BJP Maheshtala Mandal 6

BJP Maheshtala Mandal 6 ভারতীয় জনতা পার্টি, মহেশতলা মণ্ডল ৬-এর অফিসিয়াল ফেসবুক পেজ। সাংগঠনিক কার্যক্রম, জনসেবা, কর্মসূচি।

27/08/2026

🇮🇳 গতকাল এর অনুষ্ঠানে ভারতীয় জনতা পার্টির ১০০ দিনের কর্মসূচি উপলক্ষে উপস্থিত থেকে বক্তব্য রাখার সুযোগ পেলাম। সংগঠনের কর্মী-সমর্থকদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ মুহূর্তে মিলিত হয়ে আগামী দিনের পথচলার বার্তা তুলে ধরা হলো।

দেশ ও মানুষের স্বার্থে আরও শক্তিশালী হোক আমাদের সংগঠন। 🇮🇳🙏

গুপি দার কথা।

🎤 আজ TV9 Bangla Mega Conclave অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। বাংলার বর্তমান পর...
27/08/2026

🎤 আজ TV9 Bangla Mega Conclave অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। বাংলার বর্তমান পরিস্থিতি, সরকারের ১০০ দিনের কাজ এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

🚀 আজ নিউটাউনে বাংলার তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা।LTM-এর অত্যাধুনিক ‘আনন্দ নিকেতন’ IT ক্যাম্পাসের উদ্ব...
27/08/2026

🚀 আজ নিউটাউনে বাংলার তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা।

LTM-এর অত্যাধুনিক ‘আনন্দ নিকেতন’ IT ক্যাম্পাসের উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়।

🇮🇳 গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় 🇮🇳এসেল গ্রুপের চেয়ারম্যান এবং জি এন্টারটেইনমেন্ট-এর চেয়ারম্যান ডঃ সুভাষ চন্...
26/08/2026

🇮🇳 গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় 🇮🇳

এসেল গ্রুপের চেয়ারম্যান এবং জি এন্টারটেইনমেন্ট-এর চেয়ারম্যান ডঃ সুভাষ চন্দ্র আজ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে রাজ্যের বিনোদন, গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন, বিনিয়োগ ও সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়।

পশ্চিমবঙ্গের উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনার লক্ষ্যে এই ধরনের উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 🤝

🪷 বিজেপি মহেশতলা মন্ডল ৬ 🪷

#মহেশতলামন্ডল৬

🇮🇳 সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ মতবিনিময় 🇮🇳ছত্তিশগড়ের মহামান্য রাজ্যপাল শ্রী রমেন ডেকার-এর সঙ্গে লোকভবনে সৌজন্য সাক্ষ...
26/08/2026

🇮🇳 সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ মতবিনিময় 🇮🇳

ছত্তিশগড়ের মহামান্য রাজ্যপাল শ্রী রমেন ডেকার-এর সঙ্গে লোকভবনে সৌজন্য সাক্ষাৎ করেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়।

সাক্ষাৎকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় হয়।

🤝 পারস্পরিক সৌজন্য ও সুসম্পর্কের এক সুন্দর মুহূর্ত।

🪷 বিজেপি মহেশতলা মন্ডল ৬ 🪷

সৌজন্যসাক্ষাৎ #মতবিনিময় #পশ্চিমবঙ্গ #বিজেপি #মহেশতলামন্ডল৬

🇮🇳🇮🇳 UPI-এর ১০ বছর — ডিজিটাল ভারতের এক গর্বের যাত্রা২০১৬ সালে যাত্রা শুরু করে UPI আজ ভারতের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় এক...
26/08/2026

🇮🇳🇮🇳 UPI-এর ১০ বছর — ডিজিটাল ভারতের এক গর্বের যাত্রা

২০১৬ সালে যাত্রা শুরু করে UPI আজ ভারতের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। দ্রুত, সহজ ও নিরাপদ ডিজিটাল পেমেন্টের মাধ্যমে দেশের কোটি কোটি মানুষ প্রতিদিন উপকৃত হচ্ছেন।

১০ বছরের এই সাফল্য শুধু প্রযুক্তির অগ্রগতি নয়—এটি আত্মনির্ভর ও ডিজিটাল ভারতের শক্তিশালী অগ্রযাত্রার প্রতীক। 🇮🇳

🇷🇺🇮🇳🤝🇷🇺 ভারত-রাশিয়া বন্ধুত্বের নতুন অধ্যায়আজ মস্কোতে রাশিয়ার রাষ্ট্রপতি মাননীয় ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ অত্যন...
26/08/2026

🇷🇺🇮🇳🤝🇷🇺 ভারত-রাশিয়া বন্ধুত্বের নতুন অধ্যায়
আজ মস্কোতে রাশিয়ার রাষ্ট্রপতি মাননীয় ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত বার্তা তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে।
২৭তম IRIGC-TEC বৈঠকের আলোচনার বিষয়বস্তু এবং বিভিন্ন ক্ষেত্রে ভারত-রাশিয়া সহযোগিতার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও মতবিনিময় হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত ও রাশিয়ার ঐতিহাসিক বন্ধুত্ব আরও শক্তিশালী হোক—এই কামনা। 🇮🇳❤️🇷🇺
ভারত-রাশিয়া মৈত্রী অটুট থাকুক।

25/08/2026

অন্নপূর্ণা যোজনার প্রাপ্য টাকা থেকে যোগ্য মা, দিদি ও বোনেরা যাতে আর বঞ্চিত না হন, সেই দাবিতে আজ মহেশতলা পৌরসভা ঘেরাও অভিযানে সরব হলেন ডায়মন্ড হারবার জেলার সভাপতি মাননীয়া সোমা ঘোষ দিদি।

যোগ্য উপভোক্তারা যাতে দ্রুত তাঁদের প্রাপ্য যোজনার টাকা পান, সেই দাবিতে প্রশাসনের কাছে জোরালোভাবে দাবি জানানো হয়েছে।

বঞ্চিত মা, দিদি ও বোনেদের ন্যায্য অধিকার আদায়ের এই লড়াইয়ে আমরা তাঁদের পাশে আছি এবং থাকব। 🧡💪

#অন্নপূর্ণাযোজনা #মহেশতলা #মহেশতলাপৌরসভা #ডায়মন্ডহারবার #সোমাঘোষ #নারীরঅধিকার #জনসেবায়_বিজেপি

Address

মহেশতলা মণ্ডল/৬ (মহেশতলা পৌরসভা ওয়ার্ড নং ৩২, ৩৩, ৩৪, ৩৫), মহেশতলা বিধানসভা
Diamond Harbour
700140

Website

Alerts

Be the first to know and let us send you an email when BJP Maheshtala Mandal 6 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share