Rohit Islam KCF

Rohit Islam KCF Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rohit Islam KCF, Social service, On Side of Sanghati Maidan, Main Road, Coochbehar, Dinhata.

দিনহাটা হাসপাতালে চিকিৎসাধীন জোবেদা বিবি'র জন্য রোজা রেখেই স্বেচ্ছায় রক্তদান করলেন   এর অন্যতম সদস্য "মিজানুর ইসলাম" মহ...
12/03/2026

দিনহাটা হাসপাতালে চিকিৎসাধীন জোবেদা বিবি'র জন্য রোজা রেখেই স্বেচ্ছায় রক্তদান করলেন এর অন্যতম সদস্য "মিজানুর ইসলাম" মহাশয়।

দিনহাটা, নয়ারহাটের বাসিন্দা জোবেদা বিবি মহাশয়ার শরীরে হিমোগ্লোবিন একেবারে সংকীর্ণতার জন্য তিনি দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল অর্থাৎ 11ই মার্চ ওনার পরিবার রক্তের প্রয়োজনে এর সাথে যোগাযোগ করেন।
তাদের আবেদনে সাড়া দিতে সারাদিন রোজা রেখেও রক্তদান করতে এগিয়ে আসেন KCF এর সদস্য মিজানুর ইসলাম মহাশয়।🥰 উল্লেখ্য যে, এবার তিনি স্বেচ্ছায় 16(ষষ্ঠদশ)তম রক্তদান করলেন।🩸💝

KCF - এর সকল সদস্যদের পক্ষ থেকে 'Mijanur Islam' কে জানাই কুর্ণিশ ও রক্তিম অভিনন্দন।🌹❤️
তৎসঙ্গে রোগীর দ্রুত আরোগ্য কামনা করি।🙏
"খুশির ছোঁয়া ফাউন্ডেশন~KCF"
12.03.2026

দিনহাটা, নটকোবাড়ির বাসিন্দা নছিরন বিবি মহাশয়ার জন্য প্রয়োজনীয় গ্রুপের র*ক্তের ব্যবস্থা করলো KCF।🌹গতকাল অর্থাৎ 20.09....
21/09/2025

দিনহাটা, নটকোবাড়ির বাসিন্দা নছিরন বিবি মহাশয়ার জন্য প্রয়োজনীয় গ্রুপের র*ক্তের ব্যবস্থা করলো KCF।🌹

গতকাল অর্থাৎ 20.09.25 তারিখ, দিনহাটা ডিভাইন না*র্সিংহোমে চি*কিৎসাধীন 'নছিরন বিবি' মহাশয়ার জন্য "🅱️➕" গ্রুপের র*ক্তের প্রয়োজনে আমরা দিনহাটা, বোর্ডিং পাড়া, 2 নং ওয়ার্ডের বাসিন্দা "কুন্দন সিং" মহাশয়ের সাথে যোগাযোগ করি এবং আমাদের একটা ফোন পাওয়া মাত্রই কুন্দন বাবু এগিয়ে আসেন স্বেচ্ছায় র*ক্তদান করে রো*গীর পাশে দাঁড়াতে।🥰
পূর্বেও কুন্দন বাবু, আমাদের কল করা মাত্রই স্বেচ্ছায় র*ক্তদান করতে এগিয়ে এসেছেন।🌻

KCF এর সকল সদস্যদের পক্ষ থেকে কুন্দন সিং মহাশয়কে জানাই র*ক্তিম অভিনন্দন ও কুর্ণিশ।🌹 তৎসঙ্গে রো*গীর দ্রুত আরোগ্য কামনা করি।🤲

খুশির ছোঁয়া ফাউন্ডেশন- KCF
Date ~ 21.09.25

দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন মোমিনুর মিয়া মহাশয়ের জন্য প্রয়োজনীয় গ্রুপের রক্তের ব্যবস্থা করলো KCF।🌹রোগীর পরিচ...
19/09/2025

দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন মোমিনুর মিয়া মহাশয়ের জন্য প্রয়োজনীয় গ্রুপের রক্তের ব্যবস্থা করলো KCF।🌹

রোগীর পরিচয়👇
---------------------
নাম ~মোমিনুর মিয়া
লিঙ্গ~ পুরুষ
রক্তের গ্রুপ ~ 🅰️➕
সমস্যা ~ রক্তশূন্যতা,
ঠিকানা ~ দিনহাটা, আবুতারা, নন্দিনা।

গতকাল অর্থাৎ 18.09.25 তারিখ, দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন মোমিনুর মিয়া মহাশয়ের জন্য আমরা KCF - এর পক্ষ থেকে কার্ডের মাধ্যমে এক ইউনিট "🅰️➕" গ্রুপের রক্তের ব্যবস্থা করে ওনার পরিবারের হাতে তুলে দিতে সক্ষম হই।🌻

KCF - এর পক্ষ থেকে রোগীর দ্রুত অরোগ্য কামনা করি।🙏

খুশির ছোঁয়া ফাউন্ডেশন- KCF
Date ~ 19.09.25

"দিনহাটা নার্সিংহোম"- এ চিকিৎসাধীন খার্জিনা বিবি মহাশয়ার জন্য 2 ইউনিট প্রয়োজনীয় গ্রুপের রক্তের ব্যবস্থা করলো "খুশির ছ...
18/09/2025

"দিনহাটা নার্সিংহোম"- এ চিকিৎসাধীন খার্জিনা বিবি মহাশয়ার জন্য 2 ইউনিট প্রয়োজনীয় গ্রুপের রক্তের ব্যবস্থা করলো "খুশির ছোঁয়া ফাউন্ডেশন"।🌹

দিনহাটা নার্সিংহোম - এ চিকিৎসাধীন, দিনহাটা, গোসানিমারী 2, ছোট নাটাবাড়ির বাসিন্দা খার্জিনা বিবি মহাশয়ার টিউমার অপারেশনের জন্য 2 ইউনিট "⭕➖" গ্রুপের রক্তের প্রয়োজনে ওনার পরিবার, আমাদের টিম KCF - এর সাথে যোগাযোগ করেন।
গতকাল অর্থাৎ 17.09.25 তারিখ ব্লাড ব্যাংকে 1 ইউনিট "⭕➖" গ্রুপের রক্তের স্টক থাকায় আমরা অন্য গ্রুপের রক্তের পরিবর্তে প্রয়োজনীয় গ্রুপের রক্ত সংগ্রহ করে মহাশয়ার পরিবারের হাতে তুলে দেই।

আজ আবারও 1 ইউনিট রক্তের প্রয়োজনে আমরা যোগাযোগ করি দিনহাটারই বাসিন্দা "বৃন্ত মজুমদার" দাদার সাথে। তিনি প্রতি 3 মাস অন্তর অন্তরই এগিয়ে আসেন স্বেচ্ছায় রক্তদান করে মুমূর্ষ রোগীদের পাশে দাঁড়াতে। এবারও আমাদের একটা ফোন পাওয়া মাত্রই তিনি ছুটে আসেন খার্জিনা বিবি মহাশয়ার জন্য স্বেচ্ছায় রক্তদান করতে।🌻

- এর পক্ষ থেকে রক্তযোদ্ধা বৃন্ত মজুমদার দাদাকে জানাই রক্তিম অভিনন্দন ও কুর্ণিশ।🩸❤️ তৎসঙ্গে খার্জিনা বিবি মহাশয়ার দ্রুত আরোগ্য কামনা করি।

খুশির ছোঁয়া ফাউন্ডেশন- KCF
তারিখ~ 18/09/2025

ইফতারির পর একটি ছোট্ট শিশুর জন্য   - এর মধ্য দিয়ে স্বেচ্ছায় রক্তদান "আরমান আলি" মহাশয়ের।🩸🌻দিনহাটা মহকুমা হাসপাতালে চি...
25/03/2025

ইফতারির পর একটি ছোট্ট শিশুর জন্য - এর মধ্য দিয়ে স্বেচ্ছায় রক্তদান "আরমান আলি" মহাশয়ের।🩸🌻

দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন, 11 বছরের "মিরাজুল মোমিন"- এর প্রতি মাসে রক্তের প্রয়োজন হয়। গতকালও তার জন্য "⭕➕" গ্রুপের রক্তের প্রয়োজনে তার পরিবার শত চেষ্টা করেও রক্তের ব্যবস্থা করে উঠতে পারেনি। দিনহাটা মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টারে রক্তের স্টক না থাকায় কোন সহায়তা পাওয়া যায়নি। এরপরই তারা যোগাযোগ করে আমাদের টিম "খুশির ছোঁয়া ফাউন্ডেশন ~KCF"- এর সাথে। আমরা রক্তদাতা চেয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমকে কেন্দ্র করে আবেদন মূলক পোস্ট করতে থাকি। KCF যোদ্ধা নয়ন ভাইয়ের হোয়াটস অ্যাপ স্ট্যাটাস দেখে দিনহাটা, নয়ারহাটের বাসিন্দা "আরমান আলি" মহাশয় তার সাথে যোগাযোগ করেন এবং ইফতারির পরই ছুটে আসেন স্বেচ্ছায় রক্তদান করতে।🌹

KCF - এর পক্ষ থেকে রক্তযোদ্ধা "আরমান আলি" মহাশয়কে জানাই রক্তিম অভিনন্দন ও কুর্ণিশ।🎉🥰
তৎসঙ্গে শিশুটির দ্রুত আরোগ্য কামনা করি।🙏

খুশির ছোঁয়া ফাউন্ডেশন- KCF

রোগী "অঞ্জলী বর্মন" মহাশয়ার  জন্য প্রয়োজনীয় গ্রুপের রক্তের ব্যবস্থা করল  ।🌻✊তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অঞ্...
25/03/2025

রোগী "অঞ্জলী বর্মন" মহাশয়ার জন্য প্রয়োজনীয় গ্রুপের রক্তের ব্যবস্থা করল ।🌻✊

তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অঞ্জলী বর্মন মহাশয়ার জন্য "🆎➕" গ্রুপের রক্তের প্রয়োজনে ওনার পরিবার KCF এর সাথে যোগাযোগ করেন এবং KCF - এর মধ্য দিয়ে স্বেচ্ছায় রক্তদান করতে এগিয়ে আসেন দিনহাটা, গোবরাছাড়ার বাসিন্দা "বিদ্যুৎ বর্মন" মহাশয়। তবে বিদ্যুৎ বর্মন মহাশয়ের রক্তের গ্রুপ 🅱️➕ হওয়ায়, আমরা রক্ত সংগ্রহ করার পর সেই প্যাকেটের পরিবর্তে দিনহাটা মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টারে মজুত থাকা 🆎➕ গ্রুপের রক্ত সংগ্রহ করে ওনার পরিবারের হাতে তুলে দিতে সক্ষম হই।🌹

টিম KCF- এর পক্ষ থেকে রক্তযোদ্ধা বিদ্যুৎ বর্মন মহাশয়কে জানাই রক্তিম অভিনন্দন ও কুর্নিশ।🥰 তৎসঙ্গে রোগীর দ্রুত আরোগ্য কামনা করি।🙏

খুশির ছোঁয়া ফাউন্ডেশন~KCF

  যোদ্ধা "তন্ময় রায়" ভাইয়ের জন্মদিন পালন KCF কেই মাধ্যম করে রাতের আহার বিতরণের মধ্য দিয়ে।🥰🌹দিনহাটা, বাসন্তীর হাটের ব...
24/03/2025

যোদ্ধা "তন্ময় রায়" ভাইয়ের জন্মদিন পালন KCF কেই মাধ্যম করে রাতের আহার বিতরণের মধ্য দিয়ে।🥰🌹

দিনহাটা, বাসন্তীর হাটের বাসিন্দা "তন্ময় রায়" টিম KCF এরই একনিষ্ঠ সদস্য। গতকাল ভাইয়ের জন্মদিন উপলক্ষে সে "খুশির ছোঁয়া: FOOD FOR HOMELESS PEOPLE " মারফৎ এগিয়ে আসে দিনহাটা শহর সংলগ্ন এলাকার সমস্ত ভবঘুরে মানুষদের হাতে রাতের আহার তুলে দিয়ে জন্মদিনের আনন্দ দ্বিগুণ করে তুলতে।🎉😍

- এর সকল সদস্যদের পক্ষ থেকে ভাইকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা এবং জন্মদিন উপলক্ষে এত সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করার জন্য জানাই কুর্ণিশ।💝

খুশির ছোঁয়া ফাউন্ডেশন- KCF
Date ~ 24.05.2025

আর ক'টা দিন পেরোলেই ঈদ।🌙😍গোটা একটি বছর প্রতীক্ষার পর পবিত্র মাহে রমজান শেষ হতেই উৎসবের এই বিশেষ দিনটি বয়ে নিয়ে আসে খুশ...
17/03/2025

আর ক'টা দিন পেরোলেই ঈদ।🌙😍
গোটা একটি বছর প্রতীক্ষার পর পবিত্র মাহে রমজান শেষ হতেই উৎসবের এই বিশেষ দিনটি বয়ে নিয়ে আসে খুশির আমেজ, অনেক আনন্দ, নিত্য নতুন পরিধানের বাহার, নতুন আয়োজন হলেও তা সকল স্তরের মানুষের ভাগ্যে জোটে না, সাধ্যের অভাবে অনেক অসহায় মানুষের কাছে এসব স্বপ্নই রয়ে যায়, অর্থের অভাবের কাছে ঈদের আনন্দ কার্যত ফিকে হয়ে যায়।
তাই তাদের কথা ভেবে প্রতিবারের মতো এবারও খুশির ছোঁয়া ফাউন্ডেশন- KCF এই আসন্ন ঈদে একটি বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করেছে।🥰 যা বাস্তবায়ন করার জন্য আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য।🤲
আপনারা নিজ নিজ সাধ্য অনুযায়ী অর্থ কিংবা পোশাক (লুঙ্গি,পাঞ্জাবি,শাড়ি, বাচ্চাদের পোশাক) দিয়ে আমাদের এই কাজে সামিল হতে পারেন।

• অর্থ প্রেরণের ঠিকানা: 8512932180 (PHONPE/GPAY/PAYTM)
• যোগাযোগ: 7319166062 (রোহিত)
8016317793 (নয়ন)
9476404200(রাজ)
7602445607(কাদেনুর)

দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন 'রাবেয়া বিবি'র জন্য ইফতার সেরেই স্বেচ্ছায় রক্তদান করলেন আমাদের রাজ।দিনহাটা, নয়ারহ...
09/03/2025

দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন 'রাবেয়া বিবি'র জন্য ইফতার সেরেই স্বেচ্ছায় রক্তদান করলেন আমাদের রাজ।

দিনহাটা, নয়ারহাটের বাসিন্দা 'রাবেয়া বিবি' মহাশয়া ডায়ালিসিস এর রোগী। হিমোগ্লোবিন সংকীর্ণতার জন্য তিনি বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। গত 7ই মার্চ ওনার পরিবার রক্তের প্রয়োজনে - এর সাথে যোগাযোগ করেন। এরপর ইফতার সেরেই KCF - এর মধ্য দিয়ে স্বেচ্ছায় রক্তদান করতে এগিয়ে আসেন KCF - এরই একনিষ্ঠ সদস্য 'রাজ ইসলাম' ভাই।🥰
উল্লেখ্য যে, এবার রাজ ভাই স্বেচ্ছায় 12 (দ্বাদশ)তম রক্তদান করলেন।🩸💝

KCF - এর সকল সদস্যদের পক্ষ থেকে 'রাজ ইসলাম' ভাইকে জানাই কুর্ণিশ ও রক্তিম অভিনন্দন।🌹❤️
তৎসঙ্গে রোগীর দ্রুত আরোগ্য কামনা করি।🤲

খুশির ছোঁয়া ফাউন্ডেশন- KCF

বিবাহবার্ষিকী উপলক্ষ্যে   মারফৎ সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য রাতের আহারের ব্যবস্থা করলেন 'নাম প্রকাশে অনিচ্ছুক' একজন...
03/03/2025

বিবাহবার্ষিকী উপলক্ষ্যে মারফৎ সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য রাতের আহারের ব্যবস্থা করলেন 'নাম প্রকাশে অনিচ্ছুক' একজন সহৃদয় দিদি, যিনি পেশায় নার্স।🎉🥰

গতকাল অর্থাৎ 02 মার্চ, 2025 তারিখ দিনহাটা, প্রান্তিক বাজারের বাসিন্দা 'নাম প্রকাশে অনিচ্ছুক' একজন সহৃদয় দিদি, যিনি পেশায় একজন নার্স, তার বিবাহবার্ষিকী উপলক্ষ্যে আমাদের মারফৎ এগিয়ে এলেন দিনহাটা শহর সংলগ্ন এলাকার সমস্ত ভবঘুরে ও স্টেশন পাড়ায় বসবাসরত কিছু অসহায় মানুষদের হাতে রাতের আহার তুলে দিয়ে তার জীবনের এই বিশেষ দিনটির আনন্দ আরো দ্বিগুন করে তুলতে।❤️🌹
খাদ্য তালিকায় ছিল ~
♦️ ভাত,
♦️ ডাল,
♦️ ভাজা,
♦️ সব্জি
♦️মাছ এবং
♦️ মিষ্টি।

টিম এর পক্ষ থেকে দিদিকে জানাই কুর্ণিশ এবং জানাই অনেক অনেক শুভ কামনা।🎉🥰

আর গতকালকের এই কর্মসূচিটি সম্পূর্ণ করেছে আমাদের টিম এর দুজন একনিষ্ঠ সদস্য নয়ন ভাই ও মিসবা ভাই।❤️

খুশির ছোঁয়া ফাউন্ডেশন- KCF
Date ~ 03.03.25

একটি অসহায় পরিবারের কন্যার বিবাহে অতি সামান্য সহযোগিতা টিম  ~ এর।গত 17 ফেব্রুয়ারী, দিনহাটা মহকুমার পেটলার অন্তর্গত দ্ব...
28/02/2025

একটি অসহায় পরিবারের কন্যার বিবাহে অতি সামান্য সহযোগিতা টিম ~ এর।

গত 17 ফেব্রুয়ারী, দিনহাটা মহকুমার পেটলার অন্তর্গত দ্বারিকামারীর বাসিন্দা "শ্রীযুক্ত গুরুদাস দাস" মহাশয়ার কন্যা কৃষ্ণা দাস বোনের বিবাহের জন্য আমরা সহযোগিতার আবেদন জানিয়ে একটি পোস্ট করেছিলাম। গত 25 শে ফেব্রুয়ারি বোনটির শুভ বিবাহের অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছিল।🎉 সকলের সহযোগিতার মধ্য দিয়ে কনের শাড়ির সেট এবং নগদ 4500/- (চার হাজার পাঁচশত) টাকা আমরা বোনটির পরিবারের হাতে তুলে দিতে সক্ষম হই।🥰
যারা যারা সহযোগিতা করেছেন, তাদের সকলকে জানাই ধন্যবাদ এবং বোনটির আগামী জীবন সুন্দর হোক এই কামনাই করি।🤲

খুশির ছোঁয়া ফাউন্ডেশন- KCF

 #সারমেয়র_রক্তদান_কলকাতায়। লিওর প্রাণ বাঁচাতে রক্ত দিল কোকো। লিও,ডোবারম্যান, (সত্যজিৎ বিদ্যার্থীর 10 মাস বয়সী মেল পোষ...
26/02/2025

#সারমেয়র_রক্তদান_কলকাতায়।
লিওর প্রাণ বাঁচাতে রক্ত দিল কোকো।
লিও,ডোবারম্যান, (সত্যজিৎ বিদ্যার্থীর 10 মাস বয়সী মেল পোষ্য), রক্তের রোগে আক্রান্ত। হিমোগ্লোবিন কাল 3.0 তে নেমেছিল। জরুরী ভিত্তিতে রক্ত দেওয়া দরকার ছিল।
রক্ত দান করলেন কোকো। ঋষিকান্ত মুখোপাধ্যায়ের দশ বছর বয়সী ফিমেল গোল্ডেন রিট্রিভার।
কাল রক্ত পেয়ে লিও একটু ভালো। এরপর ডায়ালিসিস,কেমোথেরাপি হবার কথা।
গোটা চিকিৎসা চলছে অ্যানিম্যাল হেলথ প্যাথলজিকাল ল্যাবে, প্রতীপ চক্রবর্তীর নেতৃত্বে। রয়েছেন চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা। পোষ্যদের চিকিৎসার আধুনিক সব যন্ত্র বসিয়েছেন প্রতীপ বাবু। সেই ইউনিট যে এত জটিল চিকিৎসা পরিষেবা দিচ্ছে, জেনে একজন পোষ্যপ্রেমী হিসেবে ভালো লাগলো। প্রতীপ বাবু এবং তার টিমকে অনেক অনেক শুভেচ্ছা। কোকোকে অনেক অনেক ভালোবাসা। সেইসাথে লিও দ্রুত সুস্থ হয়ে উঠুক এই কামনা করি।

Address

On Side Of Sanghati Maidan, Main Road, Coochbehar
Dinhata
736135

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rohit Islam KCF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category