গণযোগাযোগ অধিদপ্তর

গণযোগাযোগ অধিদপ্তর গণযোগাযোগ অধিদপ্তর
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,
ঢাকা।

রাজধানীর জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে আয়োজিত ০৮ সপ্তাহ ব্যাপী "১০ম গ্রেড কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ পাঠ্যধারা"-এর ...
25/08/2026

রাজধানীর জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে আয়োজিত ০৮ সপ্তাহ ব্যাপী "১০ম গ্রেড কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ পাঠ্যধারা"-এর অংশ হিসেবে আজ "যোগাযোগ: ফলপ্রসূ যোগাযোগের প্রক্রিয়া, যোগাযোগের প্রকারভেদ এবং যোগাযোগের বিভিন্ন মাধ্যম" শীর্ষক বিষয়ে সেশন পরিচালনা করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ আবদুল জলিল।

আজ গণযোগাযোগ অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে "পিএই কভারেজের আধুনিক ইকুইপমেন্ট চালনায় দক্ষতা অর্জনের জন্য সদর দপ্তর ও জেলা তথ্...
25/08/2026

আজ গণযোগাযোগ অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে "পিএই কভারেজের আধুনিক ইকুইপমেন্ট চালনায় দক্ষতা অর্জনের জন্য সদর দপ্তর ও জেলা তথ্য অফিসের কর্মচারীদের" দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ আবদুল জলিল প্রশিক্ষণের উদ্বোধন করেন।

আজ গণযোগাযোগ অধিদপ্তরের সভাকক্ষে "স্বাস্থ্য সুরক্ষায় সমৃদ্ধকৃত ভোজ্যতেল গ্রহণে জনসচেতনতা তৈরিতে করণীয়" শীর্ষক দিনব্যাপী ...
24/08/2026

আজ গণযোগাযোগ অধিদপ্তরের সভাকক্ষে "স্বাস্থ্য সুরক্ষায় সমৃদ্ধকৃত ভোজ্যতেল গ্রহণে জনসচেতনতা তৈরিতে করণীয়" শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়। গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ আবদুল জলিল সেমিনারের উদ্বোধন করেন।
সেমিনারে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের বিশেষজ্ঞরা। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার এলএসএফএফ (LSFF) প্রকল্পের কনসালটেন্ট জনাব মুশতাক হাসান মুহম্মদ ইফতিখার, অ্যাসিস্ট্যান্ট সাইন্টিস্ট ডা. আহমাদ খাইরুল আবরার, এলএসএফএফ-এর প্রজেক্ট অফিসার ডা. মো: মাশুক শাহ্ রিয়ার এবং NHFBRI-এর প্রজেক্ট অফিসার ইশরাত আজম ঈশিতা।

সেমিনারে গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক (মাঠ প্রচার) ফাহিমা জাহান অধিদপ্তরের সার্বিক বিষয়াবলী প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন।

এছাড়াও সদর দপ্তরের পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) মীর মোহাম্মদ আসলাম উদ্দিন, পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ মু'মেন, পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিনসহ সকল উপপরিচালক, সহকারী পরিচালক এবং সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।

23/08/2026
আজ গণযোগাযোগ অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে GPMS কর্মপরিকল্পনা অবহিতকরণ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গণযোগাযোগ অধি...
23/08/2026

আজ গণযোগাযোগ অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে GPMS কর্মপরিকল্পনা অবহিতকরণ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ আবদুল জলিল প্রশিক্ষণের উদ্বোধন করেন।

কর্মশালায় সম্পদ ব্যক্তি হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব এ এস এম ফেরদৌস সেশন পরিচালনা করেন।

সদর দপ্তরের পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) মীর মোহাম্মদ আসলাম উদ্দিন, পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ মু'মেন, পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিনসহ সকল উপপরিচালক, সহকারী পরিচালক, উচ্চমান সহকারী, উচ্চমান সহকারী কাম কোষাধ্যক্ষ, হিসাব রক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী জনাব আন্দালিভ রহমান, এমপিকে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মো:...
23/08/2026

আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী জনাব আন্দালিভ রহমান, এমপিকে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মো: আবদুল জলিল ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

মাননীয় প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাঃ জাহ...
19/08/2026

মাননীয় প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাঃ জাহেদ উর রহমান, রংপুর বিভাগীয় কমিশনারসহ রংপুর বিভাগের সকল জেলা প্রশাসক, জেলা তথ্য অফিস এবং রংপুর আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের কিছু স্থির চিত্র।

স্থানঃ বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষ, রংপুর।

তারিখঃ ১৯ আগস্ট, ২০২৬ খ্রি.

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ আবদুল জলিল রংপুর বিভাগের ০৮ (আট) জেলা তথ্য অফিসারদের সাথে মতবিনিময় করেন । এ সম...
19/08/2026

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ আবদুল জলিল রংপুর বিভাগের ০৮ (আট) জেলা তথ্য অফিসারদের সাথে মতবিনিময় করেন । এ সময় তিনি কর্মকর্তাদের কাজের অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ সাপেক্ষে কী করতে হবে , সে সম্পর্কে পরামর্শ দেন ।

Address

Totthya Bhaban
Burdwan

Alerts

Be the first to know and let us send you an email when গণযোগাযোগ অধিদপ্তর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share