19/01/2026
পথশ্রী দেওয়াল হয়ে উঠল মানুষের অনুভূতি ও মতামতের প্রতিচ্ছবি।
আজ সাগর ব্লকে পথশ্রী দেওয়ালের উদ্বোধন করা হয়েছে, যেখানে স্থানীয় বাসিন্দারা তাঁদের অভিজ্ঞতা, প্রাপ্ত সুবিধা ও পথশ্রী–রাস্তাশ্রী সড়ক সংক্রান্ত গঠনমূলক মতামত ও প্রস্তাব লিখে জানাতে পারবেন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় সুন্দরবন উন্নয়ন মন্ত্রী, জেলা শাসক মহাশয়, মহকুমা শাসক মহাশয় এবং ব্লক প্রশাসনের প্রতিনিধিবৃন্দ।