03/08/2025
আমাদের পাড়ায় আমাদের সমাধান কর্মসূচি হলদিয়া পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ২২৯, ২৩০ ও ২৩১ নং বুথ নিয়ে ইংরেজি ০২। ০৮। ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়েছিল। উক্ত সভায় নাগরিকগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং এলাকার উন্নয়নের জন্য একাধিক প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাব গুলি অগ্রাধিকারের ভিত্তিতে দ্রুততার সহিত করার জন্য আজ রবিবার ৩।৮।২০২৫ তারিখে সম্মানীয় মহকুমা শাসক হলদিয়া ও প্রশাসক হলদিয়া পৌরসভা, শ্রী - সুপ্রভাত চ্যাটার্জী মহোদয়, ফিন্যান্স অফিসার শ্রী দুলাল সরকার, এসিসস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শ্রী মিলন রায় চৌধুরী, সাব এসিসস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শ্রী অশোক পাত্রকে নিয়ে প্রস্তাবিত কাজ গুলি ঘুরে দেখেন এবং পরবর্তী পদক্ষেপের নির্দেশ দেন।