Eco Club 'Sagar Island'

Eco Club 'Sagar Island' প্রাকৃতিক সামাজিক বিভিন্ন ধরনের ক্রিয়া-কলাপ......

30/06/2026

একটি শিশুর হাতে বই, খাতা আর স্বপ্ন মানায়—কাজের বোঝা নয়।

সুন্দরবনের বহু শিশু আজও মাছ ধরা, কাঁকড়া সংগ্রহ, কৃষিকাজ ও অন্যান্য শ্রমে জড়িয়ে পড়ে। এর ফলে তারা শিক্ষা, খেলাধুলা এবং প্রকৃতির সঙ্গে আনন্দে বেড়ে ওঠার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

আসুন, আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি—শিশুশ্রম নয়, প্রতিটি শিশুর জন্য শিক্ষা, নিরাপত্তা ও সুন্দর শৈশব নিশ্চিত করি।

🎥 ভিডিওটি দেখুন, শেয়ার করুন এবং সচেতনতা ছড়িয়ে দিন।

রাজ কাঁকড়া দিবস পালনে তরুণ রূপকার :---পৃথিবীর অন্যতম প্রাচীন জীবন্ত প্রাণী রাজ কাঁকড়া(হর্সশু ক্র্যাব)- তাঁকে জানতে ও ত...
20/06/2026

রাজ কাঁকড়া দিবস পালনে তরুণ রূপকার :---
পৃথিবীর অন্যতম প্রাচীন জীবন্ত প্রাণী রাজ কাঁকড়া(হর্সশু ক্র্যাব)- তাঁকে জানতে ও তাঁর সংরক্ষণের প্রয়োজনীয়তার বার্তা ছড়িয়ে দিতে, আমাদের সঙ্গে যোগ দিন - একটি আকর্ষণীয় অনলাইন ওয়েবিনারে।
রাজ কাঁকড়া(হর্সশু ক্র্যাব) সম্পর্কে চমকপ্রদ তথ্য, পরিবেশে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং তাদের সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে
অনুপ্রেরণামূলক আলোচনা, চিন্তাভাবনা ও মতবিনিময় এবং আকর্ষণীয় কুইজ—যেখানে আমরা শিখব, একসঙ্গে যুক্ত হব এবং প্রকৃতি রক্ষায় সক্রিয় ভূমিকা নেওয়ার অঙ্গীকার করব।
তারিখ: ২০ জুন ২০২৬ (শনিবার)
সময়: সন্ধ্যা ৬টা – ৭টা
লিঙ্ক: https://us06web.zoom.us/j/84654987392

27/05/2026

CACL 2026 Child Labour Awareness Campaign
NEWS-এর পরিচালনায় এবং Eco Club-এর উদ্যোগে শিশু শ্রম বিরোধী সচেতনতা গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এই কার্যক্রমগুলির মধ্যে রয়েছে — ১)পোস্টার প্রচার
২( সচেতনতা বার্তা প্রচার
৩) আলোচনা সভা
৪) পরিবেশ ও সমাজভিত্তিক

সচেতনতা অভিযান ইত্যাদি।
প্রতি সপ্তাহের বুধবার শিশু শ্রম বিরোধী সচেতনতা সম্পর্কিত বিভিন্ন পোস্ট ও কার্যক্রমের আপডেট প্রকাশ করা হবে Eco Club Sagar Island page-এ।

আমাদের লক্ষ্য — ১)শিশুদের নিরাপদ, সুন্দর ও শিক্ষামূলক ভবিষ্যৎ নিশ্চিত করা
২) সমাজে শিশু শ্রমের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করা
৩)যুব সমাজকে এই আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত করা
সবাইকে এই সচেতনতা অভিযানে অংশগ্রহণ করার আন্তরিক আহ্বান জানানো হচ্ছে।





20/05/2026

সুন্দরবনের নদীর ধারে, কাদা মাখা পথ,
ছোট্ট শিশু কাজের চাপে হারায় দিনের রথ।
বইয়ের ব্যাগটা ঘরে পড়ে, হাতে ধানের চারা,
শৈশব যেন থেমে গেছে সংসারেরই ভারে সারা।
ভোর না হতেই মাঠের পথে ছোট্ট পায়ের ছাপ,
ধানের ক্ষেতে কাজ করে তারা, রোদে পোড়ে চাপ।
কেউ কাঁকড়া ধরে জোয়ার জলে, কেউ মধুর খোঁজে বন,
ভয় আর কষ্ট সাথী হয়ে কাটে প্রতিক্ষণ।
চাষের মাঠে, নদীর বুকে, একই কষ্ট গান,
ছোট্ট হাতে বড় লড়াই, নেই তো কোনো টান।
বাঘের ভয়, নদীর ঢেউ, তবুও যেতে হয়,
একটু খাবার জোটাতে যে, জীবনটাই ক্ষয়।

এই ছোট হাত কাজের ভারে কেন হলো নত?
খেলার মাঠে থাকার কথা, কেন এত ক্ষত?
সুন্দরবনের নোনা হাওয়ায় কান্না ভাসে দূর,
শিশুর চোখে স্বপ্নগুলো আজও কত ম্লান সুর।
ধান কাটার মৌসুম এলে মাঠে নামে দল,
শিশুরাও যায় কাস্তে হাতে, হারায় দিনের ছল।
স্কুলের ঘণ্টা বাজে দূরে, যেতে পারে না কেউ,
জীবন আগে শেখায় তাদের বড় হওয়ার ঢেউ।
যদি থাকত বই আর খাতা, থাকত পড়ার ঘর,
তবে হয়তো শিশুর মুখে ফুটত হাসির পর।
চাষের মাঠে নয় শুধু, স্বপ্ন হতো সাথি,
ছোট্ট প্রাণে ফিরত আবার নতুন জীবনের গাঁথি।
সুন্দরবনের ঝড়ের রাতে কাঁপে কাঁচা ঘর,
তবু শিশুর স্বপ্ন বাঁচে আলো খোঁজার পর।
এই ছোট হাত কাজের নয়, ভবিষ্যৎ গড়ার হাত,
শৈশব যেন ফিরে পায় জীবনেরই প্রভাত

13/05/2026

CACL 2026 Child Labour Awareness Campaign
NEWS-এর পরিচালনায় এবং Eco Club-এর উদ্যোগে শিশু শ্রম বিরোধী সচেতনতা গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এই কার্যক্রমগুলির মধ্যে রয়েছে — পোস্টার প্রচার, সচেতনতা বার্তা, আলোচনা সভা, পরিবেশ ও সমাজভিত্তিক প্রচার অভিযান ইত্যাদি।
প্রতি সপ্তাহের বুধবার, শিশু শ্রম বিরোধী সচেতনতা সম্পর্কিত বিভিন্ন পোস্ট ও কার্যক্রমের আপডেট প্রকাশ করা হবে Eco Club sagar island page
আমাদের লক্ষ্য —
1) শিশুদের নিরাপদ ও শিক্ষামূলক ভবিষ্যৎ নিশ্চিত করা
2) সমাজে শিশু শ্রমের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করা
3) যুব সমাজকে এই আন্দোলনের সঙ্গে যুক্ত করা
সবাইকে এই সচেতনতা অভিযানে অংশগ্রহণ করার আহ্বান জানানো হচ্ছে।





Address

Sagar, South 24 Parganas
Ganga Sagar
743373

Website

Alerts

Be the first to know and let us send you an email when Eco Club 'Sagar Island' posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category