Outlook Dhuliyan আউটলুক ধুলিয়ান

  • Home
  • India
  • Dhulian
  • Outlook Dhuliyan আউটলুক ধুলিয়ান

Outlook Dhuliyan আউটলুক ধুলিয়ান ধুলিয়ান

25/08/2026

25/08/2026

25/08/2026

25/08/2026

তিন পাকুড়িয়া অঞ্চলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালিআউটলুক ধুলিয়ান:​বিশেষ প্রতিবেদন: ডেঙ্গু রোগের প্রকোপ রুখতে এবং সা...
25/08/2026

তিন পাকুড়িয়া অঞ্চলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি

আউটলুক ধুলিয়ান:​বিশেষ প্রতিবেদন: ডেঙ্গু রোগের প্রকোপ রুখতে এবং সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে আজ তিন পাকুড়িয়া অঞ্চলে একটি বিশেষ পথ-পরিক্রমা ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হলো। তিনপাকুড়িয়া অঞ্চলের ভিআরপি (VRP)-দের যৌথ উদ্যোগে এবং হাউস নগর হাই মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের সক্রিয় অংশগ্রহণে এই কর্মসূচি পরিচালনা করা হয়।

আজ সকালে সাড়ে এগারোটায় হাউস নগর হাই মাদ্রাসা প্রাঙ্গণ থেকে র‍্যালিটি সূচনা হয়। এরপর ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা মিলে এলাকার বিভিন্ন গুরত্বপূর্ণ পথ পরিক্রমা করেন।
​শিক্ষার্থীরা হাতে ডেঙ্গু প্রতিরোধের বার্তা সংবলিত ব্যানার, প্ল্যাকার্ড ও পোস্টার নিয়ে হাঁটে।
​বাড়ি বা আশপাশের আঙিনায় জমা জল পরিষ্কার রাখা, পাত্রে জল জমতে না দেওয়া, জমে থাকা জলে অণুজীব ও মশার লার্ভা রোধে ব্যবস্থা নেওয়া এবং রাতে ও দিনে মশারি ব্যবহার করার গুরুত্ব তুলে ধরা হয়।
​র‍্যালি চলাকালীন স্থানীয় বাসিন্দা ও পথচারীদের সঙ্গে কথা বলে তাঁদের সচেতন করা হয়, যাতে ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করা হয়।
​উপস্থিত শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ সচেতনতামূলক এই পদযাত্রায় শিক্ষার্থীদের পাশাপাশি মাদ্রাসার শিক্ষকরাও সমানভাবে অংশ নেন। উপস্থিত ছিলেন​প্রধান শিক্ষক আর্জাদ আলি
​শিক্ষক-শিক্ষিকাবৃন্দ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারাও উপস্থিত থেকে পুরো কর্মসূচি পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

সমগ্র কর্মসূচিটির সার্বিক দায়িত্বে ছিলেন ভিবিডিসি (VBDC) সুপারভাইজার মোহাঃ শাহ আলম। এছাড়া তিন পাকুড়িয়া অঞ্চলের ভিআরপি বারিকুল ইসলাম, আব্দুলাহিল কাফি,পলিরজক,সম্পাদাস,আজমিরা খাতুন,নাসরিন খাতুনদের বিশেষ ভূমিকা ছিল চোখে পড়ার মতো।

​বিদ্যালয়ের প্রধান শিক্ষক আর্জাদ আলি এবং ভিবিডিসি সুপারভাইজার মোহাঃ শাহ আলম জানান, কেবল এই র‍্যালিই শেষ নয়—আগামী দিনেও এলাকায় জমা জল পর্যবেক্ষণ ও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে, যাতে তিন পাকুড়িয়া অঞ্চলকে মশামুক্ত ও সুস্থ রাখা সম্ভব হয়।

21/08/2026

Part 7

21/08/2026

Part 6

21/08/2026

Part 5

21/08/2026

Part 4

21/08/2026

Part 3

Address

Dhulian

Telephone

+918918661341

Website

Alerts

Be the first to know and let us send you an email when Outlook Dhuliyan আউটলুক ধুলিয়ান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Outlook Dhuliyan আউটলুক ধুলিয়ান:

Shortcuts

Share