03/06/2026
🚨 দিনহাটার পোয়াতুরকুঠির মর্মান্তিক ঘটনা নিয়ে গভীর উদ্বেগ 🚨
দিনহাটার পোয়াতুরকুঠি এলাকায় এক ১১ বছর বয়সী নাবালিকার মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন।
প্রাথমিকভাবে বিভিন্ন তথ্য সামনে আসলেও, প্রকৃত ঘটনা কী ঘটেছে তা নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমেই স্পষ্ট হওয়া সম্ভব। তাই প্রশাসন ও তদন্তকারী সংস্থার কাছে আমাদের দাবি, দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করা হোক।
যদি এই ঘটনার সঙ্গে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড জড়িত থাকে, তাহলে দোষীদের বিরুদ্ধে কঠোরতম আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একটি শিশুর অকাল মৃত্যু শুধু একটি পরিবারের নয়, সমগ্র সমাজের জন্য গভীর বেদনার বিষয়।
আমরা নিহত শিশুর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং দ্রুত ন্যায়বিচার প্রত্যাশা করি।