SDO Office, Ghatal

SDO Office, Ghatal Sub Divisional Office , Ghatal, Paschim Medinipur

বীরসিংহকে ঢেলে সাজানোর কাজ চলছে।
16/04/2025

বীরসিংহকে ঢেলে সাজানোর কাজ চলছে।

ঘাটাল মহকুমার প্রাথমিক বিদ্যালয়গুলির জন্য দেওয়াল পত্রিকার  প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এই প্রতিযোগিতার জন্য বিদ্যালয়ের ...
01/03/2025

ঘাটাল মহকুমার প্রাথমিক বিদ্যালয়গুলির জন্য দেওয়াল পত্রিকার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এই প্রতিযোগিতার জন্য বিদ্যালয়ের দেওয়াল পত্রিকার ভাল কোয়ালিটির ছবি পাঠাতে হবে মহকুমার প্রাথমিক বিদ্যালয়সমূহের হোয়াটসঅ্যাপ গ্রুপে। এছাড়াও [email protected] এই মেইল অ্যাড্রেসে মেইল করে ছবি পাঠানো যাবে। মহকুমা শাসকের হোয়াটসঅ্যাপ নাম্বার ৮৩৪৮৬৯১৭২৪ , এই নাম্বারেও ডকুমেন্ট ফরম্যাটে ছবি পাঠানো যাবে। ছবির গুণমান বজায় রাখতে প্রতিযোগিতার জন্য ছবি ডকুমেন্ট ফরম্যাটে পাঠাবেন।
নীচের গুগল ফটো অ্যালবামে পত্রিকার ছবি অ্যাড করেও প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে।
https://photos.app.goo.gl/SZsLY8upDfYudzbt8
ছবি এমন ভাবে তুলবেন এবং পাঠাবেন যাতে ছবি জুম করে প্রতিটি লেখা পড়া যায়। এই প্রতিযোগিতায় ছবি পাঠানোর শেষ তারিখ ১৫ই মার্চ, ২০২৫।

কোনও জিজ্ঞাসা থাকলে সরাসরি মহকুমা শাসককে হোয়াটসঅ্যাপ করুন। অথবা এই পোষ্টের কমেন্ট বক্সে আপনার মন্তব্য লিখুন।

প্রথম তিনটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়ের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে ১৭ই মার্চ ২০২৫, বীরসিংহ বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান মঞ্চ থেকে।

2 new items added to shared album

ঘাটাল মহকুমার ৫টি ব্লক ও মিউনিসিপ্যালিটির উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সমূহের মহকুমা স্তরীয় বার্ষিক ...
20/02/2025

ঘাটাল মহকুমার ৫টি ব্লক ও মিউনিসিপ্যালিটির উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সমূহের মহকুমা স্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আগামী ২৫শে ফেব্রুয়ারী,২০২৫ ঘাটাল বিদ্যাসাগর স্কুলের মাঠে অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদান করার জন্য আপনাদের সবাইকে মাঠে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হচ্ছে।

সকলের সাদর আমন্ত্রণ 🙏🏽
20/02/2025

সকলের সাদর আমন্ত্রণ 🙏🏽

প্রদত্ত শিডিউল অনুযায়ী আজ থেকে ঘাটাল মহকুমার প্রতিটি ব্লকের ভেক্টর বর্ণ ডিজিস কট্রোল ওয়ার্কারদের প্রশিক্ষণ শিবির শুরু হচ...
19/02/2025

প্রদত্ত শিডিউল অনুযায়ী আজ থেকে ঘাটাল মহকুমার প্রতিটি ব্লকের ভেক্টর বর্ণ ডিজিস কট্রোল ওয়ার্কারদের প্রশিক্ষণ শিবির শুরু হচ্ছে ঘাটাল এসডিও অফিসে। প্রতিদিন দুটি অর্ধে এই প্রশিক্ষণ শিবির হবে। আজ রয়েছে ঘাটাল ব্লকের প্রশিক্ষণ। শিডিউলটিতে বিস্তারিত দেওয়া রয়েছে কবে এবং কোন অর্ধে কোন গ্রাম পঞ্চায়েতের প্রশিক্ষণ শিবির রয়েছে, সমস্ত VBDC Worker-দের উপস্থিতি বাধ্যতামূলক। সামনেই আসছে পতঙ্গবাহিত রোগের মরসুম, তার আগেই ভেক্টর বর্ণ ডিসিস কন্ট্রোল ওয়ার্কারদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহায়তায় এবং ঘাটাল মহকুমা প্রশাসনের উদ্যোগে।

আগামী ২১শে ফেব্রুয়ারী,২০২৫ ঘাটাল মহকুমা প্রশাসনিক অফিসের প্রগতি সভাকক্ষে রক্তদান শিবির। আসুন ভাষার জন্য রক্তদান করি। বাং...
17/02/2025

আগামী ২১শে ফেব্রুয়ারী,২০২৫ ঘাটাল মহকুমা প্রশাসনিক অফিসের প্রগতি সভাকক্ষে রক্তদান শিবির। আসুন ভাষার জন্য রক্তদান করি। বাংলা ভাষাকে স্বীকৃতি দিয়ে ২১ শে ফেব্রুয়ারী দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হয় বিশ্বজুড়ে। আসুন রক্তদানের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করি।

17/02/2025

আগামী ২২শে ফেব্রুয়ারী ২০২৫, সকাল ৯ ঘটিকায় ঘাটাল মহকুমা প্রশাসনের উদ্যোগে ১১ জন খুদে ক্রীড়াবিদদের সম্মান জানানো হবে যারা জেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় সমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে রাজ্য পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন।

উক্ত সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাও অংশগ্রহণ করবে।

সবাইকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্য মন্ডিত করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। ঘাটাল SDO অফিসের প্রগতি সভাকক্ষে অনুষ্ঠানটি আয়োজিত হবে।

১১জন ছাত্রছাত্রী আপনাদের শুভেচ্ছা বার্তা নিয়ে রাজ্য স্পোর্টসেও সফল হোক ।

16/02/2025

ঘাটাল মাস্টার প্ল্যান শুরু হতে চলেছে। ঘাটালবাসীর স্বপ্নপূরণ কেবল সময়ের অপেক্ষা

14/02/2025

Address

Ghatal

Alerts

Be the first to know and let us send you an email when SDO Office, Ghatal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to SDO Office, Ghatal:

Share