30/09/2026
আজ নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী শ্রী মিলন প্রধানের সমর্থনে নন্দীগ্রাম অঞ্চলের বিভিন্ন গ্রামে জনসংযোগ ও নির্বাচনী প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হলো।
এই কর্মসূচিতে জাতীয় কংগ্রেসের কর্মী-সমর্থকরা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন, তাঁদের অভাব-অভিযোগ শোনেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও মানুষের প্রত্যাশা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি, কংগ্রেসের প্রার্থীর সমর্থনে ভোটের প্রচার চালিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় দলের বক্তব্য ও বার্তা।
গ্রামের মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ স্থাপন এবং তাঁদের সমস্যাগুলি বোঝার মধ্য দিয়েই এগিয়ে চলেছে এই জনসংযোগ কর্মসূচি।
নন্দীগ্রামের মাটিতে জনসংযোগ, মানুষের কথা শোনা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের এই পথচলা অব্যাহত।
জয় হিন্দ! জয় কংগ্রেস! ✋