Nationalist Citizens Party of India

Nationalist Citizens Party of India Nationalist Citizens Party of India

22/08/2026
মেদিনীপুর লোকসভার অন্তর্গত এগরা বিধানসভার এগরা-১ ব্লকের সাহাড়া অঞ্চলের হাটপদা, গোপীনাথপুর ও চকমুরারী এলাকায় বন্যায় ক্...
22/08/2026

মেদিনীপুর লোকসভার অন্তর্গত এগরা বিধানসভার এগরা-১ ব্লকের সাহাড়া অঞ্চলের হাটপদা, গোপীনাথপুর ও চকমুরারী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী বিতরণ করছেন সংসদ জুন মালিয়া ।

আজ পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর পিতা প্রবীণ রাজনীতিবিদ এবং প্রাক্তন কেন্দ্রীয় গ্রামোন...
22/08/2026

আজ পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর পিতা প্রবীণ রাজনীতিবিদ এবং প্রাক্তন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী মাননীয় শ্রী শিশির অধিকারী মহাশয়ের আশীর্বাদ নিতে কাঁথির শান্তিকুঞ্জে উপস্থিত ছিলেন সংসদ জুন মালিয়া

১৩ই আগস্ট, সুতি বিধানসভার বাজিতপুর অঞ্চলের রঘুনাথপুর গ্রামে ঘটে যাওয়া হৃদয়বিদারক ঘটনায় চারটি নিষ্পাপ শিশুর উপর এক দুষ্কৃ...
22/08/2026

১৩ই আগস্ট, সুতি বিধানসভার বাজিতপুর অঞ্চলের রঘুনাথপুর গ্রামে ঘটে যাওয়া হৃদয়বিদারক ঘটনায় চারটি নিষ্পাপ শিশুর উপর এক দুষ্কৃতী হামলা চালায়। এই মর্মান্তিক ঘটনার ফলে তিনটি শিশু প্রাণ হারিয়েছে এবং একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।

আজ, সকালে শোকাহত পরিবারের সাথে সাক্ষাৎ করে পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং প্রশাসনের কাছে দুষ্কৃতীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছি, যাতে নিষ্পাপ শিশুদের হত্যাকারীর চরমতম শাস্তি হয়।

সন্ধ্যায় আহত একজন শিশুর চিকিৎসার খোঁজ নিতে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে যায়।

#মানবতা #সাংসদখলিলুররহমান #শোক #নিষ্পাপশিশু #ন্যায়বিচার #জঙ্গিপুর

22/08/2026
দলিত, মুসলিম, এসটি ও ওবিসি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ, ল্যাপটপ ও স্কুল ব্যাগ এবং দলিত ও মুসলিম স্কুলের শিক্ষা অনুদানের...
22/08/2026

দলিত, মুসলিম, এসটি ও ওবিসি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ, ল্যাপটপ ও স্কুল ব্যাগ এবং দলিত ও মুসলিম স্কুলের শিক্ষা অনুদানের জন্য আবেদন করতে যোগাযোগ করুন। 📞 +91 98303 56172

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ₹২০০ কোটি টাকা খরচের যে দাবি সামনে এসেছে, সেই অঙ্ক যদি সঠিক হয়, তাহলে প্রশ্ন ওঠে—এই ...
22/08/2026

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ₹২০০ কোটি টাকা খরচের যে দাবি সামনে এসেছে, সেই অঙ্ক যদি সঠিক হয়, তাহলে প্রশ্ন ওঠে—এই বিপুল সরকারি ব্যয়ের সুফল সাধারণ মানুষ কতটা পেলেন?

দলিত, মুসলিম, আদিবাসী, OBC ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মানুষের কি এই উৎসবে সমান প্রবেশাধিকার ছিল? তাঁরা কি দেশের তারকাদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন?

আমাদের বিশ্বাস, জনগণের টাকা জনগণের জীবন বদলাতে ব্যবহার হওয়া উচিত। এই অর্থের বড় অংশ ব্যয় হতে পারত—

স্কুল ও লাইব্রেরি নির্মাণে,
গৃহহীনদের আবাসনে,
কম্পিউটার ও ডিজিটাল শিক্ষাকেন্দ্রে,
প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং সেন্টারে,
দলিত, আদিবাসী, সংখ্যালঘু, OBC এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা উচ্চবর্ণের ছাত্রছাত্রীদের শিক্ষার সুযোগ বাড়াতে।

সংস্কৃতি গুরুত্বপূর্ণ, কিন্তু সামাজিক ন্যায়, শিক্ষা ও সুযোগের সমতা আরও জরুরি।

জনগণের টাকা — জনগণের অধিকার — জনগণের উন্নয়নের জন্য।

আনিস খানের জন্য ন্যায়বিচার চাইসাংসদ ডা. কাকলি ঘোষ দস্তিদার আনিস খান মামলায় দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছ...
22/08/2026

আনিস খানের জন্য ন্যায়বিচার চাই

সাংসদ ডা. কাকলি ঘোষ দস্তিদার আনিস খান মামলায় দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তাঁর দাবিগুলি—

১. দলিত মুসলিম আন্দোলনকর্মী আনিস খানের মৃত্যুর ঘটনায় পশ্চিমবঙ্গ পুলিশের সদস্যদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে ৬ মাসের সময়সীমাবদ্ধ SIT তদন্ত।

২. পশ্চিমবঙ্গে দলিত, মুসলিম ও তফসিলি জনজাতির মানুষের হয়রানির অভিযোগ নিয়ে বিচারবিভাগীয় তদন্ত।

৩. আনিস খানের পরিবারকে পূর্ণ আর্থিক ক্ষতিপূরণ প্রদান।

৪. আলিয়া বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের নাম আনিস খানের স্মৃতিতে নামকরণ।

ন্যায়বিচার শুধু একটি পরিবারের দাবি নয়—ন্যায়বিচার গণতন্ত্র ও আইনের শাসনের ভিত্তি।

KHAN

বহুজন NCPI পার্টিতে যোগ দিন।ড. কাকলি ঘোষ দস্তিদার দলিত, মুসলিম, আদিবাসী, উপজাতি ও OBC সমাজের মানুষকে বহুজন NCPI-র সামাজি...
22/08/2026

বহুজন NCPI পার্টিতে যোগ দিন।

ড. কাকলি ঘোষ দস্তিদার দলিত, মুসলিম, আদিবাসী, উপজাতি ও OBC সমাজের মানুষকে বহুজন NCPI-র সামাজিক ন্যায়, সমতা ও প্রতিনিধিত্বের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছেন।

📞 পার্টির সদস্যপদের জন্য যোগাযোগ: +91 98303 56172
🕒 প্রতি রবিবার: বিকেল ৩টা–৫টা
📍 উত্তরপাড়া দিগবেড়িয়া, মধ্যমগ্রাম, ২৪ পরগনা, বারাসাত, পশ্চিমবঙ্গ – ৭০০১২৯

সর্বজন হিতায় • সর্বজন সুখায়
জয় ভারত • জয় ভীম • জয় মিম

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, সমান মর্যাদা ও নেতৃত্বে প্রকৃত অংশীদারিত্ব নিশ্চিত করার লক্ষ্যে NCPI-র সম্ভাব্য সভাপতি এবং NCP...
22/08/2026

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, সমান মর্যাদা ও নেতৃত্বে প্রকৃত অংশীদারিত্ব নিশ্চিত করার লক্ষ্যে NCPI-র সম্ভাব্য সভাপতি এবং NCPI সংসদীয় দলের চিফ হুইপ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার দলের সমস্ত সাংগঠনিক পদে ৫০% আসন মহিলাদের জন্য সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছেন। এই নীতি পলিটব্যুরো, ভাইস প্রেসিডেন্ট পদ এবং প্রেসিডিয়ামসহ দলের শীর্ষ নেতৃত্বের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

সমতা • প্রতিনিধিত্ব • নেতৃত্ব • মর্যাদা — নারী নেতৃত্বেই শক্তিশালী গণতন্ত্র।

Address

Jago Biswa, Holding No. 4719, Village Hatgacha, Post Office Banipur, Police Station Sankrail, District Howrah, Pin Code
Howrah
711304

Alerts

Be the first to know and let us send you an email when Nationalist Citizens Party of India posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share