Sitai Police Station

Sitai Police Station This is the official page of Sitai Police Station, Coochbehar dedicated for effective and quick service to the public.

17/05/2026

চলতি মাসের ১৩ তারিখে এক যাত্রী মুম্বই থেকে বাগডোগরা বিমানবন্দরে নামেন এবং সেখান থেকে সোজা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু গ্যাংটকে পৌঁছানোর পর তিনি বুঝতে পারেন তাঁর মূল্যবান ব্যাগটি কোথাও হারিয়ে গেছে! হারিয়ে যাওয়া ব্যাগে সোনার গয়না সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রী ছিল।

বিষয়টি জানা মাত্রই এগিয়ে আসেন বাগডোগরা এয়ারপোর্ট আউটপোস্টের অফিসার সাব-ইন্সপেক্টর বিশ্বজিৎ সরকার। মুহূর্তের মধ্যে তৎপরতার সঙ্গে শুরু হয় খোঁজ। দীর্ঘ কয়েক ঘণ্টার অভিযানে ব্যাগটি অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

এরপর সমস্ত নথিপত্র যাচাই করে হারানো সমস্ত সামগ্রী অক্ষত অবস্থায় ওই যাত্রীর হাতে তুলে দেওয়া হয়।

তৎপর পদক্ষেপের মাধ্যমে ওই ব্যক্তির ব্যাগটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে ফিরিয়ে দেওয়ার জন্য আন্তরিক অভিনন্দন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটকে।

Siliguri Police Commissionerate

17/05/2026

🤝কোচবিহার জেলা পুলিশ-প্রশাসনের এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের আধিকারিকদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক সমন্বয় সভা।🇮🇳
🚨গতকাল ১৫ই মে কোচবিহার জেলা সমাহর্তা শ্রী জিতিন যাদব, আইএএস, কোচবিহার জেলা পুলিশ সুপার শ্রী যশপ্রীত সিংয়ের উপস্থিতিতে জলপাইগুড়ি, কোচবিহার এবং গোপালপুর সেক্টরের বর্ডার সিকিউরিটি ফোর্সের ঊর্ধতন আধিকারিকদের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়।
যেখানে আলোচ্য বিষয় ছিলো বিএসএফ-কে সীমান্তে জমি অধিগ্রহণ, সীমান্তবর্তী অপরাধ দমন, গবাদি পশু পাচার, মাদক ও মানব পাচার এবং বিএসএফ-এর সম্মুখীন হওয়া বিভিন্ন আইনি জটিলতা নিয়ে আলোচনা হয়।
👉 সীমান্ত সুরক্ষা ও আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও বর্ডার সিকিউরিটি ফোর্সের এই সমন্বিত উদ্যোগ আরও কার্যকর পদক্ষেপ গ্রহণে সহায়ক হবে।

West Bengal Police
FOLLOW OUR OFFICIAL YOUTUBE CHANNEL= https://youtube.com/
OUR OFFICIAL INSTAGRAM CHANNEL= https://www.instagram.com/coochbehardistrict?igsh=MWY4b3NpaTlweGxtZQ==
OUR OFFICIAL X HANDLE= https://x.com/CBR_Police?t=L6C3ekDl6EzC7xNrSKPQBg&s=08

15/05/2026
15/05/2026

Address

Sitai Road, Nagar Sitai
Cooch Behar
736167

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sitai Police Station posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share