Voice Of Young Minds

Voice Of Young Minds VOYM is a politically independent platform which connects the every layer of our society and always works with a positive intention and energy.

Voice Of Young Minds একটি প্রতিবাদ মঞ্চ রূপে ২০১৪ সালের ১০ই আগস্ট আত্মপ্রকাশ করে চুঁচুড়া শহরের বুকে।
তারপর থেকে সমাজের সমস্ত স্তরের মানুষদের নিয়ে শুরু হয় আমাদের পথ চলা।
সমাজের বিভিন্ন প্রতিবন্ধকতা, প্রতিকূলতার বিরুদ্ধে আমরা বিভিন্ন সময় প্রতিবাদ জানিয়ে এসেছি এবং প্রতিবাদ, প্রতিরোধ গড়ে তোলার সাথে সাথেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি সমাজের পিছিয়ে পড়া মানুষদের প্রতি।
আমদের স্বপ্ন সমাজের প্রতিটি মানুষের

কাছে পৌঁছানো, প্রতিটি মানুষের পাশে দাঁড়ানো ও সমাজের বিভিন্ন দিকগুলি সমাজের সামনে তুলে ধরা।
আসুন, আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ব্যারিকেড গড়ে তুলি, হাতে হাত রেখে লড়াই এর শপথ নিয়ে, ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ-স্বাভাবিক সমাজ উপহার হিসাবে দেওয়ার অঙ্গীকার গড়ে তুলি।

05/01/2016

Public awareness and social work is our main motto.WE ARE A SELF SUSTAINABLE GROUP THAT DEALS WITH I

বছর প্রায় শেষ হতে চলল, কিন্তু আমদের চারিপাশের পরিস্থিতি কি আদেও কোন হেরফের  ঘটেছে ?বছর শুরুতে আমরা যে প্রতিসুতি পেয়েছিলা...
30/12/2015

বছর প্রায় শেষ হতে চলল, কিন্তু আমদের চারিপাশের পরিস্থিতি কি আদেও কোন হেরফের ঘটেছে ?
বছর শুরুতে আমরা যে প্রতিসুতি পেয়েছিলাম, নিজেরা যে প্রতিজ্ঞা করেছিলাম, তা কি বাস্তবায়িত করতে পেরেছি আমাদের দৈনিন্দ জীবনে ??

নারী নির্যাতন, খুন- দাঙ্গা, অনাহার থেকে শুরু করে হাজারও ঘটনা ঘটেছে।
চোখ বুঝে, মুখে আঙুল দিয়ে সবতো হজম করে ফেলেছি আমরা।

কিন্তু আর নয়,
আজ Voice Of Young Minds এর তরফ থেকে প্রতিবাদের প্রতীকী রূপে 30th dec,2015 আওয়াজ তুললাম আমরা, তোমার প্রতিবাদ তুলে ধর, শুধু মাত্র একটি SELFIE দিয়ে। আমরা পৌঁছে দেব তোমাদের এই প্রতিবাদ জনগণের দরবারে।




24/12/2015

জন্ম থেকেই ধুলো-কাদা মেখে বড় হওয়া কচি কচি প্রাণ গুলির কাছে বড় দিনের মজা বলতে রাস্তার ধারে পরে থাকা নাম না জানা কত রঙের কত ঢঙ্গের সব কেক-এর প্যাকেট,Giftএর বাক্স, খাবার প্যাকেট ইত্যাদি।
আরে ওটাই তো ওদের বড় দিনের উপহার এই সভ্য সমাজের থেকে পাওয়া, যা ওদের কে আমাদের অজান্তেই বড় করে তোলে সমাজের কোন এক কোনে।
ভাবছেন প্যাকেট গুলো নিয়ে কি করবে ওরা? হয়তো লেগে থাকা শেষ টুকু কেকই ওদের বড় দিনের সেরা উপহার। কিম্বা প্যাকেট কুড়িয়ে বিক্রি করে টাকা রোজগার করার একটা বাড়তি সুযোগ।
যাইহোক, এসব কথা বেশি বলে লাভ নেই, আপনারা তো আর অন্ধ নয় ।
এই বড় দিনের মজা-আনন্দ একসাথে ভাগ করে নিতে, ও কিছু পথ শিশুর পাশে থাকার ও তাদের একটু উন্নত মানের জীবন প্রদানের উদ্দেশে 'chinsurah Voice Of Young MInds' এর উদ্যোগে একটি ছোট্ট অনুষ্ঠান আয়োজিত হয়েছে Hooghly Mohsin College এর পার্শ্ববর্তী Ghonta ঘাটে।
(উল্লেখযোগ্য বিষয়টি হল, ঠিক ওই স্থানেই ছিল চুঁচুড়ার প্রাচীনতম(আনুমানিক ৩০০ বছর পুরনো) একটি চার্চ, যা পরবর্তী কালে প্রমটার আগ্রাসনে চলে যাই এবং বর্তমানে ওখানে গজিয়ে উঠেছে সরকারী আবাসন। এই কথাটি হয়তো খুব কম মানুষেরই জানা। তাই এই কথাটি মাথাই রেখে আমরা ওই বিশেষ স্থানে একত্রিত হতে চলেছি)
তাই আগামীকাল ওই বিশেষ দিনে, কিছু পথ-শিশুর সাথে আনন্দ ও পুরনো স্মৃতি ভাগ করে নিতে আমরা সকাল ১০টাই, ঘণ্টা ঘাটে মিলিত হতে চলেছি। আপনাদের সবার সাহায্য একান্ত কাম্য।
Voice Of Young Minds
Protibad Mancho
.
contact No- 9432427537
-

Akashdeep Ghosh Mousumi Modak Shreya Ghosh Swarnali Mutum Biswas Madhuparna Mallick Krishna Banerjee Rittick Bhattacharj...
26/09/2015

Akashdeep Ghosh Mousumi Modak Shreya Ghosh Swarnali Mutum Biswas Madhuparna Mallick Krishna Banerjee Rittick Bhattacharjee Shubham Dey Surojit Rocky Shee Tuhin Chakraborty Subho Jit Mishra Rajdip Mukherjee David Úndérgröûnð Depp

'VOICE OF YOUNG MINDS'- এর তরফ থেকে ১৫ই আগস্ট, আমরা কিছু বন্ধু মিলে গত বছরের মত, এবারও চুঁচুড়া ধরমপুরের একটি বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম এবং সমাজ থেকে বিচ্ছিন্ন এই মানুষ গুলির সাথে থেকে এই বিশেষ দিনটা একটু আলাদা ভাবে গান-আড্ডা-কবিতা ও পুরনো দিনের গল্পের মাধ্যমে জমিয়ে তুললাম। আর শোনা হল তাদের সমস্ত অভিযোগ, অভিমানের কথা, আবার কারও কারও অনেক আবদারের কথা।
সব মিলিয়ে বেশ কাটল দিনটা।
সমস্ত বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ।

27/08/2015

'Voice Of Young Minds' strongly condemns such type of brutal attack by the police and 'Sobuj cadres' on the students at BU.

#হোক_প্রতিবাদ

Address

Hooghly-Chinsurah
712101

Telephone

9432427537

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice Of Young Minds posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Voice Of Young Minds:

Share