Purba Bardhaman -পূর্ব বর্ধমান - Burdwan

  • Home
  • India
  • Burdwan
  • Purba Bardhaman -পূর্ব বর্ধমান - Burdwan

Purba Bardhaman -পূর্ব বর্ধমান - Burdwan Welcome to Bardhaman-বর্ধমান-Burdwan
- [ Your Happiness is our Happiness].
© OFFICIAL BARDHAMAN PAGE ® █║▌│█║█║█║▌║█║█║ active 24/7 ✔ ♥
(1)

১৯৪৪ সালের বর্ধমানের গুসকরা গ্রামের ছবি
28/07/2026

১৯৪৪ সালের বর্ধমানের গুসকরা গ্রামের ছবি

ভোরের তেলিপুকুর 😊
27/07/2026

ভোরের তেলিপুকুর 😊

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমাদের পূর্ব বর্ধমান জেলার এই এলাকা গমগম করতো. চিনতে পারছেন?
24/07/2026

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমাদের পূর্ব বর্ধমান জেলার এই এলাকা গমগম করতো. চিনতে পারছেন?

বর্ধমান সিউড়ি রোডের তালিত রেলগেট, জীবন যন্ত্রণার আরাক নাম।রাজ্যে এখন ডবল ইঞ্জিন সরকার, তাই অতি দ্রুত রেলের ওভারব্রিজের ...
23/07/2026

বর্ধমান সিউড়ি রোডের তালিত রেলগেট, জীবন যন্ত্রণার আরাক নাম।

রাজ্যে এখন ডবল ইঞ্জিন সরকার, তাই অতি দ্রুত রেলের ওভারব্রিজের কাজ শেষ হবে এটাই আশা করছেন রাজ্যবাসী।


পূর্ব বর্ধমান জেলার কোগ্রামে  কবি কুমুদ রঞ্জন মল্লিক এর বাড়ি মধুকর এর প্রবেশদ্বার। বাড়িটি নিয়ে কবি তাঁর কবিতায় লিখেছ...
23/07/2026

পূর্ব বর্ধমান জেলার কোগ্রামে কবি কুমুদ রঞ্জন মল্লিক এর বাড়ি মধুকর এর প্রবেশদ্বার। বাড়িটি নিয়ে কবি তাঁর কবিতায় লিখেছিলেন :

"বাড়ি আমার ভাঙ্গন ধরা অজয় নদীর বাঁকে -
জল যেথায় সোহাগ করে স্থলকে ঘিরে রাখে।"

অজয় আর কুনুর নদীর সঙ্গম স্থলে এক অপরূপ প্রাকৃতিক পরিবেশে এই বাড়িটি তৈরি করেছিলেন। বাড়ির সামনের ঘাট থেকেই চন্ডীমঙ্গল বর্ণিত ধনপতি সদাগর তার 'মধুকর' সপ্তডিঙ্গা ভাসাতেন বাণিজ্যের উদ্দেশ্যে।
তাই কবি তার বসতবাটির নাম দিয়েছিলেন 'মধুকর'।
ছবিতে কবির নাম ও বাড়িটির নাম প্রবেশদ্বারে উল্লেখ আছে।

আমাদের পূর্ব বর্ধমান জেলার দাইহাট শহরে বিখ্যাত বনেদি বাড়ি. এখানে সিনেমার শুটিং করে গেছেন স্বয়ং মহানায়ক উত্তম কুমার.
23/07/2026

আমাদের পূর্ব বর্ধমান জেলার দাইহাট শহরে বিখ্যাত বনেদি বাড়ি. এখানে সিনেমার শুটিং করে গেছেন স্বয়ং মহানায়ক উত্তম কুমার.

মা গঙ্গার তীরে এখানে সেদিন দুর্গাপূজার আয়োজন চলছে. তদারক করছিলেন এক সৌম্য দর্শন, সুগঠিত চেহারার পুরুষ। তিনি ভাষ্কর রাম ...
22/07/2026

মা গঙ্গার তীরে এখানে সেদিন দুর্গাপূজার আয়োজন চলছে. তদারক করছিলেন এক সৌম্য দর্শন, সুগঠিত চেহারার পুরুষ। তিনি ভাষ্কর রাম ওরফে বর্গী সেনাপতি ভাষ্কর পন্ডিত.হঠাৎ দূরে দেখা গেলো একটা বিন্দু। ধীরে ধীরে সেই বিন্দু আকার নিলো একটা জাহাজের. জাহাজ - নবাব আলীবর্দী খানের জাহাজ. মাস্তুলে উড়ছে নবাবের নিশাণ। পূজা স্থলে হৈচৈ পড়ে গেল. এমন সময় জাহাজ থেকে গর্জে ওঠে কামান. ছুটে আসে গুলি. তৎখনাৎ ঘোড়ায় চড়ে বসে ভাষ্কর পন্ডিত সহ বর্গী বাহিনী. ছুটিয়ে দেয় তাদের ঘোড়া. এখনও এই দেওয়ালে আছে সেই কামানের গোলা ও গুলির চিহ্ন. আমাদের পূর্ব বর্ধমান জেলার দাইহাট শহরে আছে এই ঐতিহাসিক পাঁচিল.

আসছে. "বর্ধমানের বনেদি বাড়ি" দ্বিতীয় পর্ব " খন্ডঘোষ থানার কুমিরকোলা জমিদার ব্যানার্জী পরিবার. বর্ধমান থেকে ২৬  কিলোমিট...
22/07/2026

আসছে. "বর্ধমানের বনেদি বাড়ি" দ্বিতীয় পর্ব " খন্ডঘোষ থানার কুমিরকোলা জমিদার ব্যানার্জী পরিবার.
বর্ধমান থেকে ২৬ কিলোমিটার দূরে অবস্থিত কুমিরকোলা গ্রাম. দামোদর নদের উপর কৃষক সেতু পেড়িয়ে বাঁকুড়া মোড় থেকে ডান দিকে বাঁক নিয়ে সোজা চলে আসুন তারপর বাম দিকে বাঁক নিয়ে কয়েক কিলোমিটার দূরে ডান দিকে বাঁক নিয়ে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রাম.

নবাবহাট থেকে বর্ধমান স্টেশন যাওয়ার রাস্তা। রেলসেতুর নীচে।আবর্জনার স্তূপে আটকে ফেল হচ্ছে ট্রেন। পিছল পথ।ঘটছে দুর্ঘটনাও।প...
21/07/2026

নবাবহাট থেকে বর্ধমান স্টেশন যাওয়ার রাস্তা। রেলসেতুর নীচে।আবর্জনার স্তূপে আটকে ফেল হচ্ছে ট্রেন। পিছল পথ।ঘটছে দুর্ঘটনাও।
পরিবেশ? সে-কথা বলে আর কী লাভ!

আমাদের পূর্ব বর্ধমান জেলার বিখ্যাত বনেদি বাড়ি. এনাদের দুর্গাপূজা দেখতে আসেন বহু মানুষ. চিনতে পারছেন কাদের বাড়ি এবং কোথ...
21/07/2026

আমাদের পূর্ব বর্ধমান জেলার বিখ্যাত বনেদি বাড়ি. এনাদের দুর্গাপূজা দেখতে আসেন বহু মানুষ. চিনতে পারছেন কাদের বাড়ি এবং কোথায় এই বাড়ি ?

Address

Burdwan
713101

Alerts

Be the first to know and let us send you an email when Purba Bardhaman -পূর্ব বর্ধমান - Burdwan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share