CPIM Durgapur

Directions

CPIM Durgapur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CPIM Durgapur, Political Party, durgapur, Durgapur.

15/08/2026
10/08/2026

আজ পশ্চিম বর্ধমানে CPIM-এর “জেল ভরো কর্মসূচি”—১৫ দফা দাবির আদায়ের লক্ষ্যে জোরদার আন্দোলন।
জনগণের অধিকার, গণতন্ত্র ও মানুষের ন্যায্য দাবির পক্ষে এই লড়াই চলবে। ✊🚩

লাল ঝান্ডার লড়াই, মানুষের অধিকার আদায়ের লড়াই।

#জেলভরো_কর্মসূচি #১৫দফাদাবি #পশ্চিমবর্ধমান #আন্দোলন #লালঝান্ডা #গণআন্দোলন #জনগণের_দাবি #মানুষের_অধিকার (M)

10/08/2026

আজ পশ্চিম বর্ধমানে CPIM-এর জেল ভরো কর্মসূচি—১৫ দফা দাবির আদায়ের লক্ষ্যে জোরদার আন্দোলন। ✊🚩

শ্রমিকের ন্যায্য অধিকার ও মজুরির দাবিতে, কৃষকের ফসলের ন্যায্য মূল্যের দাবিতে, এবং SIR-এ বাদ পড়া প্রকৃত ভোটারদের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে এই আন্দোলন।

মানুষের অধিকার আদায়ের লড়াই চলবে, লাল ঝান্ডার লড়াই চলবে। 🚩✊

(M)

08/08/2026

মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস গড়ে তুলেছিলেন। সেই দলের টিকিটে মানুষের ভোটে নির্বাচিত হওয়া কিছু বিধায়ক-সাংসদ আজ বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সেই ভোটকেই যেন প্রতারণা করছেন।

এটাই হয়তো রাজনীতির নির্মম পরিহাস—“পাপ কারও বাপকেও ছাড়ে না।”

অন্যদিকে, সিপিআই(এম) আজ বিধানসভায় মাত্র একটি আসন নিয়ে থাকলেও, সাধারণ মানুষের অধিকার, শ্রমজীবী মানুষের স্বার্থ এবং অন্যায়ের বিরুদ্ধে তাদের লড়াই চালিয়ে যাচ্ছে। স্বাধীনতার পর থেকে আজও লাল ঝান্ডা মাথা উঁচু করে মানুষের পাশে থাকার বার্তা বহন করছে।

আসন কম হতে পারে, কিন্তু মানুষের পাশে থাকার লড়াই থেমে নেই।
লাল ঝান্ডা মাথা নত করেনি, করবেও না। 🚩

#লালঝান্ডা #সিপিআইএম #মানুষেরপাশে #জনগণেরভোট #বাংলাররাজনীতি #সংগ্রাম #লড়াইচলবে #লালসেলাম

06/08/2026

ঘাটালে আজ সিপিআই(এম)-এর উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন শতরূপা ঘোষ। হকার উচ্ছেদ, ঘর ভাঙার অভিযোগ এবং সিপিআই(এম) কর্মীদের ওপর হামলার প্রতিবাদে এই মিছিলের আয়োজন করা হয়। মিছিলে অংশগ্রহণকারীরা তাঁদের দাবি ও প্রতিবাদ জনসমক্ষে তুলে ধরেন।

04/08/2026

দুর্গাপুরের বিভিন্ন এলাকায় গরিব মানুষের ঘর ভাঙা হচ্ছে, আবার কোথাও কোথাও ঘর ভেঙে ফেলার নোটিশ দেওয়া হয়েছে। বহু মানুষের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
নতুন সরকার গঠনের অল্প সময়ের মধ্যেই এমন পরিস্থিতি নিয়ে অনেক প্রশ্ন উঠছে। তাই সমস্ত বস্তিবাসী ও সাধারণ মানুষকে বলছি—নিজেদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হোন, ভয় নয়, সংগঠিতভাবে নিজের দাবি তুলে ধরুন।
সামনেই পুরসভা নির্বাচন। নির্বাচনের সময় নানা প্রতিশ্রুতি দেওয়া হবে। তাই ভোট দেওয়ার আগে প্রার্থীদের কাজ, প্রতিশ্রুতি ও মানুষের প্রতি তাঁদের দায়বদ্ধতা বিবেচনা করে সিদ্ধান্ত নিন। আপনার একটি ভোট অত্যন্ত মূল্যবান।





























01/08/2026

পশ্চিম বর্ধমানের জামুড়িয়া এলাকায় মীনাক্ষী মুখার্জির সভাস্থলে এসে কিছু বিজেপি কর্মী 'আমরা সরকারে আছি, তাই এখানে মিটিং করতে পারবেন না'—এমন দাবি করেন। পরে সিপিআই(এম) কর্মীরা তাদের সরিয়ে দেন। গণতন্ত্রে শান্তিপূর্ণ সভা-সমাবেশ করার অধিকার সকলের।

29/07/2026

বাংলার মনীষীদের উপর নোংরমির প্রতিবাদে সিপিআই(এম)-এর শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে হামলা চালায় বিজেপি। পুলিশ উপস্থিত থাকা সত্ত্বেও কীভাবে এমন ঘটনা ঘটল? ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।

27/07/2026

রিপাবলিক বাংলার বিতর্কে সিপিআই(এম)-এর মুখপাত্র কমরেড শুভম একাই নিজের যুক্তি দিয়ে সবার প্রশ্নের জবাব দেন। তর্কের মধ্যেই তিনি রিপাবলিক বাংলাকে কড়া ভাষায় নিজের অবস্থান ব্যাখ্যা করেন আসল দেশ বিরোধী কারা। সিপিআইএম এখন পশ্চিম বাংলার একমাত্র বিরোধী জায়গা পালন করছে।

26/07/2026

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, রান্নার গ্যাস ও পেট্রোলের ক্রমাগত দাম বৃদ্ধি এবং পেট্রোলে ইথানল মেশানোর নীতির বিরুদ্ধে আজ দুর্গাপুরে সিপিআই(এম) ও ডিওয়াইএফআই-এর ডাকে এক প্রতিবাদী গণসমাবেশ অনুষ্ঠিত হয়। আয়োজিত এই সমাবেশে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই-এর নেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জী। মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এবং মানুষের অধিকার রক্ষার লড়াই আরও জোরদার করার আহ্বান জানানো হয়। ✊

Address

Durgapur
Durgapur
713201

Website

Alerts

Be the first to know and let us send you an email when CPIM Durgapur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share