Patra Gram Panchayat

Patra Gram Panchayat মানুষের উন্নয়ন,আমাদের অঙ্গীকার।
আসুন সবাই মিলে উন্নত গ্রাম পঞ্চায়েত গড়ে তুলি।���

31/12/2025

পাতড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে আমি আপনাদের প্রত্যেককে আন্তরিক নববর্ষ ২০২৬-এর শুভেচ্ছা জানাই। আমাদের এই নতুন বছর হোক উন্নত রাস্তাঘাট, আলোকোজ্জ্বল পঞ্চায়েত, পরিচ্ছন্ন পরিবেশ, শিশুদের মানসম্মত শিক্ষা এবং সবার সুস্বাস্থ্যে ভরপুর একটি বছর। আমাদের ঐক্য, স্বচ্ছ প্রশাসন এবং একসঙ্গে কাজ করার মানসিকতাই গড়ে তুলবে আরও অন্তর্ভুক্তিমূলক, উন্নত ও সুখী পঞ্চায়েত। আপনাদের বিশ্বাসই আমার সবচেয়ে বড় দায়িত্ব, আর ২০২৬ সালে আমি আবারও অঙ্গীকার করছি সৎভাবে সেবা করা, সময়মতো সহায়তা পৌঁছে দেওয়া এবং প্রতিটি নাগরিকের কথা মন দিয়ে শোনার। আপনাদের এবং আপনাদের পরিবারের সবার জীবন ভরে উঠুক মর্যাদা, সুযোগ এবং আশার আলোর নতুন অধ্যায়ে। 🙏🙏🙏

21/12/2025

আগামীকাল থেকে পাতড়া গ্রাম পঞ্চায়েতের সমস্ত বুথ কেন্দ্রে নতুন ভোটার, ভোটার কার্ডের ভুল সংশোধন এবং ভোটার স্থানন্তকরণ (অন্য জায়গার কার্ড এখানে নিয়ে আসা বা এখানকার কার্ড অন্য জায়গায় নিয়ে যাওয়া) এর কাজ শুরু হবে। এই সংক্রান্ত বিষয়ে যারা কাজ করাতে চাইছেন তারা আগামীকাল থেকে অতি অবশ্যই বুথ কেন্দ্র থেকে ফর্ম সংগ্রহ করে নেবেন।

পাতড়া গ্রাম পঞ্চায়েতের আয়োজনে প্রতি বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হলো বার্ষিক গ্রাম সভা, বাগদা উপাসনা নার্সারি ও কেজি স...
19/12/2025

পাতড়া গ্রাম পঞ্চায়েতের আয়োজনে প্রতি বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হলো বার্ষিক গ্রাম সভা, বাগদা উপাসনা নার্সারি ও কেজি স্কুলের মাঠে।
আজ এই সভা থেকে পাতড়া গ্রাম পঞ্চায়েতের প্রতিটি সংসদ, প্রতিটি বুথ প্রতিজ্ঞাবদ্ধ হলাম আগামী অর্থবর্ষের উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে। আমরা আরো প্রতিজ্ঞাবদ্ধ হলাম মানুষের সমস্ত সমস্যার সমাধানের লক্ষ্যে। হাজারো মানুষের এই ঢল আমাদেরকে বুঝিয়ে দিলো যে তারা সকলে আমাদের সঙ্গে উন্নয়নের এই জাহাজকে বন্দরে হাজির করাতে কাঁধে কাঁধ মিলে লড়াই করতে প্রস্তুত।
এই উন্নয়নের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমরা পেয়েছি ডায়মন্ড হারবার ২নং পঞ্চায়েত সমিতির সভানেত্রী মাননীয়া লায়লা বিবি মহাশয়াকে। আমরা পেয়েছি ডায়মন্ড হারবার ২নং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মাননীয় বরজাহান শেখ মহাশয়কে। আমরা পেয়েছি বিশিষ্ট সমাজসেবী মকবুল হক সেখ(বুলা), হোসেন মন্ডল, নাজিম উদ্দিন মোল্লা, বরেন্দ্রনাথ মন্ডলসহ আরো অনেক বিশিষ্ট মানুষজনকে।
এই সভার আয়োজক পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানসহ সকল বুথের সদস্য ও সদস্যাগণ এবং পঞ্চায়েতের সকল স্তরের কর্মীবৃন্দের কঠোর পরিশ্রমসহ উজ্জ্বল উপস্থিতি এই সভাকে সাফল্যমণ্ডিত করতে বাধ্য করেছে।
আগামী অর্থবর্ষের উন্নয়নের জোয়ার আপনাদেরকে জানান দেবে আপনাদের এই কঠোর পরিশ্রমের ফল হিসাবে।
পাতড়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সকল নাগরিককে অনেক অনেক ধন্যবাদ আমাদের অঙ্গীকারবদ্ধ হওয়ার এই সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য।🙏🙏🙏

18/12/2025
 #মাননীয়া_মুখ্যমন্ত্রী_মমতা_বন্দোপাধ্যায়ের_অনুপ্রেরণায়_পথশ্রী_রাস্তাশ্রী_৪_প্রকল্পের বাস্তবায়নে  #ডায়মন্ড_হারবার_২ন...
18/12/2025

#মাননীয়া_মুখ্যমন্ত্রী_মমতা_বন্দোপাধ্যায়ের_অনুপ্রেরণায়_পথশ্রী_রাস্তাশ্রী_৪_প্রকল্পের বাস্তবায়নে #ডায়মন্ড_হারবার_২নং_ব্লকের অন্তর্গত #পাতড়া_গ্রাম_পঞ্চায়েতের #পাতালপুঞ্জ গ্রামে বরেন মন্ডলের বাড়ি হইতে পাঁচুলাল হালদারের বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তার উদ্বোধনের কিছু উজ্জ্বল মুহূর্ত।
উপস্থিত ছিলেন #পাতড়া_গ্রাম_পঞ্চায়েতের #প্রধান_মাননীয়_আজহার_উদ্দিন_আদলদার মহাশয়, #উপপ্রধান_মাননীয়_বিপ্লব_মন্ডল মহাশয়, #বিশিষ্ট_সমাজসেবী_মকবুল_হক_শেখ মহাশয়, #বিশিষ্ট_সমাজসেবী_আখন_সাকিল_আনসারী মহাশয়, #বিশিষ্ট_সমাজসেবী_ও_শিক্ষক_মাননীয়_বরেন্দ্রনাথ_মন্ডল মহাশয়, #গ্রাম_পঞ্চায়েত_সদস্য_মাননীয়_তসলিম_মোল্লা মহাশয়, #গ্রাম_পঞ্চায়েত_সদস্য_মাননীয়_আরফদ_মোল্লা মহাশয়, #গ্রাম_পঞ্চায়েত_সদস্য_মাননীয়_রাজু_মোল্লা মহাশয়, ও
#বিশিষ্ট_সমাজসেবী_মাননীয়_হোসেন_মন্ডল মহাশয়।
এছাড়াও উপস্থিত ছিলেন #পাতালপুঞ্জ_গ্রামের শতাধিক সাধারণ মানুষ।

Address

66C4+GV6, Mollapukur
Diamond Harbour
743368

Opening Hours

Monday 10am - 6pm
Tuesday 10am - 6pm
Wednesday 10am - 6pm
Thursday 10am - 6pm
Friday 10am - 6pm

Telephone

+917797367011

Website

Alerts

Be the first to know and let us send you an email when Patra Gram Panchayat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share