17/07/2026
🚩 ৬৩০তম মাহেশ রথযাত্রা উৎসব ২০২৬ 🚩
ভারতের দ্বিতীয় প্রাচীনতম ঐতিহ্যবাহী মাহেশ রথযাত্রা উপলক্ষে লক্ষ লক্ষ ভক্ত ও দর্শনার্থীর সমাগমে মুখরিত ছিল মাহেশ। জয় জগন্নাথ ⭕ ❗ ⭕
এই পবিত্র অনুষ্ঠানে Serampore United Youth Welfare Society-এর পক্ষ থেকে একটি জলছত্র ও হেল্প ক্যাম্পের আয়োজন করা হয়। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা ছিল আগত ভক্ত ও সাধারণ মানুষের পাশে থেকে তাদের প্রয়োজনীয় সহায়তা ও বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া।
মানুষের সেবাই আমাদের একমাত্র লক্ষ্য। ভবিষ্যতেও সমাজের কল্যাণে ও মানবতার সেবায় আমরা একইভাবে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।
এই উদ্যোগ সফল করতে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ⭕❗⭕
🌿 আমাদের অঙ্গীকার — মানবতার হাত ধরে, এগিয়ে চলি একসাথে। 🌿
#জলছত্র #হেল্পক্যাম্প #মানবতার_সেবায় #মাহেশ_রথযাত্রা