06/09/2026
দীর্ঘ কুড়ি বছরের প্রতীক্ষার অবসান।
২০২৭ এএফসি অনুর্দ্ধ-২০ এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে আজ নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ৩-০ গোলে জিতে মূলপর্বের দোরগোড়ায় ভারত। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের দোস্তলিক স্টেডিয়ামে, ম্যাচের ভারতের পক্ষে গোলগুলি করেন লাইশরাম ড্যানি মেইতেই (২৫'), বিশাল যাদব (৬০') ও মহম্মদ আরবাশ (৭৯')।