Muhammad Abdul Matin

Muhammad Abdul Matin Muhammad Abdul Matin
Director – Taqwa
Editor – All India Sunnat-Al-Jamayat. About me: I am a Muslim. I reliable to sacrifice not in embaying. JAMIA RAHMANIA.

Editor – Banganur Patrika
Founder – Maghribi Bangal Anjuman-e-Waizin
Founder– Board of Islamic Education
Founder- Cyber Cell
Founder- Media Cell
📞 98838 96375/ 9734025990
Website I love walling every step in my life with the human race. My delight in development of mankind. I do not like fitness people who obstructed in ways of education, health and freedom. The crying of the Orphan and helpless p

erson make me embarrassed. I reliable to the song of excellent idealism of HAZRAT MUHAMMAD SALLALLAHU ALAIHI WA SALLAM thought. I am dedicated my life in his idea listed way, my human life will be utilized. Those who are selfish, self centered and are busy with sensual pleasures; they should not be friendship with me. I'm looking for Those who one generous, want to save others and try free from the hell, who can excuse me guilty, who can purely my wrongs. They should make friendship with me. I am involved with various social services. 1. Director- Julfiquria Siddiquia Khareji Madrasah. 2. Editor- Weekly BANGANUR Patrika. 3. Secretary- Pashchimbanga Madrasah Education Board, Non Govt. 4. Secretary- All India Sunnat Al Jamayat. 5. Secretary- Magrebi Bangal Anjuman-e Wayejin. 6. Controller- Allma Ruhul Amin Rh. Let they make friend with me, those who encourage me to direct these important responsibilities and assist finely in all sorts.

আজ হাড়োয়া বিধানসভার আমিনপুর পার্টি অফিসে আমার উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক ...
17/05/2026

আজ হাড়োয়া বিধানসভার আমিনপুর পার্টি অফিসে আমার উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, এলাকার সাংগঠনিক কার্যকলাপ এবং সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়নের কাজ আরও কীভাবে জোরদার করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা করি। বিভিন্ন বুথ ও অঞ্চল থেকে আসা কর্মীদের সঙ্গে মতবিনিময় করি এবং তাঁদের সমস্যা ও মতামত মনোযোগ দিয়ে শুনি।

আমি সকল কর্মীদের উদ্দেশ্যে বলেছি — দলের প্রতিটি কর্মী আমাদের সম্পদ। শান্তি-সম্প্রীতি বজায় রেখে মানুষের পাশে থেকে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। সাধারণ মানুষের আস্থা ও সমর্থনই আমাদের সবচেয়ে বড় শক্তি।

বৈঠকে বুথভিত্তিক যোগাযোগ মজবুত করা, আগামী দিনের কর্মসূচি এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধির বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। কর্মীদের উৎসাহ ও উদ্দীপনা আমাকে অনুপ্রাণিত করেছে। আপনাদের ভালোবাসা ও সহযোগিতাই আমাদের এগিয়ে চলার প্রেরণা।

— Muhammad Abdul Matin
বিধায়ক, হাড়োয়া বিধানসভা

কোনো ইউনিফর্ম নেই, তাও মাথায় হেলমেট আর হাতে লাঠি? কবে থেকে আইন-শৃঙ্খলা রক্ষার নামে সাধারণ মানুষের ওপর অত্যাচার করার অধিক...
17/05/2026

কোনো ইউনিফর্ম নেই, তাও মাথায় হেলমেট আর হাতে লাঠি? কবে থেকে আইন-শৃঙ্খলা রক্ষার নামে সাধারণ মানুষের ওপর অত্যাচার করার অধিকার পেয়ে গেল এই সব অপরিচিত পুরুষেরা? নাকি বঙ্গ বিজেপির এই রাজনৈতিক দলদল আর পুলিশ প্রশাসনের একটা বড় অংশের মাঝখানের সীমানাটা পুরোপুরি মুছে গেছে?

সেই কারণেই কি তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর আক্রমণ, অত্যাচার এবং খুনের মতো ঘটনার অভিযোগগুলোর ওপর কোনো ব্যবস্থা না নিয়ে সেগুলোকে ধামা-চাপা দিয়ে রেখে দেওয়া হচ্ছে?

আজ বারাসাত D.M অফিসে জেলার উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিক, রাজ্যের খাদ্য ও সমবায় মন্ত্রী অশোক কীর্তনীয়া মহাশয় এবং বনগাঁ...
16/05/2026

আজ বারাসাত D.M অফিসে জেলার উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিক, রাজ্যের খাদ্য ও সমবায় মন্ত্রী অশোক কীর্তনীয়া মহাশয় এবং বনগাঁ, বারাসাত ও বসিরহাটের একাধিক বিধায়কদের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে অংশগ্রহণ করলাম।

আমার হাড়োয়া বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক দাবিগুলি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। বিশেষভাবে যে বিষয়গুলি তুলে ধরেছি—

🔹 হাড়োয়া ও শাসন অঞ্চলের মিতপুকুরিয়া হাসপাতালের দ্রুত সংস্কার ও উন্নয়ন।
🔹 গোপালপুর ২নং পঞ্চায়েত ও দেগঙ্গা ২নং পঞ্চায়েতের গাম্বিলতলা ও তেলিয়া ফেরিঘাটে ব্রিজ নির্মাণের কাজ দ্রুত শুরু করা।
🔹 হাড়োয়া বিধানসভায় একাধিক রাস্তার টেন্ডার সম্পন্ন হওয়ার পরেও কাজ শুরু না হওয়ায় দ্রুত কাজ শুরুর দাবি।
🔹 বিভিন্ন ICDS কেন্দ্র ও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান ও পরিকাঠামো খতিয়ে দেখার আবেদন।

মানুষের উন্নয়ন ও এলাকার সার্বিক অগ্রগতির স্বার্থে আমি সর্বদা আপনাদের পাশে থেকে কাজ করে যাব, ইনশাআল্লাহ।

13/05/2026

আমি মুহাম্মদ আবদুল মাতিন, মহান আল্লাহর নামে শপথ গ্রহণ করলাম। 🤲

জনগণের আস্থা, ভালোবাসা ও দোয়ার মর্যাদা রেখে সংবিধানের প্রতি পূর্ণ আনুগত্য বজায় রেখে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার অঙ্গীকার করছি।

এই ঐতিহাসিক মুহূর্তে ১২১ নং হাড়োয়া বিধানসভার সর্বস্তরের মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। আপনাদের বিশ্বাস ও সমর্থনই আমার শক্তি। ইনশাআল্লাহ, ন্যায়, সততা ও মানবকল্যাণের পথে থেকে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সর্বদা কাজ করে যাব।

আল্লাহ তাআলা যেন আমাকে সত্য ও ন্যায়ের পথে থেকে মানুষের খেদমত করার তৌফিক দান করেন। আমিন। 🌿



#শপথগ্রহণ
#মানুষের_সেবায়

আলিম, ফাজিল ও মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।তোমাদের এই সাফল্য...
08/05/2026

আলিম, ফাজিল ও মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।

তোমাদের এই সাফল্য পরিবার, সমাজ ও শিক্ষকদের গর্বিত করেছে। জীবনের প্রতিটি ধাপে তোমরা জ্ঞান, মানবতা ও নৈতিকতার আলোয় আলোকিত হও—এই কামনা করি। তোমাদের ভবিষ্যৎ হোক উজ্জ্বল, সফল ও সার্থক।

মুহাম্মাদ আবদুল মাতিন,
বিধায়ক, হাড়োয়া বিধানসভা

আজ শুক্রবার, ৮ মে ২০২৬ সকাল ১০:১৫ টা থেকে পশ্চিমবঙ্গ মাধ্যমিক (WBBSE) ২০২৬-এর রেজাল্ট অনলাইনে দেখা যাবে। এর আগে সকাল ১০:...
08/05/2026

আজ শুক্রবার, ৮ মে ২০২৬ সকাল ১০:১৫ টা থেকে পশ্চিমবঙ্গ মাধ্যমিক (WBBSE) ২০২৬-এর রেজাল্ট অনলাইনে দেখা যাবে। এর আগে সকাল ১০:০০ টায় সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবে পর্ষদ।

রেজাল্ট দেখতে লাগবে:
Roll Number ও Date of Birth

বাংলা শান্তির, সম্প্রীতির ও মানবতার মাটি।অনুরোধ করছি, BJP, TMC, ISF সহ কোনো রাজনৈতিক দলের প্ররোচনায় পা দেবেন না।হিংসা নয়...
07/05/2026

বাংলা শান্তির, সম্প্রীতির ও মানবতার মাটি।
অনুরোধ করছি, BJP, TMC, ISF সহ কোনো রাজনৈতিক দলের প্ররোচনায় পা দেবেন না।
হিংসা নয়, ভালোবাসা ও সৌহার্দ্য বজায় রাখুন। এই বাংলা আপনার, বাংলাকে বাঁচান। 🇮🇳

মুহাম্মদ আবদুল মাতিন
বিধায়ক, ১২১ হাড়োয়া, উত্তর ২৪ পরগনা

আমার এই জয় কোনো একটি দলের নয়— এই জয় হাড়োয়া বিধানসভার প্রতিটি মানুষের। 🤝তৃণমূল কংগ্রেস, বিজেপি, আইএসএফ, সিপিআই(এম), কংগ্র...
06/05/2026

আমার এই জয় কোনো একটি দলের নয়— এই জয় হাড়োয়া বিধানসভার প্রতিটি মানুষের। 🤝

তৃণমূল কংগ্রেস, বিজেপি, আইএসএফ, সিপিআই(এম), কংগ্রেস— দলমত নির্বিশেষে সকল কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের আমি বিধায়ক।

মহান আল্লাহর রহমত আপনাদের ভালোবাসা, বিশ্বাস ও সমর্থনই আমার শক্তি। আগামী ৫ বছর আপনাদের সুখ-দুঃখের সাথী হয়ে পাশে থাকার অঙ্গীকার করছি।

আসুন, আমরা সবাই মিলে হাড়োয়াকে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাই।

— মুহাম্মদ আবদুল মাতিন
বিধায়ক, ১২১ হাড়োয়া

১২১ হাড়োয়া বিধানসভা সহ বসিরহাট মহাকুমার ছ'টি বিধানসভার স্ট্রং রুম, ভ্যবলা পলিটেকনিক কলেজে আজ উপস্থিত হলাম। বিজেপির সমস্ত...
02/05/2026

১২১ হাড়োয়া বিধানসভা সহ বসিরহাট মহাকুমার ছ'টি বিধানসভার স্ট্রং রুম, ভ্যবলা পলিটেকনিক কলেজে আজ উপস্থিত হলাম। বিজেপির সমস্ত চক্রান্ত রুখে দিতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সর্বদাই প্রস্তুত—এই দৃঢ় বার্তা আবারও স্পষ্ট হলো কর্মীদের সাথে আলোচনায়।

বসিরহাট পলিটেকনিক কলেজে কর্মীদের সাথে সাক্ষাৎ করে তাদের মনোবল, সতর্কতা ও দায়িত্ববোধ দেখে সত্যিই আশাবাদী। গণতন্ত্র রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ, মানুষের রায় সুরক্ষিত রাখতেই আমাদের এই লড়াই অব্যাহত থাকবে।

28/04/2026

📢 গণতন্ত্রের মহা উৎসবের আহ্বান

আগামীকাল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন—গণতন্ত্রের এক মহা উৎসব। এই পবিত্র দিনে আমি, ১২১ নং হাড়োয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে, আপনাদের সকলের কাছে শান্তি, সম্প্রীতি ও ঐতিহ্য বজায় রাখার আন্তরিক আহ্বান জানাচ্ছি।

🗳️ গণতন্ত্রের শক্তি আমাদের ভোটাধিকারেই নিহিত। তাই প্রত্যেক নাগরিক যেন নির্বিঘ্নে, নির্ভয়ে এবং স্বাধীনভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—তা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।

🤝 আসুন, আমরা সকলে মিলে একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখি। হিংসা নয়, সৌহার্দ্যই হোক আমাদের পরিচয়।

আপনাদের সক্রিয় অংশগ্রহণই গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।

বিনীত
মুহাম্মদ আবদুল মতিন
প্রার্থী, ১২১ নং হাড়োয়া বিধানসভা কেন্দ্র

28/04/2026

Muhammad Abdul Matin

Address

Taki Road
Deganga
743424

Alerts

Be the first to know and let us send you an email when Muhammad Abdul Matin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Muhammad Abdul Matin:

Share