01/05/2022
প্রতি বছরের মত HEART Foundation এর পক্ষ থেকে ঈদ উপলক্ষে সহায়-সম্বল-হীন মানুষজনের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়ার কাজ শুরু হয়েছে। আমরা যথাসাধ্য চেষ্টা করি যাতে এলাকার (আশেপাশের প্রায় ২০টি গ্রাম ) 'সত্যিই প্রযোজন' আছে এমন কোন মানুষজন বাদ না পড়ে।
করোনা'র কারণে আগের দুবছর ঈদে এবং পূজোতে আমরা বাড়ি বাড়ি গিয়ে নতুন জামা-কাপড় দিয়ে এসেছি, এবছর আমাদের ফাউন্ডেশনে এসে নিয়ে যাওয়ার আবেদন করেছি, শুধু তাদের বাড়িতেই পৌঁছে দিয়ে আসছি যাদের এসে নিয়ে যাওয়ার শারিরীক সামর্থ নেই!
সবার ঈদ ভালো কাটুক আনন্দে কাটুক।
HEART Foundation এর পক্ষ থেকে সকলকে জানাই ঈদ মুবারক!