BJP UttarKanthi 4 Mondal

BJP UttarKanthi 4 Mondal Political organization

26/08/2026

পশ্চিমবঙ্গে অর্থনৈতিক শৃঙ্খলা ছিল না। ভারত সরকারের দেওয়া ১০০ দিনের কাজের টাকা প্রকৃত উপভোক্তার বদলে ভুয়ো ও অযোগ্য অ্যাকাউন্টে চলে যেত। সরকারি প্রকল্পের অর্থে চলত ব্যাপক অনিয়ম ও দুর্নীতি।

24/08/2026

১০০ দিনের সুশাসন, প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার!

কাটমানি আর দাদাগিরির দৌরাত্ম্য নয়, এবার প্রশাসনে চলবে স্বচ্ছতা, গতি এবং জবাবদিহি। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত (দ্বিতীয় সংশোধনী) আইন, ২০২৬-এর মাধ্যমে গ্রাম থেকে প্রশাসনের সর্বোচ্চ স্তর পর্যন্ত দুর্নীতি ও অযথা হয়রানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পথ আরও শক্ত করা হয়েছে। জনগণের কাজ আটকে রেখে কাটমানি নেওয়া বা দফতরে দফতরে ঘোরানো আর বরদাস্ত করা হবে না।

20/08/2026

বিজেপির কোনো ছাত্র সংগঠন নেই- কলেজে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোনো সমস্যা হলে সেটা শিক্ষামন্ত্রী এবং পুলিশমন্ত্রী দেখবে।

18/08/2026

বিজেপি সরকার প্রাথমিকের পড়ুয়াদের খাবারের জন্য ১০ টাকা করে বরাদ্দ করেছে, যাতে তারা ভালো ও পুষ্টিকর খাবার পায়। কলকাতায় ২ লক্ষ ৪৫ হাজার ছাত্রছাত্রী ইসকনের খাবার পাচ্ছেন। পাশাপাশি, সপ্তাহে দু’দিন ডিম দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে।

18/08/2026

সবুজ স্বাধীনতা 🌱

স্বাধীনতার ৮০তম বর্ষে যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জির “একটি গাছ মায়ের নামে” ভাবনাকে সামনে রেখে পশ্চিমবঙ্গের পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে একই দিনে রাজ্যজুড়ে ৫০ লক্ষ চারাগাছ রোপণের মাধ্যমে “সবুজ স্বাধীনতা” কর্মসূচির শুভ সূচনা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় শুরু হবে কলকাতার মোহরকুঞ্জ থেকে।

আজ রাজ্যের শহর থেকে গ্রাম সর্বত্র সবুজায়ন আরও সুদৃঢ় করার লক্ষ্যে শুরু হবে চারাগাছ রোপণ কর্মসূচি।

আসুন, স্বাধীনতার এই অমৃতকালে প্রকৃতির প্রতি আমাদের দায়বদ্ধতা পালন করি এবং সকলকে "একটি গাছ মায়ের নামে" - এই মহতী উদ্যোগে সামিল হওয়ার আন্তরিক আহ্বান জানাই।

শ্রীশ্রী মা মনসা দেবীর পুজোর পবিত্র দিনে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। মায়ের আশীর্বাদে সকলের মঙ্গল হোক এই প্...
18/08/2026

শ্রীশ্রী মা মনসা দেবীর পুজোর পবিত্র দিনে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। মায়ের আশীর্বাদে সকলের মঙ্গল হোক এই প্রার্থনাই করি।
জয় মা মনসা🙏

17/08/2026

জল জীবন মিশনে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিগত সরকারকে ২৭ হাজার কোটি টাকা দিয়েছিলেন। কিন্তু দুর্নীতি ও অনিয়মের কারণে সেই প্রকল্পের সুফল সাধারণ মানুষ সঠিকভাবে পায়নি। আমি এখানেই সভায় জিজ্ঞেস করেছিলাম-নল আছে? আপনারা বলেছিলেন, হ্যাঁ। জল আছে? আপনারা বলেছিলেন, না। অর্থাৎ, নল আছে, কিন্তু জল নেই। এই দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণেই আমরা জল জীবন মিশনের প্রকৃত সুফল মানুষের কাছে পৌঁছে দিতে পারিনি।

আজ ১৫ই আগস্ট, ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। আজ এই বিশেষ দিনে মা ভারতীর সেই সব বীর সন্তানদের স্মরণ করি, যাঁরা নিজেদের জীবন ...
15/08/2026

আজ ১৫ই আগস্ট, ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। আজ এই বিশেষ দিনে মা ভারতীর সেই সব বীর সন্তানদের স্মরণ করি, যাঁরা নিজেদের জীবন উৎসর্গ করে আমাদের এই স্বাধীন ভারত উপহার দিয়েছেন। তাঁদের ত্যাগ ও সংগ্রামের ফলেই আজ আমরা মুক্ত আকাশের নিচে স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারছি।
স্বাধীনতা শুধু একটি শব্দ নয়, এটি একটি দায়িত্ব। দেশের প্রতি ভালোবাসা, ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার দায়িত্ব। আসুন, আমরা সবাই মিলে একটি উন্নত, শক্তিশালী ও সমৃদ্ধ ভারত গড়ার শপথ নিই।

সকল ভারতবাসীকে জানাই ৮০তম স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
জয় হিন্দ! বন্দে মাতরম! 🇮🇳

কালিনগর ভারতীয় জনতা পার্টি অফিসে গর্ব ও শ্রদ্ধার সঙ্গে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন ও চারাগাছা দান কর্মসূচি অনুষ্ঠিত হলো ...
15/08/2026

কালিনগর ভারতীয় জনতা পার্টি অফিসে গর্ব ও শ্রদ্ধার সঙ্গে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন ও চারাগাছা দান কর্মসূচি অনুষ্ঠিত হলো উপস্থিত ছিলেন উত্তর কাঁথি বিধানসভার বিধায়িকা সুমিতা সিনহা মহাশয়া
🇮🇳 জয় হিন্দ!
🇮🇳 বন্দে মাতরম!

্বাধীনতা_দিবস #স্বাধীনতা_দিবস #জয়_হিন্দ #বন্দে_মাতরম

আজ বেন্যাঝি ৬৯ নং বুথে গর্ব ও শ্রদ্ধার সঙ্গে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন 🇮🇳 জয় হিন্দ!🇮🇳 বন্দে মাতরম! ্বাধীনতা_দিবস  #স্ব...
15/08/2026

আজ বেন্যাঝি ৬৯ নং বুথে গর্ব ও শ্রদ্ধার সঙ্গে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন
🇮🇳 জয় হিন্দ!
🇮🇳 বন্দে মাতরম!

্বাধীনতা_দিবস #স্বাধীনতা_দিবস #বেন্যাঝি #৬৯নং_বুথ #জয়_হিন্দ #বন্দে_মাতরম

Address

KANTHI
Contai

Website

Alerts

Be the first to know and let us send you an email when BJP UttarKanthi 4 Mondal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share