06/10/2026
আজ ডানকুনি হাউজিংয়ের রামমোহন কমিউনিটি হলে ১৯৪-চণ্ডীতলা বিধানসভার উদ্যোগে 'সেবা সংকল্প যাত্রা'-র অংশ হিসেবে 'সেবা জ্যোতি যাত্রা' কেন্দ্রিক এক বিশেষ সাংগঠনিক বৈঠক অত্যন্ত সফলভাবে সম্পন্ন হলো। শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাধিপতি শ্রীমতি শশী সিং মহোদয়ার উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকে কার্যকর্তাদের মধ্যে এক অভূতপূর্ব উদ্দীপনা লক্ষ্য করা গেল।
বৈঠকে মন্ডল কমিটির সকল সদস্য, মোর্চা সভাপতি ও সদস্যবৃন্দ, শক্তিকেন্দ্র প্রমুখ এবং বুথ সভাপতিরা তাঁদের বুথ কর্মীদের নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সমাজের প্রতিটি স্তরে সেবামূলক ভাবধারা পৌঁছে দিতে এবং সংগঠনকে আরও সুদৃঢ় করতে এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সকল কার্যকর্তাদের আন্তরিক উপস্থিতি ও সমর্থনের জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।
|| BJP Dankuni 1No Ward