23/01/2026
"দেশপ্রেম মানেই আপসহীন লড়াই—আজ মহান দেশপ্রেম দিবসে বিনম্র শ্রদ্ধা।"
আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে _ভারতের ছাত্র ফেডারেশন_ (*SFI*) এবং _ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন_ (*DYFI*) ফারাক্কা লোকাল কমিটির পক্ষ থেকে জননেতার প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হলো।
নেতাজি কেবল একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন আধুনিক ভারতের জন্য এক সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ ভাবনার পথিকৃৎ। তাঁর দেখানো বামপন্থী আদর্শ এবং সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের পথ ধরেই লড়ছে ছাত্র-যুব সমাজ। 🇻🇳
আজকের দিনে শপথ হোক— দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে শোষণমুক্ত ও বৈষম্যহীন নতুন ভারত গড়ার। 🇮🇳✊🇮🇳✊🇮🇳✊
✊ বিপ্লব দীর্ঘজীবী হোক!
🇮🇳 নেতাজি সুভাষচন্দ্র বসু অমর রহে!