05/04/2026
#বামফ্রন্টের ২০২৬ ' #বিকল্প #ইস্তেহার'- এর #উল্লেখযোগ্য #দিকসমূহ:
#এক #নজরেঃ
১। প্রতিটি পরিবারের জন্য অন্তত একটি স্থায়ী কাজ।
#প্রত্যেক নিবন্ধিত বেকারকে অন্তত ২টি চাকরির কল,
#গরিব মানুষের জন্য শহরে বছরে ১২০ দিন, গ্রামে ২০০ দিন কাজ, ৬০০ টাকা দৈনিক মজুরি।
২। ৫ বছরের মধ্যে সমস্ত সরকারি শূন্যপদ পূরণ, আবারও বছর-বছর স্বচ্ছতার সঙ্গে এসএসসি, সিএসসি, পিএসসি।।
৩। ভারী ও মাঝারি শিল্প ফিরিয়ে আনার উদ্যোগ, ক্ষুদ্র ও কুটির শিল্পে দেশে প্রথম স্থান পুনরুদ্ধার, নতুন সফটওয়্যার ও হার্ডওয়্যার পার্ক তৈরি, প্রতিটি জেলায় শিল্প তালুক।
৪। শ্রমিকের দৈনিক মজুরি ন্যূনতম ৭০০ টাকা, ৪টি শ্রমকোড রাজ্যে প্রয়োগ নয়, সমকাজে সমমজুরি, কর্মরত নারী শ্রমিক-কর্মচারিদের জন্য ক্রেশ, তৃতীয় লিঙ্গ ও Q***r শ্রমিকদের সমকাজে সমমজুরি, সামাজিক সুরক্ষা এবং কর্মীর মর্যাদা।
৫। ১৬টি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য করা হবে দেড় গুণ।
৬। শিক্ষায় রাজ্য বাজেটের ২০ শতাংশ, স্নাতক স্তর পর্যন্ত টিউশন ফি মকুব, স্বাস্থ্যে বাজেটের ১০ শতাংশ, হাসপাতাল ও মেডিকেল কলেজে সব শূন্যপদ পূরণ, প্রতি জেলায় মেডিক্যাল কলেজ, আধুনিক হাসপাতাল।
৭। বন্ধ করা হবে প্রিপেইড ডায়নামিক স্মার্ট মিটার বসানো, যারা আয়করদাতা নন তাদের জন্য- ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সম্পূর্ণ বিনা মাশুলে, ২০০ ইউনিট পর্যন্ত অর্ধেক দামে।
৮। মাইক্রো ফিনান্স সংস্থাগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা।
৯। নদীভাঙন রোধে কার্যকর কর্মসূচি, খাল, বিল, পুকুর, জলাভূমি এবং নদী রক্ষায় কঠোর আইন।
১০। দুর্নীতির বিরুদ্ধে আপসহীন তদন্ত, বিচারের জন্য বিশেষ তদন্ত কমিশন গঠন।
১১। নারী নিরাপত্তা, ক্ষমতায়ন: ৫ বছরের মধ্যে ২০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী তৈরি, তামান্না, অভয়া-সহ সকল নির্যাতিতার ন্যায়বিচার, প্রতিটি জেলায় পুলিশের নিজস্ব কিন্তু 'স্বশাসিত অভয়া বাহিনী'।
১২। প্রবীণদের জন্য 'স্বাস্থ্য সেবা' প্রকল্প, সব দরিদ্র প্রবীণ নাগরিকদের জন্য ৬,০০০ টাকা বার্ধক্য আ।
১৩। সংখ্যালঘু ও আদিবাসী এলাকায় স্কুল-কলেজ-হোস্টেল তৈরিতে অগ্রাধিকার, বাড়ানো হবে উচ্চশিক্ষায় বৃত্তি ও সংরক্ষণ, ধর্মীয় স্বাধীনতায় নিরাপত্তা সুনিশ্চিত করা, সংখ্যালঘু ও আদিবাসী প্রধান অঞ্চলের জন্য আলাদা উন্নয়ন বোর্ড, সংখ্যালঘু ও আদিবাসী সংস্কৃতির পূর্ণ মর্যাদা ও সুরক্ষা দান, আদিবাসীদের জমি ও বনাধিকার আইনি সুরক্ষায় নিশ্চিত করা। তফসিলি জাতি উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণের অধিকার এবং মর্যাদা ফিরিয়ে আনা হবে।
#বাংলার #পুনর্জাগরণ
#দুর্নীতি-মুক্ত স্বচ্ছ সংবেদনশীল প্রশাসন
#প্রাণবন্ত গণতন্ত্র
#মন্দির-মসজিদ নয়, কাজ
#নারী নিরাপত্তা ও ক্ষমতায়ন
#শান্তি-শৃঙ্খলা রক্ষায় কঠোর
#মৌলবাদের প্রশ্নে জিরো টলারেন্স
#লুটেরার ফ্র্যাঞ্চাইজি নয়, তোলাবাজ-মুক্ত নতুন বাংলা
বিমান বসু সভাপতি, বামফ্রন্ট কমিটি, পশ্চিমবঙ্গ
মহঃ সেলিম, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)
স্বপন ব্যানার্জি, ভারতের কমিউনিস্ট পার্টি
তপন হোড়, আর এস পি
নরেন চ্যাটার্জি, সারা ভারত ফরওয়ার্ড ব্লক
সুভাষ রায়, আর সি পি আই
আশীষ চক্রবর্তী, মার্কসবাদী ফরওয়ার্ড ব্লক
শিপ্রা চক্রবর্তী, ওয়ার্কার্স পার্টি
প্রবীর ঘোষ, ভারতীয় বলশেভিক পার্টি
প্রকাশ: ০৫-এপ্রিল-২০২৬