21/12/2021
মাননীয়া মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ছাত্র ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সূচনা হয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প।এই প্রকল্পের মাধ্যমে উচ্চ শিক্ষার জন্য ছাত্র ছাত্রীরা বার্ষিক সরল সুদে সর্বাধিক ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন।এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের জন্য গতকাল সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো বক্সিরহাট কলেজের ছাত্র ছাত্রীদের নিয়ে কলেজ প্রাঙ্গণে ও ছাত্র ছাত্রীদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে অবগত করা হলো।