27/08/2026
“নেপালের উত্তর সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ বন্যায় নিহত সকলের পরিবারবর্গ এবং ক্ষতিগ্রস্ত ও আহতদের প্রতি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ গভীর সমবেদনা জ্ঞাপন করছে। বুধবার সকালে নেপালে সংঘটিত ভয়াবহ বন্যায় রসুয়া, ধাদিং, নুয়াকোট, চিতওয়ান এবং পূর্ব নবলপরাসি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জেলাগুলিতে সংঘটিত ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এই দুর্যোগে আক্রান্ত মানুষের সহযোগিতায় আমরা সকলেই প্রস্তুত রয়েছি এবং সর্বাত্মক সহায়তা প্রদানের চেষ্টা করব। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সকলের কাছে আবেদন জানাচ্ছে—এই আকস্মিক সংকটের পরিস্থিতিতে যতটা সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দিন।”