Youths icon Ram & Krishna

Youths icon Ram & Krishna always help needy peoples

13/03/2021
31/01/2021

"যেতে নাহি দিব'। হায়, তবু যেতে দিতে হয় ।"
শিক্ষানিকেতন আজ যেন স্বজন হারানোর বেদনায় ডুকরে ডুকরে কাঁদছে । শিক্ষানিকেতনের আকাশে বাতাসে, প্রতিটি ক্লাস রুম থেকে একটি কথায় ধ্বনিত হচ্ছে "যেতে নাহি দিব'। হায়, তবু যেতে দিতে হয় ।" আজ সরকারি ভাবে বর্তমান শিক্ষানিকেতনের রূপকার প্ৰধান শিক্ষক শ্রীজ্যোতিভূষণ পাঠক কর্মজীবনের শেষ দিনে শিক্ষানিকেতন থেকে বিদায় নিলেন । তাঁর প্রতি শিক্ষানিকেতনের ঋণ কোনোদিনই শোধ হবার নয় । শুধু শিক্ষানিকেতন নয় জেলার শিক্ষা ইতিহাসে তাঁর নাম স্বর্ণাক্ষরে লিখিত হবে । তাঁর সততা, নিষ্ঠা, বিদ্যালয়ের প্রতি নিবিড় ও প্রগাঢ় ভালোবাসা, বিদ্যালয়কে নিয়ে তাঁর নানান পরিকল্পনা-প্রয়োগ-ভাবনা-রূপায়ন-বাস্তবায়ন সত্যি শিক্ষানিকেতনের নতুন প্রজন্মকে প্রেরণা যোগাবে । শিক্ষানিকেতন তার মণিকোঠায়, রন্ধ্রে রন্ধ্রে 'শ্রীজ্যোতিভূষণ পাঠক' নামটি আজীবন ধরে সযত্নে আগলে রাখবে, তা আর বলার অপেক্ষা রাখে না ।
ভালো থাকবেন স্যার ।
আমরা প্রার্থনা করি আপনার পরবর্তী জীবন খুব ভালো কাটুক ।
শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীবৃন্দ
মানিকচক শিক্ষানিকেতন ।

31/01/2021

Address

English Bazar
732202

Website

Alerts

Be the first to know and let us send you an email when Youths icon Ram & Krishna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share