Ratanpur Jr.High School

Call Directions Contact the organization

Ratanpur Jr.High School This is the official page of RATANPUR JR HIGH SCHOOL which showcases our various activities

ভারত সরকারের সেবা সংকল্প অভিযান কর্মসূচীরঅন্তর্ভুক্ত বিকশিত ভারত বিষয়ক চিত্রসেবা ও প্রদর্শনীতে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা...
26/09/2026

ভারত সরকারের সেবা সংকল্প অভিযান কর্মসূচীর
অন্তর্ভুক্ত বিকশিত ভারত বিষয়ক চিত্রসেবা ও প্রদর্শনীতে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা....

আজ বাংলা নবজাগরণের অন্যতম কান্ডারী, আধুনিক বাংলা গদ্যের জনক ও সমাজসংস্কারক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মজয়ন...
26/09/2026

আজ বাংলা নবজাগরণের অন্যতম কান্ডারী, আধুনিক বাংলা গদ্যের জনক ও সমাজসংস্কারক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মজয়ন্তী।
​শিক্ষা বিস্তার, বিধবাবিবাহ প্রচলন এবং নারীশিক্ষার প্রসারে তাঁর অসামান্য অবদান বাঙালি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। সমাজ গড়ার কাজে তাঁর মানবিক চেতনা এবং অন্যায়ের বিরুদ্ধে নির্ভীক অবস্থান আজও আমাদের পথ দেখায়।
​এই পুণ্যলগ্নে শ্রদ্ধেয় বিদ্যাসাগর মহাশয়কে জানাই অন্তরের অন্তস্থল থেকে সশ্রদ্ধ প্রণাম। 💐
​ #ঈশ্বরচন্দ্রবিদ্যাসাগর

📌 বিজ্ঞপ্তি ও প্রতিবেদন: সেবা সংকল্প অভিযান ২০২৬​অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, রতনপুর জুনিয়র হাই স্কুল প্রাঙ্গ...
23/09/2026

📌 বিজ্ঞপ্তি ও প্রতিবেদন: সেবা সংকল্প অভিযান ২০২৬
​অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, রতনপুর জুনিয়র হাই স্কুল প্রাঙ্গণে "২৫ করোর বচ্চোঁ কে স্বপ্নো কা ভারত" থিমের অধীনে সফলভাবে সম্পন্ন হলো চিত্র সেবা ও তাৎক্ষণিক বক্তৃতা।
​কর্মসূচির প্রধান দিক:
​🎨 অঙ্কন প্রতিযোগিতা: কোমলমতি শিক্ষার্থীদের কল্পনায় ভবিষ্যতের আত্মনির্ভর ভারত।
​🎤 বক্তৃতা প্রতিযোগিতা: সমাজের প্রতি ছাত্র-ছাত্রীদের দায়িত্ব ও সেবামূলক অঙ্গীকার।
​আমাদের শিক্ষার্থীদের সৃজনশীলতা ও দেশাত্মবোধক উদ্দীপনা উপস্থিত সকল শিক্ষক-শিক্ষিকাকে মুগ্ধ করেছে। আসুন, আমরা সবাই মিলে এই শিশুদের স্বপ্নপূরণের পথে সাথী হই।
​

শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী! 🪔দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির শুভ জন্মদিন এবং জনপ্রতিনিধি হিসেবে ত...
17/09/2026

শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী! 🪔
দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির শুভ জন্মদিন এবং জনপ্রতিনিধি হিসেবে তাঁর কর্মজীবনের গৌরবোজ্জ্বল ২৫ বছর পূর্তি উপলক্ষে
পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশানুযায়ী
আজ রতনপুর জুনিয়ার হাই স্কুলে এক বিশেষ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হলো।
এই শুভক্ষণটিকে স্মরণীয় করে রাখতে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হয় "আশীর্বাদের প্রদীপ প্রজ্বলন" কর্মসূচি। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং স্নেহের ছাত্রছাত্রীরা সম্মিলিতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের সেবায় তাঁর অবিচল পথচলা কামনা করে আন্তরিক প্রার্থনা জানায়।
তাঁর আদর্শ, নিষ্ঠা ও দূরদর্শী নেতৃত্ব আগামী প্রজন্মকে দেশ গড়ার কাজে অনুপ্রাণিত করুক—এই কামনাই করি।

শ্রদ্ধা, ভালোবাসা আর আনন্দের মেলবন্ধনে আজ রতনপুর জুনিয়র হাই স্কুলে পালিত হলো শিক্ষক দিবস।প্রথমে রচনা আর পরে ক্যুইজ প্রত...
05/09/2026

শ্রদ্ধা, ভালোবাসা আর আনন্দের মেলবন্ধনে আজ রতনপুর জুনিয়র হাই স্কুলে পালিত হলো শিক্ষক দিবস।
প্রথমে রচনা আর পরে ক্যুইজ প্রতিযোগিতা আর শেষ ভাগে ছাত্রছাত্রীদের মিষ্টি পরিবেশনা আর আন্তরিক ভালোবাসা আমাদের শিক্ষকতার যাত্রাকে আরও অর্থবহ ও অনুপ্রাণিত করে তুলল। অনাগত ভবিষ্যতের কাণ্ডারিদের গড়ে তোলার এই অঙ্গীকার আমাদের চিরন্তন।
সবাইকে শিক্ষক দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন! 💐✨

শিক্ষক দিবসের রচনা প্রতিযোগিতা "কেমন হবে তোমার বিদ্যালয় "
05/09/2026

শিক্ষক দিবসের রচনা প্রতিযোগিতা "কেমন হবে তোমার বিদ্যালয় "

রতনপুর জুনিয়ার হাই স্কুলে আজ পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশানুযায়ী পালন করা হল সংস্কৃত ভাষা দিবস।এই উপলক্ষে আমাদের ছাত্রছাত্...
31/08/2026

রতনপুর জুনিয়ার হাই স্কুলে আজ পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশানুযায়ী পালন করা হল সংস্কৃত ভাষা দিবস।এই উপলক্ষে আমাদের ছাত্রছাত্রীরা প্রথম জাতীয় সঙ্গীত ও পরে "অসতো মা সদগময়" প্রার্থনা আর পরে নীতি উপদেশ মূলক সংস্কৃত শ্লোক উচ্চারণ, সংস্কৃত গল্প ও সংস্কৃত ভাষণ পাঠ করে সবাইকে চমকে দিয়েছে ❣️

রতনপুর জুনিয়ার হাই স্কুলের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনের কিছু ছবি
15/08/2026

রতনপুর জুনিয়ার হাই স্কুলের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনের কিছু ছবি

15/08/2026

রতনপুর জুনিয়ার হাই স্কুলে আজ ৮০তম স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন। জয় হিন্দ ✊✊🇮🇳🇮🇳

৪ নং নন্দনপুর গ্রামপঞ্চায়েতের সহযোগিতায় তৈরি হল বিদ্যালয়ের রান্নাঘর থেকে বিদ্যালয়ের অফিসঘর পর্যন্ত যাওয়ার রাস্তা 💕
01/03/2026

৪ নং নন্দনপুর গ্রামপঞ্চায়েতের সহযোগিতায় তৈরি হল বিদ্যালয়ের রান্নাঘর থেকে বিদ্যালয়ের অফিসঘর পর্যন্ত যাওয়ার রাস্তা 💕

Address

Village. . Ratanpur P. O. . Ratanpur Dist. D/Dinajpur
Gangarampur
733124

Opening Hours

Monday 10:30am - 4:30pm
Tuesday 10:30am - 4:30pm
Wednesday 10:30am - 4:30pm
Thursday 10:30am - 4:30pm
Friday 10:30am - 4:30pm
Saturday 10:30am - 2pm

Telephone

+919002223737

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ratanpur Jr.High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Ratanpur Jr.High School:

Shortcuts

Share