশুদের একবেলা খাওয়ানোর উদ্যোগ নিয়েছি।
জানি, একবেলা খাইয়ে ক্ষিদে মেটানো সম্ভব নয় তবে ঐ যে ওদের খুশি আর আনন্দ দেবার জন্যই এই প্রচেষ্টা।

গত ছয় বছরের মতো এবারও আপনাদের পাশে চাই।
সকলের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার দাবি রইল...💙

সাহায্য পাঠাতে যাঁরা ইচ্ছুক নীচে উল্লিখিত ঠিকানায় সাহায্য পাঠিয়ে দেবেন আপনার সাধ্যমতোই।
আর বিশেষ প্রয়োজনে উল্লিখিত নাম্বারে যোগাযোগ করতে পারেন।
অনুষ্ঠানের রশিদ অবশ্যই আমাদের কে শেয়ার করবেন।
প্রচুর কপি/শেয়ার চাই।
ধন্যবাদ☺

শুভ বিজয়ার শুভেচ্ছা রইল, ভালো থাকবেন সকলে।

খুব জরুরী O+ (পজেটিভ) রক্তের প্রয়োজন... বর্ধমান শহরেএই নম্বরে কেউ একটু যোগাযোগ করুন-9800636075
06/01/2023

খুব জরুরী O+ (পজেটিভ) রক্তের প্রয়োজন... বর্ধমান শহরে
এই নম্বরে কেউ একটু যোগাযোগ করুন-9800636075

আমরা প্রতিমুহূর্তে কিছু না কিছু স্মরণীয় করে রাখতে চাই, কিন্তু খোলা আকাশের নিচে! মাথার উপরে কোন ছাদ নেই ,ধূলো মাখা মুখে ...
14/11/2022

আমরা প্রতিমুহূর্তে কিছু না কিছু স্মরণীয় করে রাখতে চাই, কিন্তু খোলা আকাশের নিচে! মাথার উপরে কোন ছাদ নেই ,ধূলো মাখা মুখে ,অগোছালো চুল,তাদেরও ইচ্ছে যায় তাদের জন্য একটা দিন স্মরণীয় হয়ে উঠুক। তার জন্যই আমরা বেছে নিয়েছি ১৪ ই নভেম্বর শিশু দিবস।
এই বিশেষ দিন টা তাদের জন্য, তারা নিজের ইচ্ছের মতো আনন্দ করুক, ইচ্ছেমতো হেসে উঠুক, একটা দিনের জন্য হলেও একটু শান্তি পাক।

আপনারা বিগত ছয় বছর ধরে যেভাবে আর্থিক এবং পরিশ্রম দিয়ে সাহায্য করেছেন এটা অতুলনীয় এটার কোন মূল্য হতে পারে না।
আপনারা সকলে আমাদের প্রতি এত বিশ্বাস রেখেছেন,এতটা ভরসা রেখেছেন এটার মূল্য আমরা কোনদিন দিতে পারব না।আপনাদের জন্য অফুরন্ত ভালোবাসা এটাই আমরা দিতে পারব, আপনাদের স্থান আমরা সবসময় হৃদয়ের মধ্যে রেখেছি, বিগত ছয়টা বছর ধরে আপনারা একই ভাবে একটা ছায়ার মত আশ্রয় দিয়েছেন। সব সময় পাশে দাঁড়িয়েছেন, আপনাদের সবসময় আগে পেয়েছি, ভগবান ঈশ্বর আল্লাহর কাছে এটাই প্রার্থনা করব আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের প্রতিটা ইচ্ছাকে পূর্ণ করুক।

Nazibul Islam Khan Sabnam Sahid Ankan Layek Manik Ram Rao Pompi Dutta এইভাবে নিজের সমস্ত কাজ ছেড়ে দিয়ে, তোমরা পাশে এসে দাঁড়িয়েছো , সমস্ত কাজটা নিজেরা দায়িত্ব নিয়ে সঠিকভাবে পালন করেছো, তোমরা প্রতিবার প্রমাণ করে দাও তোমরা নিঃস্বার্থভাবে কাজ করো, তোমাদের কোন স্বার্থ নেই, এই কাজের মধ্যে শুধু কেবলমাত্র ভালোবাসা দেখতে পেয়েছি তোমাদের চোখে ,তোমাদের কাছে আমি কৃতজ্ঞ, পাশে দাঁড়িয়ে ভরসাটা দিয়েছো এটার মূল্য আমি দিতে পারবো না।
শবনম তুমি মুশিদাবাদ থেকে এসে, ক্লান্ত শরীরে তুমি তোমার দায়িত্বটা এত সুন্দর ভাবে পালন করলে এটা অতুলনীয়।
আমাদের সকলকে নতমস্তকে সালাম জানাই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সকলকে আমার অফুরন্ত ভালোবাসা।

আজকের মেনু ছিল।

চিকেন কাশ্মিরি ফ্রাইড রাইস।
চিকেন মালাইকারি।
গোলাপ জামুন।
সাবান।
প্রথমে আমরা বর্ধমানের এক নম্বর প্ল্যাটফর্মে সকল বাচ্চাদের খাবার বিতরণ করি, পরবর্তী সময়ে আমরা ৮ নম্বর প্লাটফর্মে যাই সেখানে সকল বাচ্চাদের খাবার বিতরণ করি, তারপরে আমরা চলে যাই গাংপুরের ব্লাইন্ড একাডেমী
সেইখানে আমরা কুড়িজনকে খাবার বিতরণ করি, তারা নিজের কন্ঠে সুন্দর গান গেয়ে আমাদের একটা উপহার দেয়।
পরবর্তী সময়ে আমরা বর্ধমানের আশেপাশে যত জায়গা আছে সেসব জায়গায়ই খাবার বিতরণ করি। আজকে আমরা ৫৬৮ টা খাবার বিতরণ করেছি।
এইসব কৃতিত্ব আপনাদের, আমরা কেবলমাত্র একটা মারফত।

আগামীকাল সকাল দশটার সময় বর্ধমান স্টেশন থেকে অনুষ্ঠানটি আরম্ভ হবে।অনুষ্ঠানে সকলের সাদর আমন্ত্রণ।সকলে অনুষ্ঠানে যোগ দিন, ...
13/11/2022

আগামীকাল সকাল দশটার সময় বর্ধমান স্টেশন থেকে অনুষ্ঠানটি আরম্ভ হবে।
অনুষ্ঠানে সকলের সাদর আমন্ত্রণ।
সকলে অনুষ্ঠানে যোগ দিন, সকলে চেষ্টা করব ওদের হাসির কারণ হয়ে ওঠার।
রাজনীতি স্বার্থ পূর্ণ করার জন্য কেউ অনুষ্ঠানের যোগ দেবেন না অনুরোধ রইলো।

প্রতিটা উৎসবই আনন্দের।উৎসবের সময় আমরা সকলে একসঙ্গে থাকতে চাই, ঠিক যেমন দুর্গাপুজো, দীপাবলি বেশ খুশিতে কাটালাম আমরা সকলে...
28/10/2022

প্রতিটা উৎসবই আনন্দের।উৎসবের সময় আমরা সকলে একসঙ্গে থাকতে চাই, ঠিক যেমন দুর্গাপুজো, দীপাবলি বেশ খুশিতে কাটালাম আমরা সকলে, আনন্দ টা সকলের মধ্যে ভাগ করে নিলাম। একটার পর একটা উৎসব আসতেই থাকে সেটা হোক ঈদ, দুর্গাপুজো , দীপাবলি বা বড়দিন।
উৎসব কেবল একটি উপলক্ষ মাত্র। আসল ব্যাপারটা কিন্তু খুশি, হাসি এবং আনন্দ এইগুলোই।
ঠিক তাই জন্যই খুশি ও হাসি ফোটানোর জন্য দীপাবলির ঠিক পরেই আগামী 14ই নভেম্বর শিশু দিবস উপলক্ষে আমরা বর্ধমানের কিছু পথশিশুদের একবেলা খাওয়ানোর উদ্যোগ নিয়েছি।
জানি, একবেলা খাইয়ে ক্ষিদে মেটানো সম্ভব নয় তবে ঐ যে ওদের খুশি আর আনন্দ দেবার জন্যই এই প্রচেষ্টা।

গত পাঁচ-বছরের মতো এবারও আপনাদের পাশে চাই।
সকলের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার দাবি রইল...💙

সাহায্য পাঠাতে যাঁরা ইচ্ছুক নীচে উল্লিখিত ঠিকানায় সাহায্য পাঠিয়ে দেবেন আপনার সাধ্যমতোই।
আর বিশেষ প্রয়োজনে উল্লিখিত নাম্বারে যোগাযোগ করতে পারেন।

ও হ্যাঁ, paytm /G-pay/PHONEPE -এ তে সাহায্য পাঠানোর সময় অবশ্যই একটা স্ক্রিনশর্ট ও ব্যাঙ্কের ক্ষেত্রে রসিদটির একটি ফোটো তুলে আমাদের পাঠিয়ে দেবেন।
এক্ষেত্রে এটা আপনাদের কাছে একটা প্রুফ হিসেবেও থাকবে আর আমরা পোস্টের মাধ্যমে আপনাদের ধন্যবাদও জানাতে পারবো।

প্রচুর কপি/শেয়ার চাই।
ধন্যবাদ☺

শুভ বিজয়ার ,দীপাবলির ও ছট পুজোর শুভেচ্ছা রইল, ভালো থাকবেন সকলে।

খুব তাড়াতাড়ি B+ POSITIVE রক্তের প্রয়োজন।একটু সাহায্য করুন ঠিকানা বর্ধমান শহর মাদার ল্যান্ড নার্সিংহোম।কন্টাক্ট নাম্বা...
03/03/2022

খুব তাড়াতাড়ি B+ POSITIVE রক্তের প্রয়োজন।
একটু সাহায্য করুন ঠিকানা বর্ধমান শহর মাদার ল্যান্ড নার্সিংহোম।
কন্টাক্ট নাম্বার- +918001300840

Need O negative blood urgentLocation burdwanContact +916290566862
10/12/2021

Need O negative blood urgent
Location burdwan
Contact +916290566862

The ROAD of LIGHT ফুটলো হাসি অভিযোগের পাতায়,শিরোনামের পাতায় রইল কিছু মুহূর্ত সংগ্রহ করা।যেকোনো কাজ একা করা কোনদিন সঠিক...
14/11/2021

The ROAD of LIGHT
ফুটলো হাসি অভিযোগের পাতায়,
শিরোনামের পাতায় রইল কিছু মুহূর্ত সংগ্রহ করা।

যেকোনো কাজ একা করা কোনদিন সঠিকভাবে সম্পন্ন হয়ে ওঠে না, আজ আপনাদের সহযোগিতা যদি না থাকতো, হয়তো এই জিনিসটা এত সুন্দর ভাবে আমরা ফুটিয়ে তুলতে পারতাম না, আজ আমাদের পাঁচটা বছর পূর্ণ হলো, এই পাঁচ বছর আপনারা প্রমান করেছেন, যে কিভাবে আপনারা আমাদের উপর বিশ্বাসটা রেখেছেন ,আর আমরা খুশি আপনাদের বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পেরেছি, আপনাদের কাউকে ধন্যবাদ বলে আমরা ছোট করবো না ,আপনারা সকলে ভালোবাসা স্থানে আছেন অন্তরের মধ্যে বাস করছেন সেই জায়গা কোনদিন কেউ নিতে পারবে না. ... আপনারা সকলে সমাজের একটা সুন্দর রূপ , ভগবান আল্লাহ ঈশ্বর গড আপনাদের এবং আমাদের পরিবারকে সুস্থ রাখুক সুখে থাকুন জীবন আরো সুন্দর হয়ে উঠুক, সকলে দোয়া ও আশীর্বাদ করবেন।

আজ সারাদিন জল বৃষ্টির মধ্যে আমাদের বন্ধু ও সহকর্মী যে হারে পরিশ্রম করেছে তা অতুলনীয়, তারা বুঝিয়ে দিয়েছে একতা কি! একতার কতটা শক্তি, আমি অত্যন্ত খুশি যে আমাদের একতা দেখে, আমার সহকর্মীরা সারাদিন বৃষ্টির মধ্যে ভিজেছে, তারা নিজের কথা এক মুহূর্তের জন্য চিন্তা করিনি, বৃষ্টি ভেজা জামা পড়ে ৫ ঘন্টা এক ভাবে কাজ করে চলেছে। তোদের জন্য তোমাদের জন্য কিভাবে আমি বোঝাবো, তোমাদের কিভাবে কৃতিত্ব দেবো আমার কাছে কোন শব্দ নেই ,যাইহোক পাশে থাকো এগিয়ে নিয়ে চলো আমাদের তোমরা সবাই।

মেনু- ফ্রাইড রাইস, চিলি চিকেন, মিষ্টি, সাবান, মাস্ক, স্যানিটাইজার।

আজ বর্ধমান শহর ব্যাপী প্রোগ্রামটি হয়েছে তারপর গাংপুর ব্লাইন্ড একাডেমিতে বাচ্চাদের সঙ্গে দেখা ও তাদের খাবার তুলে দেওয়া হয়।
স্থান- বর্ধমান রেলওয়ে স্টেশন, বর্ধমান ওভার ব্রিজ, বিরাটা ব্রিজ, আলিশা বাস স্ট্যান্ড, গাংপুর, আলু ডাঙ্গা।

সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন সকলকে শিশু দিবসের শুভেচ্ছা রইল ,আমরা সকলেই চেষ্টা করব পথশিশুরদের একদিনের জন্য হলেও হাসির কারণ হয়ে দাঁড়াতে।
Ibrahim Mondal গুমনামি বাবা Siraj Shaikh Syed Ifazur Rahman Manik Ram Rao মেঘলা আকাশ কাগজের নৌকা MD Minhaj Khan Sk Miyajan Apu Ashik Rahul Molla ভিনদেশী তারা Jisan Chowdhury Asraful Hoque Aft @ moufia তোমাদেরকে আমার একটা বিগ স্যালুট.. তোমাদের পরিশ্রম ছাড়া এটা কোনদিনই সম্পূর্ণই হতো না. I love you all ❤️

আগামীকাল ১৪ ই নভেম্বর বেলা ১১ টায় বর্ধমান স্টেশন চত্বরে অনুষ্ঠানটি আরম্ভ হবে ,সকলকে "আমন্ত্রণ"  জানাই,আসুন সকলে ওদের হা...
13/11/2021

আগামীকাল ১৪ ই নভেম্বর বেলা ১১ টায় বর্ধমান স্টেশন চত্বরে অনুষ্ঠানটি আরম্ভ হবে ,
সকলকে "আমন্ত্রণ" জানাই,আসুন সকলে ওদের হাসির কারণ হই।

জানি, প্রত্যেক উৎসবেই আনন্দ থাকে। ঠিক যেমন দূর্গা পূজো ও দীপাবলি বেশ খুশিতেই কাটালাম আমরা সবাই ,একটার পর একটা  উৎসব আসতে...
04/11/2021

জানি, প্রত্যেক উৎসবেই আনন্দ থাকে। ঠিক যেমন দূর্গা পূজো ও দীপাবলি বেশ খুশিতেই কাটালাম আমরা সবাই ,একটার পর একটা উৎসব আসতেই থাকে। সে হোক ঈদ, দূর্গা পূজো বা বড়দিন।
উৎসব তো কেবল উপলক্ষ্য মাত্র। আসল ব্যাপার কিন্তু খুশি, হাসি, আনন্দ এগুলোই।

ঠিক তাই জন্যই খুশি ও হাসি ফোটানোর জন্য দীপাবলির ঠিক পরেই আগামী 14ই নভেম্বর শিশু দিবস উপলক্ষে আমরা বর্ধমানের কিছু পথশিশুদের একবেলা খাওয়ানোর উদ্যোগ নিয়েছি।
জানি, একবেলা খাইয়ে ক্ষিদে মেটানো সম্ভব নয় তবে ঐ যে ওদের খুশি আর আনন্দ দেবার জন্যই এই প্রচেষ্টা।

গত চার-বছরের মতো এবারও আপনাদের পাশে চাই।
সকলের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার দাবি রইল...💙

সাহায্য পাঠাতে যাঁরা ইচ্ছুক নীচে উল্লিখিত ঠিকানায় সাহায্য পাঠিয়ে দেবেন আপনার সাধ্যমতোই।
আর বিশেষ প্রয়োজনে উল্লিখিত নাম্বারে যোগাযোগ করতে পারেন।

ও হ্যাঁ, paytm /G-pay/PHONEPE -এ তে সাহায্য পাঠানোর সময় অবশ্যই একটা স্ক্রিনশর্ট ও ব্যাঙ্কের ক্ষেত্রে রসিদটির একটি ফোটো তুলে আমাদের পাঠিয়ে দেবেন।
এক্ষেত্রে এটা আপনাদের কাছে একটা প্রুফ হিসেবেও থাকবে আর আমরা পোস্টের মাধ্যমে আপনাদের ধন্যবাদও জানাতে পারবো।

প্রচুর কপি/শেয়ার চাই।
ধন্যবাদ☺

শুভ বিজয়ার ও দীপাবলির শুভেচ্ছা রইল, ভালো থাকবেন সকলে।

Address

Burdwan
713101

Telephone

+917908533499

Website

Alerts

Be the first to know and let us send you an email when The ROAD of LIGHT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category