12/07/2026
#গ্রন্থবাদী
বইয়ের চেতনায় ঋদ্ধ যারা, তারা গ্রন্থবাদী। গ্রন্থবাদী মানুষের সমাগমে হাওড়া শহরের ১৪২ বছরের প্রাচীন ব্যঁটরা পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো রবীন্দ্র দৃষ্টিতে গ্রন্থাগার বিষয়ক আলোচনা সভা।
গ্রন্থাগার আন্দোলনের প্রবাদ প্রতিম পুরোধা ব্যক্তিত্ব অধ্যাপক প্রবীর রায়চৌধুরী স্মারক বক্তৃতার আয়োজন হয়েছিল ওয়েস্ট বেঙ্গল পাবলিক লাইব্রেরি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। আলোচনা সভা থেকে রবি ঠাকুরের গ্রন্থাগার ভাবনা উঠে আসে।
'বইয়ের চেতনায় মগজের অস্ত্র বই। বইয়ের মাধ্যমে গড়ে তুলতে হবে মানবতার বন্ধন।”, বললেন আলোচকরা।
আলোচনা সভার পরে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জন্মজয়ন্তী অনুষ্ঠানে গানে গানে, কবিতায় ও নৃত্যে সংস্কৃতির নানান আঙ্গিক তুলে ধরেন শিল্পীরা।
গানের দলের মতোন সুদূর হরিণঘাটা থেকে অংশ নিয়েছিল সমবেত কবিতার দল 'আমরা অআকখ।' বাচিক শিল্পী রাজু দত্তের অসাধারণ নির্দেশনাতে শিশু-কিশোরদের আবৃত্তির দল 'আমরা অ আ ক খ'-এর প্রযোজনা। অনুষ্ঠানে অংশ নিয়েছিল গান, নৃত্যের আরো ছয়টি দল।