Banglar Mukh

Banglar Mukh

বিয়ের রাত । মাস্টারদা এসেছেন বিয়ে করতে। বিয়ের মন্ত্র পড়া হবে এবার। হঠাৎ পাশ থেকে একজন মাস্টারদার হাতে গুঁজে দিল একটা চির...
29/06/2024

বিয়ের রাত । মাস্টারদা এসেছেন বিয়ে করতে। বিয়ের মন্ত্র পড়া হবে এবার। হঠাৎ পাশ থেকে একজন মাস্টারদার হাতে গুঁজে দিল একটা চিরকুট। সেই চিরকুটটা পড়ে চিন্তিত ও গম্ভীর হয়ে গেলেন মাস্টারদা। গুরুত্বপূর্ণ নির্দেশ এসেছে কলকাতার দলের উচ্চ মহল থেকে । পরে ফুলশয্যার রাতে নির্জন কক্ষে সহধর্মিণী পুষ্পকে বললেন, "তোমার কাছে আমার অপরাধের সীমা নেই। তুমি আমার অগ্নিসক্ষী করা স্ত্রী ।জীবনের শেষ দিন পর্যন্ত তুমিই আমার স্ত্রী থাকবে।কিন্তু দলের গুরুত্বপূর্ণ কাজে আমার ডাক এসেছে, আজই তোমার কাছ থেকে বিদায় নিতে হবে।" অশ্রুসিক্ত নয়নে বিদায় দিয়েছিলেন নববিবাহিতা স্ত্রী পুষ্প । শুধু বলেছিলেন, "মাঝে মাঝে তোমার চিঠি পাবো তো?"
কথা রেখেছিলেন মাস্টারদা । চিঠি আসতো পুষ্পর কাছে খুব গোপনে। সে চিঠি শুরু হত 'স্নেহের পুষ্প ' দিয়ে, আর শেষ হত 'তোমারই সূর্য ' দিয়ে ।
আর দেখা হয়নি স্বামী-স্ত্রীর!! হয়েছিল সেদিন , যেদিন পুষ্প তখন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুপথ যাত্রী। আর সূর্য সেন জেলে বন্দী । প্যারোলে কয়েক ঘণ্টার জন্য ছাড়া পেয়ে স্নেহের পুষ্পকে দেখতে এলেন। কিন্তু তার আগেই জীবনদীপ নিভে গেছে পুষ্পর।

মাস্টারদা সূর্য সেনের প্রতি রইল শ্রদ্ধাঞ্জলি🙏🙏🙏

সূত্র : জেলখানার চিঠি।।
#সংগৃহীত

দক্ষিণেশ্বর কালীবাড়ি কলকাতার অদূরে গঙ্গা নদীর তীরে অবস্থিত। ১৮৫৫ সালের ৩১মে স্নান যাত্রার দিন প্রসিদ্ধ মানব দরদি জমিদার...
31/05/2024

দক্ষিণেশ্বর কালীবাড়ি কলকাতার অদূরে গঙ্গা নদীর তীরে অবস্থিত। ১৮৫৫ সালের ৩১মে স্নান যাত্রার দিন প্রসিদ্ধ মানব দরদি জমিদার রানি রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে দেবী কালীকে "ভবতারিণী" নামে পূজা করা হয়। ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরে কালীসাধনা করতেন। কথিত আছে, রানি রাসমণি দেবী কালীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দির প্রতিষ্ঠাকালে রামকৃষ্ণ পরমহংসের দাদা রামকুমার চট্টোপাধ্যায় রানিকে প্রভূত সাহায্য করেছিলেন। রামকুমারই ছিলেন মন্দিরের প্রথম প্রধান পুরোহিত। ১৮৫৭-৫৮ সালে কিশোর রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরের পূজার ভার গ্রহণ করেন। পরবর্তীকালে তিনি এই মন্দিরকেই তার সাধনক্ষেত্ররূপে বেছে নেন।

দক্ষিণেশ্বর কালীবাড়ি চত্বরে কালীমন্দির ছাড়াও একাধিক দেবদেবীর মন্দির ও অন্যান্য ধর্মস্থল অবস্থিত। মূল মন্দিরটি নবরত্ন মন্দির। এটি টালিগঞ্জের বাবু রামনাথ মণ্ডল নির্মিত নবরত্ন মন্দিরের আদর্শে নির্মিত। মূল মন্দির ছাড়াও রয়েছে "দ্বাদশ শিবমন্দির" নামে পরিচিত বারোটি আটচালা শিবমন্দির। মন্দিরের উত্তরে রয়েছে "শ্রীশ্রীরাধাকান্ত মন্দির" নামে পরিচিত রাধাকৃষ্ণ মন্দির এবং মন্দিরের দক্ষিণে রয়েছে নাটমন্দির। মন্দির চত্বরের উত্তর-পশ্চিম কোণে রয়েছে রামকৃষ্ণ পরমহংসের বাসগৃহ। মূল মন্দির চত্বরের বাইরে রামকৃষ্ণ পরমহংস ও তার পরিবারবর্গের স্মৃতিবিজড়িত আরও কয়েকটি স্থান রয়েছে, যা আজ পুণ্যার্থীদের কাছে ধর্মস্থানরূপে বিবেচিত হয়।

16/12/2023
06/12/2023

পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলায় পটশিল্পী .....

12/04/2023

কাজলাগড় রাজবাড়ীর ইতিহাস...

Subscribe Please 🙏
12/04/2023

Subscribe Please 🙏

কাজলাগড় রাজবাড়ীর ইতিহাস...বর্তমান কাজলাগড় অঞ্চল ছিল সুজামুঠা রাজ্যের অধীনে। ইতিহাস মতে রণঝাঁপ গোষ্ঠীর লোকেরা এখ....

Address

Contai
721430

Telephone

+918637038601

Website

Alerts

Be the first to know and let us send you an email when Banglar Mukh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Banglar Mukh:

Share