CPIML Liberation কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা, Krishnanagar Dakshin

  • Home
  • India
  • Chakdaha
  • CPIML Liberation কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা, Krishnanagar Dakshin

CPIML Liberation কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা, Krishnanagar Dakshin CPIML Liberation কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা | Krishnanagar Dakshin

11/08/2026
আগামী ১১ তারিখ কলকাতায় আসছেন আইসার সর্বভারতীয় সভাপতি কমরেড নেহা স্থান: রামমোহন লাইব্রেরি হল।সকল ছাত্রযুবদের আহ্বান জান...
07/08/2026

আগামী ১১ তারিখ কলকাতায় আসছেন আইসার সর্বভারতীয় সভাপতি কমরেড নেহা
স্থান: রামমোহন লাইব্রেরি হল।

সকল ছাত্রযুবদের আহ্বান জানানো হচ্ছে সেইদিন আপনারা সকলে উপস্থিত থাকবেন!

যন্তরমন্তরের ছাত্র যুব আন্দোলন ও প্রতিস্পর্ধার অন্যতম স্বর কমরেড নেহা।

NTA বাতিল, NEP প্রত্যাহার ও আন্দোলনকারীদের উপর থেকে সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে লড়াই শক্তিশালী করার বার্তা নিয়ে কমরেড নেহা কলকাতায় আসছেন আগামী ১১ আগস্ট।

AISA West Bengal

সিপিআই (এম এল ) এর প্রতিষ্ঠাতা সম্পাদক শহীদ কমরেড চারু মজুমদারের ৫৫ তম শহীদ দিবস পালিত হল কৃষ্ণনগর পার্টি অফিসে।
28/07/2026

সিপিআই (এম এল ) এর প্রতিষ্ঠাতা সম্পাদক শহীদ কমরেড চারু মজুমদারের ৫৫ তম শহীদ দিবস পালিত হল কৃষ্ণনগর পার্টি অফিসে।

ঐতিহাসিক ছাত্র যুব আন্দোলনকে অভিনন্দন জানিয়ে এবং শিক্ষা দুর্নীতি ও বেসরকারীকরণের বিরুদ্ধে গণআন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার ...
27/07/2026

ঐতিহাসিক ছাত্র যুব আন্দোলনকে অভিনন্দন জানিয়ে এবং শিক্ষা দুর্নীতি ও বেসরকারীকরণের বিরুদ্ধে গণআন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে ধুবুলিয়া নেতাজী পার্কে পথসভা চলছে। বক্তব্য রাখেন নীলাশিস বসু,লাবনী জঙ্গী আরএসপি দলের বরিষ্ঠ নেতা ও প্রাক্তন শিক্ষক সমরেন্দ্র কুমার প্রমূখ।

ছাত্রযুবদের দীর্ঘদিনের দাঁতে দাঁত চাপা লড়াই, সুদীর্ঘ অনশন,বর্বর দিল্লী পুলিশের লাঠি, প্যালেট গানের গুলি, জলকামান অগ্রাহ...
26/07/2026

ছাত্রযুবদের দীর্ঘদিনের দাঁতে দাঁত চাপা লড়াই, সুদীর্ঘ অনশন,বর্বর দিল্লী পুলিশের লাঠি, প্যালেট গানের গুলি, জলকামান অগ্রাহ্য করে দুর্নীতিবাজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ও NTA বাতিল সহ বিভিন্ন দাবীতে অবিচল থেকে জেন জি-র লড়াইকে সারা দেশজুড়ে ছড়িয়ে দেবার দুর্দমনীয় স্পর্ধা আজ প্রাথমিকভাবে ছিনিয়ে এনেছে আকাঙ্ক্ষিত জয়।

ইস্তফা দিতে বাধ্য হয়েছে ধর্মেন্দ্র প্রধান!

ছাত্র-যুবদের এই লড়াইকে, এই জয়কে লাল সেলাম জানিয়ে আজ সন্ধ্যায় সিপিআই (এম-এল) -লিবারেশন ও এআইএসএ-র পক্ষ থেকে একটি স্কোয়াড মিছিল বার করা হয়।
উপস্থিত ছিলেন পার্টির নদীয়া জেলা সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড জয়তু দেশমুখ এবং রাজ্য কমিটির সদস্য কমরেড নীলাশিস বসু।
ছাত্র কমরেডদের মধ্যে থেকে বক্তব্য রাখেন কমরেড উৎস ও কমরেড শুভজিৎ দত্ত।

CPIML Liberation, West Bengal সি পি আই এম-এল লিবারেশন, পশ্চিমবঙ্গ
AISA West Bengal

গতকাল , অর্থাৎ ১৯-শে জুলাই চাকদহ থানার মোড়ে সাধারণ ছাত্র যুবদের ডাকে NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দুর্নীতির প্রতীবাদ...
20/07/2026

গতকাল , অর্থাৎ ১৯-শে জুলাই চাকদহ থানার মোড়ে সাধারণ ছাত্র যুবদের ডাকে NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দুর্নীতির প্রতীবাদে, দূর্নীতিগ্রস্ত NTA বাতিলের দাবিতে ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দিল্লিতে অনশনরত সোনম ওয়্যাংচুক ও AISA-র কমরেড সহ অন্যান্য সাধারণ ছাত্র যুবদের প্রতি সংহতি জানিয়ে একটি সারাদিনব্যাপী অবস্থান ও অনশন কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে AISA-র কমরেডরাও সাধারণ ছাত্র যুবদের সাথেই যোগদান করে ও বক্তব্য রাখে।

অনশন মঞ্চে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিবেশ আন্দোলনকর্মী বিবর্তন ভট্টাচার্য এবং সাংবাদিক তমাল চক্রবর্তী। এছাড়াও সমবেত সঙ্গীত পরিবেশন করে নৈহাটির ‘অগ্নিবীণা’। পাশাপাশি পশ্চিমবঙ্গ গণশিল্পী পরিষদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নিতীশ রায়। অবশেষে ওনার গণসংগীতের মধ্যে দিয়েই এই সাংস্কৃতিক কর্মসূচি সমাপ্ত হয়। রাত্রি প্রায় ৮ টা পর্যন্ত এই অনশন কর্মসূচি চলে। এবং এই দীর্ঘ সময় ধরে সাধারণ ছাত্র যুবদের সাথে AISA-র কমরেডরাও অনশন মঞ্চে অবস্থান বজায় রাখে।

*অবিলম্বে NTA বাতিল কর।

*কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে ইস্তফা দিতে হবে।

*NEET সহ সমস্ত কম্পিটিটিভ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের সাথে যুক্ত সকল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

AISA West Bengal

আগামী ১৯-শে জুলাই চাকদহের সাধারণ ছাত্র যুবদের ডাকে NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দুর্নীতির প্রতীবাদে ও কেন্দ্রীয় শিক্...
17/07/2026

আগামী ১৯-শে জুলাই চাকদহের সাধারণ ছাত্র যুবদের ডাকে NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দুর্নীতির প্রতীবাদে ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দিল্লিতে অনশনরত সোনম ওয়্যাংচুক ও AISA-র Comrade সহ অন্যান্য সাধারণ ছাত্র যুবদের প্রতি সংহতি জানিয়ে সারাদিনব্যাপী অবস্থান ও অনশন কর্মসূচি পালন করা হবে।

স্থান - চাকদহ থানার মোড়
সময় - রবিবার, সকাল ৯ টা

AISA West Bengal

আজ বিকালে বৃষ্টি থামতেই সোনাতলার দাসপাড়া ও পাশের ঘরগুলিতে আয়ারলার সদস্য সংগ্রহ করা  হলো। প্রায় ৩০০ সদস্য সংগ্রহ করা  হয়ে...
14/07/2026

আজ বিকালে বৃষ্টি থামতেই সোনাতলার দাসপাড়া ও পাশের ঘরগুলিতে আয়ারলার সদস্য সংগ্রহ করা হলো। প্রায় ৩০০ সদস্য সংগ্রহ করা হয়েছে।

আজ শালিগ্রামে আয়ারলা সদস্য সংগ্রহ অভিযান করা হলো। দেখা গেলো গোটা এলাকায় রাস্তার অবস্থা অত্যন্ত শোচনীয়। জায়গায় জায়গায় জল ...
13/07/2026

আজ শালিগ্রামে আয়ারলা সদস্য সংগ্রহ অভিযান করা হলো। দেখা গেলো গোটা এলাকায় রাস্তার অবস্থা অত্যন্ত শোচনীয়। জায়গায় জায়গায় জল জমে আছে৷ এ বিষয়ে পঞ্চায়েতে ও ব্লকে যাওয়ার দাবী গ্রামবাসীরা জানায়।

Address

Chakdaha
741222

Alerts

Be the first to know and let us send you an email when CPIML Liberation কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা, Krishnanagar Dakshin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share