Gopal Ch Roy

Gopal Ch Roy Gopal ch Roy
TMC DISTRICT VICE PRESIDENT COOCHBEHAR

15/04/2026

Bring it on!

15/04/2026
07/04/2026

রাজনাথ সিং আজ বলছেন, দুর্গাপুজো নাকি ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে মোদীর জন্য! সত্যি? এত বড় মিথ্যে বলতে লজ্জা করে না?

যারা একদিন সারা দেশে প্রচার করেছিল, বাংলায় নাকি দুর্গাপুজো করতে বাধা দেওয়া হয়, আজ তারাই আবার বাংলার সংস্কৃতির ক্রেডিট নিতে নেমেছে! দিনের পর দিন বাংলাকে অপমান, বাংলার সংস্কৃতির দিকে কাদা ছেটানো। এমনকি মা দুর্গার পিতৃপরিচয়কে টেনে কদর্য আক্রমণ করা, আর আজ ভোটের আগে সেই বাংলারই কৃতিত্ব নিজেদের ঝুলিতে পুরে নেওয়ার চেষ্টা চালাচ্ছে বিজেপি। এই দ্বিচারিতার শেষ কোথায়?

জেনে রেখো বিজেপির গর্দভদের দল, দুর্গাপুজো কোনো রাজনৈতিক দলের দান নয়। দুর্গাপুজো আমাদের অস্তিত্বের অংশ, আমাদের সংস্কৃতি, আমাদের গর্ব, আমাদের মা। এই অনুভূতিকে ব্যবহার করে ভোটের রাজনীতি করার চেষ্টা মানে বাংলার মানুষকেই অপমান করা। আর আমাদের শতাব্দীর পর শতাব্দী ধরে চলা মাতৃ আরাধনা, বিশ্বদরবারে দুর্গাপুজোকে ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ সম্মান যদি কেউ এনে দিয়ে থাকে, তাহলে তা মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত মা-মাটি-মানুষের সরকারই এনে দিয়েছে।

আর মনে রেখো, এই বাংলা সব দেখে, সব বোঝে, আর সময়মতো জবাবও দেয়।

ভোটের প্রচারে বিজেপি দেশের প্রতিটি কোণ থেকে তাদের শীর্ষ নেতাদের উড়িয়ে আনতে পারে, কিন্তু এই নির্বাচনে তাদের আসল তারকা প্র...
07/04/2026

ভোটের প্রচারে বিজেপি দেশের প্রতিটি কোণ থেকে তাদের শীর্ষ নেতাদের উড়িয়ে আনতে পারে, কিন্তু এই নির্বাচনে তাদের আসল তারকা প্রচারক হলেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল।

নির্বাচন কমিশন এখন নিরপেক্ষতার শেষ মুখোশটুকুও খুলে ফেলেছে। বিজেপির এক পরিচিত নেতা এবং নন্দীগ্রামের কালীচরণপুরের অঞ্চল কনভেনর, তপন কুমার মহাপাত্রকে সঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক ঘুরে বেড়াচ্ছেন, যা রীতিমতো ক্যামেরায় ধরাও পড়েছে।

নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ একজন লোক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে কী করছেন? কোন সরকারি কাজে বিজেপি কর্মীকে সিইও-র সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঘুরে বেড়াতে হয়?

06/04/2026

কলকাতাকে আক্রমণের হুমকি দিচ্ছে পাকিস্তান, আর প্রধানমন্ত্রী মুখে কুলুপ এঁটে বসে আছেন! কেন? তবে কি বাংলার নিরাপত্তা নিয়ে মোদীজির কিছু যায় আসে না? নাকি বাংলার নির্বাচনের আগে এটা কোনও নতুন 'ব্লু-প্রিন্ট'?

এমন মেরুদণ্ডহীন প্রধানমন্ত্রী এই দেশ এর আগে দেখেনি। নাকি পুল‌ওয়ামা মডেলের মতো বাংলা দখলের লক্ষ্যে এটা বিজেপির নতুন কোন‌ও ষড়যন্ত্র? প্রধানমন্ত্রী এই বিস্ময়কর নীরবতা অন্যরকম ইঙ্গিত দিচ্ছে। তবে খারাপ কিছু ঘটলে বাংলার মানুষ আপনাকে ছেড়ে কথা বলবে না মোদীজি।

সকলকে ঈদের শুভেচ্ছা রইল।ঈদ বয়ে নিয়ে আসুক শান্তি,  সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ।সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই মনস্ক...
21/03/2026

সকলকে ঈদের শুভেচ্ছা রইল।
ঈদ বয়ে নিয়ে আসুক শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ।
সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই মনস্কামনা রইল।

নন্দীগ্রাম দিবসে প্রত্যেক শহীদকে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।
14/03/2026

নন্দীগ্রাম দিবসে প্রত্যেক শহীদকে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।



অভিনন্দন 💐💐
09/03/2026

অভিনন্দন 💐💐

08/03/2026

👉🏼 মাননীয়া রাষ্ট্রপতি একজন আদিবাসী মহিলা, অথচ তাঁকে দেখে উঠে দাঁড়ানোর সৌজন্যটুকুও একসময় বোধ করেননি প্রধানমন্ত্রী।
👉🏼 আর আমরা, প্রতিটা দিন, প্রতিটি মুহূর্তে তপশিলি জাতি ও জনজাতির মানুষের পাশে দাঁড়িয়েছি, তাঁদের যথাযোগ্য সম্মান প্রদর্শন করেছি।

রাষ্ট্রপতির পদমর্যাদা সবার উপরে। অথচ একজন প্রধানমন্ত্রী হয়ে নরেন্দ্র মোদী তাঁকে কতখানি অসম্মান করেছেন, তা এই ছবিটিতে স্পষ্ট।

আজ এই ছবিটি সকলের সামনে তুলে ধরে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন, কে সত্যিকারের রাষ্ট্রপতির পদটার অসম্মান করে।

08/03/2026

আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মা-মাটি-মানুষের সরকার আজ নারী কল্যাণে দেশের মডেল।

কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, কিংবা সন্তান পালনে মায়ের সম্মান রক্ষা- বাংলার নারীদের সার্বিক স্বনির্ভরতায় আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।

বলছে ঝুট আর করছে লুট!এক ঝটকায় গৃহস্থালীর গ্যাসের দাম ৬০ টাকা আর বাণিজ্যিক গ্যাসের দাম ১১৫ টাকা বাড়িয়ে দিল মোদী সরকার। এ...
07/03/2026

বলছে ঝুট আর করছে লুট!

এক ঝটকায় গৃহস্থালীর গ্যাসের দাম ৬০ টাকা আর বাণিজ্যিক গ্যাসের দাম ১১৫ টাকা বাড়িয়ে দিল মোদী সরকার। এতদিন মানুষের খাবারের থালায় কী থাকবে, সেদিকে নজরদারি চালাত। এখন রান্নাবান্না বন্ধ করতে চাইছে! সাধে কী আর আমরা বিজেপিকে বলি জনবিরোধী, গরিব-বিরোধী!

Address

Haldibari
735122

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gopal Ch Roy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share