SFI Chopra

Directions

SFI Chopra Official page of Students Federation of India, Chopra Local Committee.

08/09/2026

অশুভের সাথে আপোসবিহীন দ্বন্দ্ব চাই

১৯৫৯ সালের ৩১শে আগস্ট খাদ্যের দাবিতে উত্তাল কলকাতায় তৎকালীন কংগ্রেস সরকারের পুলিশ নির্মমভাবে ৮০ জন আন্দোলনকারীকে হত্যা ...
02/09/2026

১৯৫৯ সালের ৩১শে আগস্ট খাদ্যের দাবিতে উত্তাল কলকাতায় তৎকালীন কংগ্রেস সরকারের পুলিশ নির্মমভাবে ৮০ জন আন্দোলনকারীকে হত্যা করে। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ১লা সেপ্টেম্বর গোটা বাংলায় ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয় এবং কলকাতায় আহ্বান করা হয় ছাত্র সমাবেশ। সেই ছাত্র সমাবেশেও পুলিশ নির্বিচারে গুলি চালায়। পুলিশের গুলিতে প্রাণ হারান ৭ জন ছাত্র।

শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নন্দীগছ স্কুল মাঠে ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে পালিত হল খাদ্য আন্দোলনের ছাত্র শহীদ দিবস।

লড়াই শুরু হয়েছে, স্কুল বাঁচানোর লড়াই। চোপড়া ব্লকের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নানাবিধ সমস্যা তুলে ধরে, সেই স...
29/08/2026

লড়াই শুরু হয়েছে, স্কুল বাঁচানোর লড়াই। চোপড়া ব্লকের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নানাবিধ সমস্যা তুলে ধরে, সেই সমস্যাগুলির দ্রুত সমাধানের দাবিতে প্রধান শিক্ষক শিক্ষিকাদের হাতে দাবিসনদ তুলে দিচ্ছে এসএফআই চোপড়া।

স্কুল বাঁচাও মূল বাঁচাও

19/08/2026

নেতাজির মূর্তি ভাঙার প্রতিবাদে, বিজেপি সাংসদ অনন্ত মহারাজের সাংসদ পদ খারিজ এবং তার গ্রেফতারের দাবিতে ভারতের ছাত্র ফেডারেশন চোপড়া লোকাল কমিটির আজাদি মিছিল।

সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে ছাত্রসমাজের ঐক্যের বার্তা নিয়ে চোপড়া ব্লকের বিভিন্ন স্কুলে ব্যাজ ধারণ ও পুষ্পার্ঘ্য অর...
12/08/2026

সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে ছাত্রসমাজের ঐক্যের বার্তা নিয়ে চোপড়া ব্লকের বিভিন্ন স্কুলে ব্যাজ ধারণ ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শহিদ ক্ষুদিরাম বসুর শহীদ দিবস পালিত হয়।

“ওরা রাম-রহিমে ভাঙলে মোরা, ক্ষুদিরামেই জুড়বো।”

আজ, ৯ আগস্ট ২০২৬, দাসপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে SFI চোপড়া লোকাল কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় ভারত ছাড়...
09/08/2026

আজ, ৯ আগস্ট ২০২৬, দাসপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে SFI চোপড়া লোকাল কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় ভারত ছাড়ো আন্দোলনের ইতিহাস, তাৎপর্য ও বর্তমান প্রাসঙ্গিকতা, ছাত্র-ছাত্রীদের বিভিন্ন দাবি-দাওয়া এবং শিক্ষাক্ষেত্রের নানা সমস্যা নিয়ে আলোচনা হয়। সভায় নতুন সদস্যদের বরণ করা হয়।

JOIN SFI — Be a Complete Student
06/08/2026

JOIN SFI — Be a Complete Student

নেতাজি সুভাষচন্দ্র বসু ও কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের অবমাননা মেনে নেবে না ছাত্রসমাজ। গর্জে ওঠো…
31/07/2026

নেতাজি সুভাষচন্দ্র বসু ও কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের অবমাননা মেনে নেবে না ছাত্রসমাজ। গর্জে ওঠো…

আজ, ২৯/০৭/২০২৬, SFI চোপড়া লোকাল কমিটি ও ডিওয়াইএফআই চোপড়া উত্তর লোকাল কমিটির পক্ষ থেকে সংগঠনের পতাকার অবমাননা এবং কিশো...
29/07/2026

আজ, ২৯/০৭/২০২৬, SFI চোপড়া লোকাল কমিটি ও ডিওয়াইএফআই চোপড়া উত্তর লোকাল কমিটির পক্ষ থেকে সংগঠনের পতাকার অবমাননা এবং কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের প্রতিকৃতিসহ ব্যানারের অবমাননার ঘটনায় বিজেপির বিরুদ্ধে FIR রুজু ও দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে চোপড়া থানার আইসির নিকট আবেদনপত্র জমা দেওয়া হয়।

এসএফআই চোপড়া লোকাল ও ডিওয়াইএফআই উত্তর লোকাল কমিটির ডাকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে, NTA বাতিলের দাবিতে এবং ছ...
25/07/2026

এসএফআই চোপড়া লোকাল ও ডিওয়াইএফআই উত্তর লোকাল কমিটির ডাকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে, NTA বাতিলের দাবিতে এবং ছাত্র আন্দোলনের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে ভৈষপিটা বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
২৩/০৭/২০২৬

Address

NH31
Chopra
733207

Website

Alerts

Be the first to know and let us send you an email when SFI Chopra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share