01/09/2026
লায়ন্স ক্লাব অফ কন্টাই আগামীর উদ্যোগে অনুষ্ঠিত হলো লায়ন্স কোয়েস্ট ফেস্টিভ্যাল। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে ব্রাহ্মবালিকা বিদ্যালয় এর সভাকক্ষে ৭ টি বিদ্যালয়ের দুই শতাধিক ছাত্র-ছাত্রীদের নিয়ে লায়ন্স কোয়েস্ট ফেস্টিভ্যাল অর্থাৎ লায়ন্স অনুসন্ধান ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো। মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। লায়ন্স কোয়েষ্ট এর বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করে। ছাত্র-ছাত্রীদের সচেতন করা হয়। তাদের ভবিষ্যৎ এবং লক্ষ্য স্থির করার পদ্ধতি তাদের সামনে তুলে ধরা হয়। মোবাইলের যুগে মোবাইল কিভাবে ব্যবহার এবং তার সুফল ও কুফল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ছাত্র-ছাত্রীদের এও সচেতন করা হয় যে পুঁথিগত বিদ্যা শেষ কথা নয়। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা নিয়া বিস্তারিত ভাবে সচেতন করা হয়। সবশেষে ছাত্রছাত্রীরা এই উৎসব থেকে কি জানতে পারলো তা ব্যাক্ত করে। শুধু তাই নয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাদের অভিজ্ঞতা ও আগামী দিনের লক্ষ্যের কথা তুলে ধরে। অংশগ্রহণকারী বিদ্যালয় গুলি হল কানাইদিঘি দেশপ্রাণ বিদ্যাপীঠ, বনমালী চট্টা হাই স্কুল, মাজিলাপুর বীরেন্দ্র বিদ্যাপীঠ, করলদা বাণী নিকেতন হাই স্কুল, মারিশদা বি কে জে হাই স্কুল, ব্রাহ্ম বালিকা বিদ্যালয়, নাচিন্দা জীবনকৃষ্ণ হাই স্কুল। অতিরিক্ত বিদ্যালয়ে হিসেবে উপস্থিত ছিলো কন্টাই পাবলিক স্কুল, কন্টাই নারায়না স্কুল। উপস্থিত ছিলেন এই উৎসবের আহ্বায়ক তথা লায়ন্স কোয়েষ্ট এর চেয়ারপারসন অশোক বর্মন, সভাপতি -দেবব্রত পন্ডা, ডিস্ট্রিক্ট গভর্নর -ডাঃ সুমিত্র মাইতি, ক্যাবিনেট সেক্রেটারি -উমা গিরি, ক্যাবিনেট ডেপুটি ট্রেজারার -সুবিমল মাইতি, মোটিভেশনাল স্পিকার -লায়ন দেবাশীষ শেঠ, জিএলটি কোঅর্ডিনেটর অরবিন্দ মালি, মেডিটেশন এর উপর বক্তব্য রাখেন মতিন্দ্র চন্দ্র দেবনাথ, উপস্থিত ছিলেন জোন চেয়ারপার্সন রামপদ জানা,
সঞ্চালক ছিলেন প্রিতম বেরা । সংগীত পরিবেশন করেন স্বরূপ কুমার মাইতি । আবৃত্তি পরিবেশন করে অরত্রিকা বেরা, উপস্থিত ছিলো আগামী র অন্যান্য সদস্য বৃন্দ।ধন্যবাদ জ্ঞাপন করেন ফাস্ট ভি পি যুথিকা মাইতি।