05/08/2022
Tripura Haste gwnangwi siringsorop Aam Aadmi party Hablaima jak nanglaijak haste ni lukurok_ Haste gwnangwi AAP Sakni Phan phunukna Chaitogui tongu Tangwi hinkai Haa gwnangwi Kubui tei kwrak Thwngrung badal hinwi sinijak Aam Aadmi party noh lukorok hamjakma rwui kha by yachak sokmabai tabok sak jora kwbangma lukorok swkangwi Habfai baikha party oh.Miss call number ow sak baithang call khwlai Tai chwng bai kwrwngwi Sai Sai lukorok phaijabaikha.Aam Aadmi party Delhi tei Punjab ow je kok rwui Haphang swnam ma yagolo Kubui mukthango lukorokni sanmung supung rwkha aboni yagolo tabok joto lukorok Kha bai Aam Aadmi noh yachak laima nukjagui tongu ,tei Tripura ni Thwngrung o je borok rok satok pitok khaijaikma Kwrwi rok ni jwngjal yakakna bagwi tabok joto Aam Aadmi party noh lukorok puito khwlailaijak .
ত্রিপুরার বিভিন্ন জেলায় আম আদমি পার্টির নিরবিচ্ছিন্ন যোগদান প্রক্রিয়া ।
আম আদমি পার্টি ত্রিপুরার মাটিতে নিজেদের অস্তিত্ব প্রমান করতে বদ্ধপরিকর। কারন ভারতীয় রিজনিতীতে স্বচ্ছতার প্রতিক আম আদমি পার্টি কে নিয়ে ইতিমধ্যেই সকল স্তরের মানুষের মধ্যে তুমুল উৎসাহ পরিলক্ষিত হয়েছে। ইতিমধ্যে ত্রিপুরার বিভিন্ন জেলায় মিসড কল এর মাধ্যমে বিপুল সংখ্যক মানুষ শ্রী অরবিন্দ কেজরিওয়াল এর স্বচ্ছ রাজনীতিতে উদ্বুদ্ধ হয়ে আম আদমি পার্টি ত্রিপুরা তে যোগদান করেছেন। আমি আদমি পার্টি দিল্লির পর পাঞ্জাবে সরকার গঠন করে সেখানে মানুষের মধ্যে যে সকল প্রতিশ্রুতি করেছিল ভোটের আগে সেগুলি ধীরে ধীরে পূরণ করতে শুরু করেছে, সেখানে আমাদের ত্রিপুরায় শুধুমাত্র ফাঁকা বুলি ছাড়া কিছু নেই। সুদীর্ঘ কাল ধরে সুধুই বঞ্চনা। সেই জায়গায় নতুন বিকল্পের সন্ধানে এবং বর্তমান সর্বভারতীয় রাজনীতির প্রেক্ষাপটে সকল জেলায় জোর কদমে চলছে পার্টির সদস্যপদ সংগ্রহের কাজ। কারণ মানুষ আর তথাকথিত রাজনীতিবিদদের চান না। ত্রিপুরার মানুষ ঠিক করে নিয়েছেন যে দিল্লি এবং পাঞ্জাব এর মতো এবার সত্যিকারের পরিবর্তন এখানেও করবেন। যাদেরকে বার বার বিশ্বাস করে রাজ্যের জনগণ ঠকেছেন উনাদের উপর আর কোনো আস্থা রাজ্যের মানুষ দেখাতে পারছেন না।