Coochbehar CHILD CARE

Coochbehar CHILD CARE Non profit Organization
(1)

চুলের প্রতি ভালোবাসা প্রতিটা মানুষেরই থাকলেও মেয়েদের অনেকটাই বেশি যত্ন ও ভালোবাসা থাকে। আমাদের কোচবিহার চাইল্ড কেয়ারের এ...
29/07/2026

চুলের প্রতি ভালোবাসা প্রতিটা মানুষেরই থাকলেও মেয়েদের অনেকটাই বেশি যত্ন ও ভালোবাসা থাকে। আমাদের কোচবিহার চাইল্ড কেয়ারের একজন সক্রিয় সদস্যা কল্যাণী সরকার তার মহানুভবতার পরিচয় দিয়েছে। তিলতিল করে যত্নে বড় করা তার প্রিয় চুল ক্যান্সার রোগীদের জন্যে ডোনেট করেছে। এই চুল উইগ হিসেবে কোনো এক অজানা ক্যান্সার রোগীর মাথায় শোভা পাবে। তার এই ঊদ্যোগ প্রমান করে দেয় যে, ইচ্ছা থাকলে অনেক ভাবেই মানুষের পাশে দাঁড়ানো যায়। অনেক অনেক শুভেচ্ছা কল্যাণী। তোমাকে কুর্নিশ জানায় কুচবিহার চাইল্ড কেয়ার।

আজ কোচবিহারের ল্যান্সডাউন হলে অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় অধ্যক্ষ শ্রী রথীন্দ্র বোস মহাশয়ের আহ্বানে জেলার...
28/06/2026

আজ কোচবিহারের ল্যান্সডাউন হলে অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় অধ্যক্ষ শ্রী রথীন্দ্র বোস মহাশয়ের আহ্বানে জেলার সামাজিক সংগঠন গুলিকে নিয়ে এক বিশেষ সভা। এটি নিঃসন্দেহে একটি অভূতপূর্ব উদ্যোগ। কোচবিহার জেলাকে ঢেলে সাজানোর ওনার যে স্বপ্ন, সেগুলি আগামীতে বাস্তবায়িত হবে আমরা এই বিশ্বাস রাখছি। একটি টেকসই, স্থায়ী বিকাশের ক্ষেত্রে সরকারি দপ্তরের সাথে সাথে বিভিন্ন সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অবশ্যই প্রয়োজন। এই জন্যে আজকের এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক। আশা রাখছি সরকারের প্রতিনিধি হিসেবে অধ্যক্ষ মহোদয়ের স্বপ্ন পূরণে তথা জেলার বিকাশের ক্ষেত্রে আমাদের সংগঠন অগ্রণী ভূমিকা পালন করবে।

পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয়ের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ায় তুফানগঞ্জ বিধ...
10/06/2026

পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয়ের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ায় তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মাননীয়া শ্রীমতি মালতী রাভা রায় মহাশয়াকে জানাই অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনার আগামী দিনগুলি সফলতায় পূর্ণ হয়ে উঠুক এই কামনা করছে কুচবিহার চাইল্ড কেয়ার। আশা করছি সমগ্র পশ্চিমবঙ্গের প্রতিটি নারী ও শিশুর সর্বোত্তম স্বার্থে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। 🙏

কুচবিহার চাইল্ড কেয়ার, আমাদের কুচবিহার জেলা সহ পার্শ্ববর্তী জেলা গুলোতে শিশুর যত্ন, সুরক্ষা ও অধিকার নিয়ে প্রতিনিয়ত ক...
26/05/2026

কুচবিহার চাইল্ড কেয়ার, আমাদের কুচবিহার জেলা সহ পার্শ্ববর্তী জেলা গুলোতে শিশুর যত্ন, সুরক্ষা ও অধিকার নিয়ে প্রতিনিয়ত কাজ করে চলেছে। কাজ করছে শিশু পাচারের বিরুদ্ধে, শিশু শ্রম ও বাল্য বিবাহের মতো ঘৃণ্য সামাজিক ব্যাধির বিরুদ্ধে নানা সময় নানা ভাবে কখনও সরাসরি নির্দিষ্ট ঘটনা ভিত্তিক কাজে ফিল্ডে নেমে আবার কখনও সমাজে সমস্ত স্তরে সচেতনতার বৃদ্ধির মাধ্যমে। আমাদের এই সামাজিক কাজে সর্বত ভাবে পাশে থেকে সহযোগিতা করে "নিউ আলিপুর প্রাজক ডেভেলপমেন্ট সোসাইটি"। এছাড়া বিভিন্ন সময় আমরা "বচপন বাঁচাও আন্দোলন" এর কাজেও নানা ভাবে সামিল হয়েছি। শিশুর সর্বোচ্চ স্বার্থে "কুচবিহার চাইল্ড কেয়ার" সর্বদা নিয়োজিত।
আমাদের এসব কাজকে নানা সময় মিডিয়া কভার করে আমাদের উৎসাহ প্রদান করার মাধ্যমে প্রচার প্রসারে সহযোগিতা করেন সাংবাদিক বন্ধুরা।
তাই সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জ্ঞাপনার্থে আজ কুচবিহার চাইল্ড কেয়ার এর পক্ষ থেকে কোচবিহার প্রেস ক্লাবের 2026-2028 বর্ষের নবনির্বাচিত কমিটি-
সভাপতি - প্রাণপ্রতিম পাল
সহ সভাপতি - নয়ন চক্রবর্তী
সম্পাদক - শুভঙ্কর সাহা
সহ সম্পাদক - শুভ সাহা
কোষাধ্যক্ষ - শিবশংকর সূত্রধর

কার্যনির্বাহী সদস্য :
১. অমিত সরকার
২. বিশ্বদীপ সাহা
৩. শুভদীপ চক্রবর্তী
৪. অভিজিৎ শীল
ভদ্রমণ্ডলী প্রত্যেকে সংবর্ধনা জ্ঞাপন করা হল। আশা রাখছি আগামীর দিন গুলো আপনারা এভাবেই সমাজের দর্পণ হয়ে কাজ করে চলুন অনবরত।

মেধা অন্বেষণ ২০২৫ এর ফলাফল। অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই,  কুচবিহার চাইল্ড কেয়ার এর পক্ষ থেকে।।
08/12/2025

মেধা অন্বেষণ ২০২৫ এর ফলাফল।

অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই, কুচবিহার চাইল্ড কেয়ার এর পক্ষ থেকে।।

09/11/2025

বিশেষ কারণে মেধা অন্বেষণ পরীক্ষার ফলাফল আজ ঘোষণা করা হচ্ছে না। ফলাফল আগামী সপ্তাহে ঘোষণা হবে। ফলাফল ঘোষণায় বিলম্বের জন্য দুঃখিত।

02/11/2025

মেধা অন্বেষণ-2025
প্রত্যেক শুভাকাঙ্খী, ছাত্রছাত্রী, অবিভাবক, পরীক্ষক ও বিদ্যালয় কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পরীক্ষাকে সার্বিক ভাবে সাফল্যমণ্ডিত করতে সহযোগিতা। করার জন্যে।
🙏🏿

02/11/2025

মেধা অন্বেষণ 2025
বিষয়: মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ভূপবহাদুর
পরীক্ষা কেন্দ্র: ভুরকুশ উচ্চ বিদ্যালয়

মেধা অন্বেষণ 2025বিষয়: মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ভূপবহাদুরপরীক্ষা কেন্দ্র: ভুরকুশ উচ্চ বিদ্যালয়
02/11/2025

মেধা অন্বেষণ 2025
বিষয়: মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ভূপবহাদুর
পরীক্ষা কেন্দ্র: ভুরকুশ উচ্চ বিদ্যালয়

02/11/2025

মেধা অন্বেষণ 2025
বিষয়: মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ভূপবাহাদুর
পরীক্ষা কেন্দ্র: তুফানগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাই স্কুল

Address

Tufanganj
Cooch Behar
736160

Telephone

+919233637961

Website

Alerts

Be the first to know and let us send you an email when Coochbehar CHILD CARE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Coochbehar CHILD CARE:

Shortcuts

Share