৪ নং ওয়ার্ড ভারতীয় জনতা পার্টি ইংলিশবাজার, মালদা

  • Home
  • India
  • English Bazar
  • ৪ নং ওয়ার্ড ভারতীয় জনতা পার্টি ইংলিশবাজার, মালদা

৪ নং ওয়ার্ড ভারতীয় জনতা পার্টি  ইংলিশবাজার, মালদা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ৪ নং ওয়ার্ড ভারতীয় জনতা পার্টি ইংলিশবাজার, মালদা, Political Party, 2no government colony, English Bazar.

আদর্শ শিক্ষক, মহান দার্শনিক, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও ভারতরত্ন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মজয়ন্তীতে তা়ঁর প্রতি আ...
05/09/2026

আদর্শ শিক্ষক, মহান দার্শনিক, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও ভারতরত্ন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মজয়ন্তীতে তা়ঁর প্রতি আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও সশ্রদ্ধ প্রণাম। 🙏

একজন শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞান তুলে ধরেন না তিনি অন্ধকারের মাঝে আলোর পথ দেখান, স্বপ্ন দেখতে শেখান, ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলার সাহস জোগান। একজন শিক্ষকের ভালোবাসা, শাসন, অনুপ্রেরণা ও আশীর্বাদই গড়ে তোলে আগামী দিনের মানুষ ও সমাজ। জীবনের পথে যত দূরেই এগিয়ে যাই, আমাদের সাফল্যের নেপথ্যে কোনো না কোনো শিক্ষকের অবদান নীরবে জড়িয়ে থাকে। তাঁদের ঋণ কখনও শোধ করার নয়।
আজ মহান শিক্ষক দিবসে জীবন গড়ার সেই মহান কারিগর সকল শিক্ষক-শিক্ষিকাকে জানাই আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও প্রণাম।

সকলকে শিক্ষক দিবসের শুভেচ্ছা।
শিক্ষকই জাতির ভবিষ্যৎ নির্মাণের নীরব স্থপতি। 🙏

04/09/2026

অধর্মের বিনাশ ও ধর্মের প্রতিষ্ঠায় ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল এই ধরাধামে। তাঁর প্রেম, আদর্শ ও শ্রীমদ্ভগবদ্গীতার অমৃতবাণীতে আলোকিত হোক আমাদের সকলের জীবন।

ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে প্রতিটি ঘরে আসুক শান্তি, সমৃদ্ধি ও আনন্দ।

শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।

29/08/2026

খুনের মাত্র ১২ ঘন্টার মধ্যেই মালদা শহরের ২নং গভমেন্ট কলোনী এলাকার খুনকান্ডের কিনারা করল মালদা জেলা পুলিশ। খুনের ঘটনায় ধরা পড়ল দুজন। দুজনের মধ্যে একজন নিহত ব্যক্তির দূর সম্পর্কের নাতি। তার নাম শুভজিৎ ঘোষ। বয়স ২২ বছর। বাড়ি মালদার ইংরেজবাজার থানার কমলাবাড়ি এলাকায়। সে কৌশিক ঘোষ নামে তার এক বন্ধুকে 'নিয়ে এই মালদা শহরের ২নং গভমেন্ট কলোনীর বাসীন্দা অর্ণব সেনকে খুন করে। তারা অনলাইন গেমের নেশায় আসক্ত হয়ে ধারদেনা করে ফেলেছিল। সেই টাকা পরিশোধ করতেই শুভজিৎ ঘোষ তার বন্ধু কৌশিক ঘোষকে সঙ্গে নিয়ে তার দূর সম্পর্কের দাদু ৬০ বছরের অর্ণব সেনকে তার বাড়ি গিয়ে ঘরের বেডরুমের মধ্যেই মুখে বালিশ চাপা দিয়ে গলার শ্বাসনালী কেটে খুন করে। খুনের পর তারা নিহতের মোবাইল সঙ্গে করে নিয়ে যায়। সেই মোবাইলের লোকেশন ট্র্যাক করেই মালদা জেলা পুলিশ এই খুনকান্ডের রহস্যভেদ করে এবং দুজনকে গ্রেপ্তার করে-শনিবার কার্যত এমনটাই জানালেন মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং।

29/08/2026

মালদায় বাড়ি ঢুকে খু*//ন!!
​মালদার ২ নম্বর গভর্নমেন্ট কলোনিতে অর্ণব সেন (৬০) নামে এক ব্যক্তির দে*/হ উদ্ধার কে ঘিরে তার চলল । কলকাতার যাদবপুরে থাকতেন তিনি বলে জানা গেছে। অর্ণববাবু গতকালই মালদায় ফেরেন। ঘরের ভেতর লন্ডভন্ড অবস্থায় তাঁর দে*/হ মেলে। চাঞ্চল্য ছড়াতেই সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

৪নং ওয়ার্ড ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজ ৪ নং ওয়ার্ড ভারতীয় জনতা পার্টি  ইংলিশবাজার, মালদা কার্যালয়ের সামনে থেকে...
28/08/2026

৪নং ওয়ার্ড ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজ ৪ নং ওয়ার্ড ভারতীয় জনতা পার্টি ইংলিশবাজার, মালদা কার্যালয়ের সামনে থেকে সাধারণ পথ চলতি মানুষকে রাখি পোড়ানোর মাধ্যমে পরানোর মাধ্যমে রাখি পূর্ণিমার এই রাখি পূর্ণিমার এই দিনটি সুন্দর ভাবে পালন করা হলো
এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -----
রাজ্য এসি মোর্চার সম্পাদক সম্পাদক :- সুদীপ সাহা (অপু)
মহিলা মোর্চা :- ইলা বিশ্বাস
দক্ষিণ মালদা যুব মোর্চা সভাপতি :- শুভঙ্কর চৌম্বটি
দক্ষিণ মালদা যুব মোর্চা সাধারণ সম্পাদক :- শুভ সাহা
ইংলিশ বাজা যুব মোর্চা সহ সভাপতি :- রাহুল বিশ্বাস
চার নম্বর ওয়ার্ড শক্তি কেন্দ্র প্রমুখ :- ভাগবত সাহা
ও অন্যান্য বিজেপি কার্যকর্তা সমূহ

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিধ্বংসী বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার হাত বাড...
27/08/2026

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিধ্বংসী বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিল ভারত। নেপালের ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য ১০ টন HADR (Humanitarian Assistance and Disaster Relief) সামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ পাঠানো হয়েছে।

এই কঠিন সময়ে প্রিয়জন হারানো পরিবারগুলির প্রতি রইল আমাদের গভীর সমবেদনা। বন্যায় ক্ষতিগ্রস্ত সকল মানুষের পাশে ভারত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

আসন্ন রাখি পূর্ণিমা উপলক্ষে ৪ নং ওয়ার্ডের প্রত্যেক মানুষের কাছে রাখির পৌরাণিক ইতিহাস তুলে ধরার জন্য একটি করে লিফলেটের স...
27/08/2026

আসন্ন রাখি পূর্ণিমা উপলক্ষে ৪ নং ওয়ার্ডের প্রত্যেক মানুষের কাছে রাখির পৌরাণিক ইতিহাস তুলে ধরার জন্য একটি করে লিফলেটের সাথে রাখি ও চকলেট বিতরণ করা হয়েছে ,
এই কাজে সহযোগিতা করেছে :-
সুদীপ সাহা (অপু) (রাজ্য এ.সি মোর্চা সম্পাদক)।
ইলা বিশ্বাস (মহিলা মোর্চা)
রাহুল বিশ্বাস (ইংলিশ বাজার যুব মোর্চা দক্ষিণ নগর মন্ডল)।
৪নং ওয়ার্ড ভারতীয় জনতা পার্টি কার্যকতা।

অন্নপূর্ণা যোজনায় আবেদনকারীদের ফিল্ড ভেরিফিকেশন সঠিকভাবে করেনি দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা। বেশিরভাগ বাড়িতেই দায়িত্বপ্...
21/08/2026

অন্নপূর্ণা যোজনায় আবেদনকারীদের ফিল্ড ভেরিফিকেশন সঠিকভাবে করেনি দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা।
বেশিরভাগ বাড়িতেই দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা ভেরিফিকেশনে না গিয়েই রিপোর্ট জমা করেছেন।
ফলে যোগ্য উপভোক্তারা অনেকেই বঞ্চিত হয়েছেন।
প্রশাসনের আনাচে-কানাচে এবং টেবিলে টেবিলে এখনো তোলামুলের চ্যালা চামচারা বসে আছে।
সিস্টেমে এখনো তোলা মূলের চামচারা বসে আছে। ফলে তারা নতুন সরকারকে বদনাম করার জন্য সিস্টেম ব্রেক করছে।
আর তোলামুলের পৌরসভার কাউন্সিলরদের মদতে দায়িত্বপ্রাপ্ত পৌরসভার কর্মচারীরা কোনরকম ভেরিফিকেশন না করেই নিজের মতো করে ভেরিফিকেশন রিপোর্ট জমা করেছেন।
অবিলম্বে এদের বিরুদ্ধে তদন্ত হোক।
অবিলম্বে তাদের কাছে জবাবদিহি চাওয়া হোক।
বাড়ি বাড়ি না গিয়েই তারা কিভাবে ভেরিফিকেশন রিপোর্ট জমা করলো??
সেই বিষয়ে তদন্ত দরকার।

#সরকারি_আপডেট #অন্নপূর্ণাযোজনা #সরকারি_প্রকল্প

👉 অন্নপূর্ণা যোজনার Status দেখে চিন্তায়? কোন Status-এর কী মানে—জেনে নিন এক নজরে! #অন্নপূর্ণাযোজনা                  #সরক...
21/08/2026

👉 অন্নপূর্ণা যোজনার Status দেখে চিন্তায়? কোন Status-এর কী মানে—জেনে নিন এক নজরে!

#অন্নপূর্ণাযোজনা #সরকারি_প্রকল্প #সরকারি_আপডেট

Address

2no Government Colony
English Bazar
732103

Website

Alerts

Be the first to know and let us send you an email when ৪ নং ওয়ার্ড ভারতীয় জনতা পার্টি ইংলিশবাজার, মালদা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share