01/09/2026
Condemn the violent attack on press freedom.
Anandabazar Patrika had reported the Sangh brigade's midnight attack on Jadavpur University with the caption "Saffron Hooliganism". The ruling establishment responded first by filing an FIR against the papers's editor and senior journalists. And today Sanghi thugs vindicated the caption by staging another show of saffron hooliganism and vandalism in the newspaper's office.
The state committee of Communist Party of India -Marxist Leninist- Liberation CPIML has issued the following statement condemning this violent attack on press freedom.
*বিবৃতি*
-------------------
*গণতন্ত্রের চতুর্থস্তম্ভ সংবাদমাধ্যমের কার্যালয়ে ফ্যাসিস্ট গেরুয়া সন্ত্রাসের তীব্র নিন্দা জানাই*।
---------------------
আজ ১ সেপ্টেম্বর আনন্দবাজার পত্রিকার কলকাতাস্থিত মূখ্য কার্যালয়ে বিজেপি-আরএসএসের গৈরিক সন্ত্রাসীরা ফ্যাসিস্ট কায়দায় হামলা চালায়। এরা সংবাদপত্রের অফিসের দেওয়ালে গেরুয়া রঙ লেপে দিয়ে গুন্ডামির বহি:প্রকাশ ঘটিয়েছে এবং নিজেদের ফ্যাসিবাদী চরিত্রকে উন্মোচিত করেছে।
১৯ আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের অভ্যন্তরে স্থানীয় বিধায়িকা ও পূর্বতন অস্থায়ী উপাচার্যের নেতৃত্বে অবৈধভাবে অনুপ্রবেশকারী গেরুয়া বাহিনী মধ্যরাত অবধি প্রশাসনিক ভবনে অগ্নিসংযোগ ও হোস্টেলবাসী ছাত্রছাত্রীদের উপর প্রাণঘাতী হামলার প্রচেষ্টা নেয়। পরের দিন আবারও মিছিল নিয়ে ক্যাম্পাসে তাদের অনুপ্রবেশের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্রসংগঠনগুলি, প্রাক্তনী ও স্থানীয় বাসিন্দাদের সংহত প্রতিরোধে ব্যর্থ হয়।
এই অভূতপূর্ব ও ন্যক্কারজনক হামলাকে আনন্দবাজার পত্রিকা 'গেরুয়া গুন্ডামি' নামে অভিহিত করায় সংবাদপত্রের মতপ্রকাশের সাংবিধানিক অধিকারের উপর কোপ বসাতে ও এক ভয়ের রাজত্ব কায়েম করতে মরিয়া বিজেপি- আরএসএসের গুন্ডারা প্রকাশ্য দিবালোকে হামলা নামিয়ে এনেছে। সংবাদপত্রের বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রত্যক্ষ হুমকি ও উস্কানি এই হামলার প্ররোচনা জুগিয়েছে।
আমরা এই গেরুয়া সন্ত্রাসী হামলাকে তীব্র ধিক্কার জানাই এবং হামলাকারী গৈরিক গুন্ডাদের অবিলম্বে গ্রেপ্তার করে, এদের বিরুদ্ধে দ্রুত তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
অভিজিৎ মজুমদার
রাজ্য সম্পাদক
সিপিআই (এম এল) লিবারেশন।
১ সেপ্টেম্বর ২০২৬